"পরশুও বকেছি সেটে!" পর্দার ড্যাডির অকাল প্রয়াণে স্মৃতিচারণ আবেগঘন তৃণার
"পরশুও বকেছি সেটে!" পর্দার ড্যাডির অকাল প্রয়াণে স্মৃতিচারণ আবেগঘন তৃণার
এক সময় বাংলা সিনেমা জগতের হাল ধরেছিলেন যে কজন অভিনেতা অভিনেত্রীরা তাঁদের মধ্যে অন্যতম ছিলেন অভিষেক চট্টোপাধ্যায়। কিন্তু হঠাত তিনি 'আছেন' থেকে 'ছিলেন' বলতে সকলেরই যেন অবিশ্বাস্য ঠেকছে। কারণটা খুবই স্বাভাবিক। মাত্র ৫৭ বছর বয়েসেই বিদায় নিয়েছেন ৯০-এর দশকের বাংলা সিনেমার হ্যান্ডসাম হাঙ্ক এই অভিনেতা। তাও আবার রাত্রে ঘুমের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে চির বিদায় নিলেন তিনি। আর তাঁর এই আকস্মিক মৃত্যু কেউ ঠিক মেনে নিতে পারিছেননা।

'ড্যাডি' আর নেই!
বেশ কয়েক বছর পর্দা থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন অভিষেক চট্টোপাধ্যায়। কিন্তু অবশেষে জল্পনার 'অভিমান' কাটিয়ে ফিরেছিলেন তিনি। তবে এবার বড়পর্দা নয়, বরং ছোট পর্দাতেই কামব্যাক করেছিলেন তিনি। এবং চুটিয়ে অভিনয়ও করছিলেন একের পর এক ধারাবাহিকে। তবে ইদানিং কালে সবথেকে বেশি জনপ্রিয় হয়েছিল ধারাবাহিক 'খড়কুটো'য় তাঁর গুণগুণের 'ড্যাডি'র চরিত্র। আর সেখানে অসাধারণ রসায়ন ছিল গুণগুণের চরিত্রে অভিনয় করা তৃণা সাহা এবং অভিষেকের মধ্যে। তাই হঠাত 'ড্যাডি'র চলে যাওয়া মেনেই নিতে পারছেননা তৃণা।

বকাবকি করেছিলেন তৃণা!
পর্দায় 'ড্যাডি'র মত বাস্তবেও অভিষেকের সঙ্গে অসাধারণ সম্পর্ক ছিল তৃণার। ধারাবাহিকের সট শেষ হলেই একসঙ্গে বসে খাওয়া দাওয়া, গল্প গুজব সবই চলত ঠিক বাবা-মেয়ের মতই। আর সেক্ষেত্রে অভিষেক চট্টোপাধ্যায়কে খুব শ্রদ্ধা করার পাশাপাশি নানা রকম কারণে বকাবকিও করতেন তৃণা। কারণ জানিয়েছেন গুণগুণ নিজেই। কারণ শরীরের দিকে নাকি একটুও যত্ন নিতেননা অভিষেক। এমনকি অসুস্থতার মধ্যেও কাজ করে গিয়েছেন। আর তাই গত মঙ্গলবার সেটে অভিষেককে বেশ বকাবকিও করেছেন তৃণা। আর এইদিন সেই কথাই বার বার উঠে এসেছে তৃণার স্মৃতিতে।

অভিষেকের শারীরিক অবস্থা
বেশ কিছুদিন ধরেই নাকি শরীর খুব একটা ভালো ছিলনা অভিষেক চট্টোপাধ্যায়ের। তৃণা জানিয়েছেন, উচ্চ রক্তচাপের সমস্যা ছিল তাঁর। সেই সঙ্গে পেটেরও নানা রকম সমস্যা ছিল। এমনকি মঙ্গলবার শুটিং চলা কালীনও অসুস্থ হয়ে পড়েন তিনি। ধাবাহিকের অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করেন বর্ষীয়ান অভিনেতা দুলাল লাহিড়ী। তিনি অভিষেককে শটের জন্য ডাকতে গেলে খানিকটা তাঁর হাতের উপরেই বমি করে দিয়েছিলেন অভিষেক। আর তার পরে তাঁকে ধরাধরি করে বাড়ি পৌঁছে দেওয়া হয়। কিন্তু কারও কথা না শুনে বুধবারেও খড়কুটোর শুটিং শেষ করেন তিনি। "তখনও ভাবতে পারিনি এটাই আমাদের শেষ শট" আবেগপ্রবণ হয়ে বলেছেন তৃণা।
আর হবেনা গুণগুণ-ড্যাডি কেমিস্ট্রি
ধারাবাহিক খড়কুটোয় অন্যতম ইউএসপি ছিল পর্দায় গুণগুণ আর ড্যাডির অসাধারণ রসায়ন। মূলত এই জুটির জন্যই অনেকাংশে হিট হয়েছিল এই সিরিয়াল। এবং সকলেই ডক্টর কৌশিক বসুর চরিত্রে অভিষেক চট্টোপাধ্যায় এবং গুণগুণ চরিত্রে তৃণার বন্ডিং খুবই পছন্দ করতেন দর্শকরা। কিন্তু এরই মধ্যে অভিষেক চট্টোপাধ্যায়ের অকাল প্রয়াণ এককথায় বদলে দিল সব সমীকরণ।












Click it and Unblock the Notifications