বরফের চাদরে ঢাকা বিরাট বাড়ি! কার হাত ধরে বিদেশের মাটিতে গৃহপ্রবেশ করলেন ঊষসী রায়?
মাঝখানে বেশ কিছুদিন ছোট পর্দা থেকে বিরতি। অবশেষে আবার সিরিয়ালে ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী ঊষসী রায়, এ কথা আগেই জানতে পেরেছিলেন অনুরাগীরা। ঘরের মেয়ের সাগর পাড়ি দেওয়ার গল্প নিয়ে স্টার জলসা নিয়ে আসছে নতুন সিরিয়াল।
আর সেখানেই মুখ্য ভূমিকায় দেখা যেতে চলেছে ঊষসী রায়কে। কয়েকদিন আগে প্রকাশিত হয়েছিল সিরিয়ালের ফার্স্ট লুক। অবশেষে সামনে এলো ধারাবাহিকের নতুন প্রোমো। আর সেই প্রোমো দেখে ইতিমধ্যেই দর্শকের মনে তৈরি হয়েছে প্রবল উৎকণ্ঠা।

২০২০ সালে শেষবারের মতো কাদম্বিনী সিরিয়ালে দেখা গিয়েছিল 'বকুল কথা' খ্যাত অভিনেত্রী ঊষসী রায়কে। কিন্তু মাঝে লকডাউন এবং তারপর একচেটিয়া ওটিটি প্লাটফর্মে ওয়েব সিরিজ করে সকলকে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। তবে ঊষসী কবে ফের ধারাবাহিকে ফিরবেন তা নিয়েও অপেক্ষার প্রহর গুনছেন তাঁর অনুরাগীরা। অবশেষে সেই সব অপেক্ষার অবসান। খুব শীঘ্রই আবার সিরিয়ালে দেখা যেতে চলেছে তাঁকে।
নতুন প্রোমোতে দেখা গিয়েছে, সদ্য আমেরিকার এয়ারপোর্ট থেকে রাস্তায় পা রেখেছে সহজ সরল এক মেয়ে। কিন্তু আচমকাই তার ব্যাগ ছিনতাই হয়ে যায়। তবে সেই চোর বেশি দূর যাওয়ার আগেই তাকে ধরে ফেলে ব্যাগ উদ্ধার করে এক ব্যক্তি। পাসপোর্টে শুভলক্ষ্মীর নাম দেখে তাকে ব্যাগ ফিরিয়ে দেয় আদৃত।
আদৃতকে দেখে খুব খুশি হয় শুভলক্ষ্মী। এরপর গাড়ি করে তাকে নিজের বাড়ি নিয়ে আসে আদৃত। তাদের বাড়িতে কেমন হবে শুভলক্ষ্মীর গৃহপ্রবেশ? সুন্দর এক প্রেম কাহিনী নাকি গল্পে থাকবে অন্য কোনও চমক? এই প্রেক্ষাপটে আসছে নতুন সিরিয়াল গৃহপ্রবেশ।
উল্লেখ্য গৃহপ্রবেশ সিরিয়ালে শুভলক্ষ্মী অর্থাৎ ঊষসীর বিপরীতে অভিনয় করতে দেখা যাবে সুস্মিত মুখোপাধ্যায়কে। এর আগে সুস্মিতকে দেখা গিয়েছিল স্টার জলসারই বরণ সিরিয়ালে। এখানে মুখ্য ভূমিকা রুদ্রিকের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। রাজ চক্রবর্তী প্রোডাকশনের এই মেগার হাত ধরে এবার এই নতুন জুটিকে দেখতে পাবেন দর্শকরা।












Click it and Unblock the Notifications