বিগ বস ১৪: মশা মারার স্প্রে দেওয়া হয়েছিল অভিনবের মুখে, বিস্ফোরক সারা গুরপল
বিগ বস ১৪: মশা মারার স্প্রে দেওয়া হয়েছিল অভিনবের মুখে, বিস্ফোরক সারা গুরপল
বিগ বস–১৪–এর বাইরে এসেই বিস্ফোরক সারা গুরপল। তিনি জানিয়েছেন, বিগ বসের ভেতর টাস্ক চলাকালীন অভিনব শুক্লার মুখে বিষাক্ত জিনিস স্প্রে করেন নিশান্ত সিং মালকানি। ওই একই টাস্কে সারার চোখও আহত হয়েছিল।

সারা এক সাক্ষাতকারে জানিয়েছেন যে এই ঘটনার পর বিগ বসের পক্ষ থেকে তাঁর জন্য মেডিক্যাল টিম নিয়ে আসা হয় চিকিৎসার কারণে। সারা জানান, তিনি আহত হয়েছিলেন নিক্কি তাম্বোলির তীক্ষ্ণ নখের জন্য। কিন্তু নিক্কি কখনও তার জন্য ক্ষমা চাননি সারার কাছে। সারা বলেন, 'এটা আসলে খুব বাজে হয়েছিল। আমি আমার ফোনে কিছু পড়তে পারছিলাম না। তার কারণ কর্নিয়ার আঘাত ঠিক করার জন্য আমায় চোখের ভেতর আই ড্রপ দিতে হচ্ছিল। আমি সবকিছু ঝাপসা দেখছিলাম। আমায় প্রথমে পর্যবেক্ষণে রাখা হয়েছিল কর্নিয়া চিকিৎসার জন্য। একজন অভিনেত্রীর জন্য তাঁর মুখ ও চোখের সুরক্ষার চেয়ে বেশি কিছু হয় না।’
সারা এও জানিয়েছেন যে তিনি একাই নন যে এই টাস্কে আহত হয়েছিলেন। তিনি বলেন, 'শেহজাদ ও অভিনবও এই টাস্কে আহত হন। বাথরুম পরিস্কার করার তরল পদার্থ দেওয়ার কারণে অভিনবের পুরো ত্বক, কপাল ও চোখের নীচ জ্বলে গিয়েছিল। নিশান্ত তাঁর মুখে চার বোতল মশা মারার স্প্রে ঢেলে দিয়েছিল এবং অভিনবের শ্বাস নিতে পারছিলেন না। আমরা যদি ওই স্প্রে ঘরের মধ্যে দিই তবে অন্তত ২০ মিনিট সেই ঘরে ঢুকি না। কিন্তু এই স্প্রে তাঁর মুখে ঢালা হয়েছিল।’ সারা জানিয়েছেন যে তিনি যদি ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে প্রবেশের সুযোগ পান তবে অবশ্যই পুরো এনার্জি নিয়ে এবার তিনি ঢুকবেন এবং শেষ পর্যন্ত টিকে থাকবেন।
দুর্গাপুজোর সমস্ত খবর, ছবি, ভিডিও দেখুন এক ক্লিকে












Click it and Unblock the Notifications