নতুন ধারাবাহিকে মুখ্য ভূমিকায় ফিরছেন অঙ্কিতা চক্রবর্তী, তবে, কোন সিরিয়ালে দেখা মিলবে তাঁর
নতুন ধারাবাহিকে মুখ্য ভূমিকায় ফিরছেন অঙ্কিতা চক্রবর্তী, তবে, কোন সিরিয়ালে দেখা মিলবে তাঁর
বহুদিন পর আবারও ধারাবাহিকে ফিরছেন অঙ্কিতা চক্রবর্তী। মুখ্য চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী। নতুন সিরিয়ালের নাম 'ইন্দ্রাণী'। চ্যানেলের তরফে শেয়ার করা হয়েছে প্রোমোও। যা দেখে খুব অনুগামীরা।

তবে, চ্যানেলের পক্ষ থেকে আসন্ন সিরিয়াল 'ইন্দ্রাণী'র প্রোমো শেয়ার করা হয়েছে। প্রোমোতে দেখা যাচ্ছে, বাড়ির সমস্ত দায়িত্ব সামলে, শ্বশুর, শাশুড়ির দেখাশুনা করে অফিসের যান অভিনেত্রী। এই সিরিয়ালের গল্প কিন্তু আলাদা ধরনের। প্রোমো শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, 'ছেলে বড় আর মেয়ে ছোট। এমন প্রেম হয়েই থাকে। কিন্তু মেয়ে যেখানে বড় আর ছেলে ছোট সেখানে? ভালোবাসা কি সত্যিই বয়স দেখে হয়? আসছে 'ইন্দ্রাণী'। গতে বাঁধা মিষ্টি প্রেমের গল্প নয়।'
প্রোমো দেখেই বোযা যাচ্ছে এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করবেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী। তাঁর সঙ্গে অভিনয় করতে দেখা যাবে রাহুল গঙ্গোপাধ্যায়কে। এই ধারাবাহিক দেখানো হবে কালার্স বাংলায়। তবে, কখন কবে তা সম্প্রচারিত হবে, তা এখনও জানা যায়নি।
অপরদিকে, স্টার জলসার আসছে সাহেবের চিঠি। যেখানে অভিনয় করবেন মোহরখ্যাত প্রতীক সেন। বিপরীতে থাকছেন সকলের প্রিয় টেলি অভিনেত্রী দেবচন্দ্রিমা। কী নিয়ে আসন্ন ধারাবাহিকের গল্প। সাইকেল নিয়ে মাথার ঘাম পায়ে ফেলে বাড়ি বাড়ি ঘুরে ঘুরে চিঠি বিলি করে দেবচন্দ্রিমা। অপরদিকে অভিনেতা কিন্তু গল্পে একজন বড় তারকা। চরিত্রের নাম সাহেব মুখোপাধ্যায়। তিনি ভালো অভিনয় ও গান করেন, কিন্তু কেন তিনি তা থেকে সরে যেতে চাইছেন। কিন্তু কেন তিনি এমন করছেন।
এমনই একদিন সাহেবের বাড়িতে আসেন অভিনেত্রী। সাহেবকে বলেন এটা তাঁর এক ভক্তের শেষ ইচ্ছা। তখন তিনি জানতে পারেন সাহেবের একটা পা নেই। তখন তিনি সাহেবকে উৎসাহ দিয়ে বলেন, সবার সামনে তাঁকে ফিরতে হবেই। এমনই দেখা গিয়েছে প্রোমোতে। তবে, কোনদিকে নেবে গল্পের মোড়, সেদিকেই তাকিয়ে অনুগামীরা।
আরও এক ধারাবাহিক আসছে। এবার আর কুটকাচালির গল্প নয়, ভিন্ন স্বাদের গল্প নিয়ে আসছে জি বাংলা। তাহলে কোন ধারাবাহিকের ওপর কোপ পড়তে চলেছে। আসন্ন সিরিয়ালের নাম 'বোধিসত্ত্বর বোধবুদ্ধি’। ইতিমধ্যে ধারাবাহিকের প্রোমো সকলের বিশেষ নজর কেড়েছে।
আসন্ন সিরিয়ালটি কিন্তু এখনও পর্যন্ত সম্প্রচারিত হয়নি। তবে, প্রোমো দেখে যা বোঝা যাচ্ছে, কুটকাচালি বা পরকীয়া ধরনের হবে না। এখানে অভিনয় করবেন অনেক শিশুশিল্পীও। ধারাবাহিকের মূল চরিত্রে রয়েছে একটি ছোট ছেলে, চরিত্রের নাম বোধিসত্ত্ব। এত কম বয়সেই তাঁর বুদ্ধি সকলকে অবাক করে দেয়। অনেকদিন শিশুদের গড়ে ওঠা ধারাবাহিক দেখার জন্য মুখিয়ে আছেন ধারাবাহিকের ভক্তরা। ধারাবাহিকের অভিনয় করবেন সোনালী চৌধুরী, বিশ্বনাথ বসু-সহ অনেক জনপ্রিয় কলাকুশলীরা।












Click it and Unblock the Notifications