বিয়ের পর আবারও প্রেম করছেন আদৃত! নতুন কোন নায়িকার হৃদয়হরণ করলেন অভিনেতা?

বাংলা বিনোদন জগতে সিনেমার পাশাপাশি ছোটপর্দার ধারাবাহিকগুলিও দর্শকের মনে সদা বিরাজমান। আর শুধু ধারাবাহিক নয়, ধারাবাহিকে থাকা জুটিও এক্কেবারে হিট। ডায়মন্ড-হৃদান হোক বা রাই-অনির্বাণ কিংবা সৃজন-পর্ণা। দর্শকের মনে বেশ পাকাপাকি জায়গা করে নেয় ধারাবাহিকের জুটিগুলি। অনেক সময় প্রিয় জুটির টানেই টেলিভিশনের পর্দায় চোখ রাখতে দেখা যায় দর্শককে। এমনই এক জনপ্রিয় জুটি হল মিঠাই আর উচ্ছেবাবুর জুটি।

ধারাবাহিকের সম্প্রচার শেষ হয়েছে প্রায় দেড় বছর হয়ে গেল। তবুও এই জুটির জনপ্রিয়তা একটুও কমেনি। সবসময় টিআরপির শীর্ষে থাকা ছিল 'মিঠাই' ধারাবাহিকের রোজকার বিষয়। একটি বাংলা ধারাবাহিক হিসেবে এই ধারাবাহিকটি যে সাফল্য ও জনপ্রিয়তা অর্জন করেছিল তা কল্পনাতীত। দেশ তো বটেই বিদেশেও ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছিল 'মিঠাই'। সমানতালে জনপ্রিয়তা অর্জন করেছিল এই ধরাবাহিকেরই জুটি মিঠাই ও উচ্ছেবাবু। পর্দার গন্ডী পেরিয়ে আমজনতার ঘরের মানুষে পরিণত হয়েছিল উচ্ছে বাবু ও মিঠাইয়ের সম্পর্ক।

ছবি সৌজন্য- Parijat ও Adrit/ facebook

এই জুটি দর্শকের এতটাই প্রিয় হয়ে উঠেছিল যে অনেকেই মনে করতেন মিঠাই অর্থাৎ সৌমিতৃষা ও উচ্ছেবাবু অর্থাৎ আদৃতের সম্পর্কটা বাস্তবেও বিয়ে পর্যন্ত গড়াবে। স্বপ্ন দেখেছিলেন উচ্ছে বাবু ও মিঠাইয়ের একসঙ্গে ঘর বাঁধার। যদিও তাদের সেই স্বপ্নপূরণ তো হয়নি। বরং ধারাবাহিকের শেষদিকে সৌমিতৃষার সঙ্গে সম্পর্ক খারাপ হয় আদৃতের। কারণ, হিসাবে অনেকেই মনে করেন যে সেইসময় ওই ধারাবাহিকেরই আরেক অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন অভিনেতা আদৃত রায়। সেইকারণেই সৌমিতৃষার সঙ্গে সম্পর্ক খারাপের দিকে এগোয় আদৃতের।

চলতি বছরের মে মাসেই কৌশাম্বীর সঙ্গে গাঁটছড়া বাঁধেন আদৃত। এরপর সৌমিতৃষাকে সিনেমা ও ওয়েব সিরিজে কাজ করতে দেখা গিয়েছে। আদৃতও নিজের কেরিয়ার নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। এবার আবারও শোনা যাচ্ছে, প্রেম করছে সদ্য বিবাহিত আদৃত! কিন্তু এ কথা কি সত্যি? খোঁজ নিয়ে জানা গেল, আদতে এটা সত্যি নয়। জি বাংলায় আসছে আরও এক নতুন ধারাবাহিক। নাম 'মিত্তির বাড়ি'। সেখানেই নাকি নবাগতা নায়িকা পারিজাত চৌধুরীকে আদৃতের প্রেমে পড়তে দেখা যাবে। ইন্দুবালা ভাতের হোটেলে যার অভিনয় নজর কেড়েছিল দর্শকদের। শুভশ্রীর ছোটবেলার রূপে অভিনয় করে দর্শকদের তাক লাগিয়েছিলেন এই অভিনেত্রী। আর এবার তিনিই হতে চলেছেন আদৃতের নায়িকা। এই খবর প্রকাশ্যে আসতেই দর্শকবৃন্দের মধ্যে কৌতূহল শুরু হয়েছে। আদৃতের সঙ্গে পারিজাতের অভিনয় দেখার জন্য অধীর অপেক্ষায় বসে রয়েছেন দর্শক। কেমন হবে এই জুটির পথচলা? কতটা জনপ্রিয় হয়ে উঠবে এই জুটি? এখন সেটাই দেখার অপেক্ষায় দর্শবৃন্দ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+