Break Up: মাখোমাখো প্রেমেও ফাটল, নাগিন খ্যাত অভিনেত্রী তেজস্বী প্রকাশের সঙ্গে করণ কুন্দ্রার সম্পর্কে ভাঙন

হিন্দি টেলি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী তেজস্বী প্রকাশ। নাগিন সহ একাধিক সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। বিগবসেও দেখা গিয়েছিল তেজস্বী প্রকাশকে। বিগবসে করণ কুন্দ্রাও ছিলেন। তিনিও টেলি সিরিয়াল অভিনেতা। বিগবসের ঘর থেকেই দুজনের সম্পর্ক তৈরি হয়।

নেট পাড়ায় তাঁদের ছবি সব সময় ভাইরাল হয়ে থাকত। প্রায়ই একসঙ্গে তাঁদের ইভেন্টে দেখা যেত। তেজস্বী প্রকাশ এবং করণ কুন্দ্রার সম্পর্কের রসায়নে মজে ছিলেন তাঁদের ভক্তরা। প্রায় সাড়ে িতন বছর ধরে তাঁদের সম্পর্ক গভীর হয়েছিল। কিন্তু শোনা যাচ্ছে বলি পাড়ার লাভবার্ড আর একসঙ্গে নেই। তাঁদের বিচ্ছেদ হয়ে গিয়েছে।

Karan-tejaswi

তেজস্বী এবং করনের ঘনিষ্ঠ মহলই সূত্রেই এই খবর প্রকাশ্যে এসেছে। ২০২১ সালে বিগ বস ১৫ শোেয় বিগ বস হাউসে তাঁরা একে অপরের প্রেমে পড়েন। হঠাৎ করে তাঁদের ব্রেক আপের খবরে মন ভেঙেছে অনেক অনুরাগীর। শোনা যাচ্ছে প্রায় ১ মাস হয়ে গিয়েছে তাঁদের সম্পর্কে েভঙেছে। তবে ঠিক কি কারণে তাঁদের এই বিচ্ছেদ সেটা এখনও স্পষ্ট করে জানানো হয়নি।

েতজস্বী এবং করণের ঘনিষ্ঠরা জানিয়েছেন গত কয়েকদিন ধরে তাঁদের মধ্যে ঝগড়া বেড়ে গিয়েছিল। এক মাস সম্পর্ক ভাঙলেও এখনএও অনেক ইভেন্টেই তাঁদের একসঙ্গে দেখা যায়। তেজস্বী জানিয়েছেন ভক্তদের মন ভেঙে যাবে বলেই তাঁরা এখনও তাঁেদর ব্রেক আপের কথা প্রকাশ করেননি। তবে শীঘ্রই তারা সেকথা জানেন।

বিগ বস ১৫-এ উইনার হয়েছিলেন তেজস্বী। তারপরে প্রেম আরও গভীর হয়েছিল। দুবাইয়ে তাঁরা দুজনে মিলে একটি বাড়িও কিনেছিলেন। তবে বিয়ে নিয়ে তারা প্রকাশ্যে কখনও কোনও কথা বলতে চাননি। বারবারই সেই প্রসঙ্গ এড়িয়ে গিয়েছিলেন। তবে তাঁদের প্রেমেরে মাখোমাখো রসায়ন উপভোগ করত নেটপাড়া। বলিপাড়ায় পাওয়ার কাপল বলেই পরিচিত ছিলেন তাঁরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+