নতুন ধারাবাহিকের হাত ধরে টিভিতে কামব্যাক করছেন জনপ্রিয় নায়িকা, কে জানেন?
টিভির দুনিয়ায় নিত্য নতুন ধারাবাহিকের যাওয়া, আসা লেগেই থাকে। কোনও ধারাবাহিক পুরনো হয়ে গেলে কিংবা সিরিয়ালের টিআরপি রেটিং ভালো না হলে তা চলে যায় বাতিলের খাতায়। আর সেখানে আসে নতুন সিরিয়াল। গত কয়েক মাসের মধ্যে বেশ কিছু নতুন সিরিয়াল এসেছে ছোট পর্দায়। তার মধ্যে কিছু কিছু সিরিয়াল বেশ ভালো জনপ্রিয় হয়ে গিয়েছে। এবার শোনা যাচ্ছে আরও এক নতুন সিরিয়ালের কথা।
নিত্য নতুন সিরিয়ালের হাত ধরে একদিকে যেমন আগমন হয় নতুন মুখের, অন্যদিকে তেমনি, নিজেদের প্রিয় কলাকুশলীদের পুনরায় পর্দায় দেখতেও মুখিয়ে থাকেন দর্শকরা। এবার নাকি তেমনই এক জনপ্রিয় নায়িকার প্রত্যাবর্তন হতে চলেছে সিরিয়ালে। শোনা যাচ্ছে স্টার জলসায় আসতে চলেছে নয়া ডেইলি সোপ। আর সেখানে মুখ্য ভূমিকায় দেখা যেতে পারে তৃণা সাহাকে।

ছবি সৌজন্য- তৃণা সাহা/ইনস্টাগ্রাম
সূত্রের খবর এই নতুন সিরিয়ালের নাম গ্রামের মেয়ে ছুটকি। এই নাম থেকেই বোঝা যাচ্ছে যে, নতুন সিরিয়ালটিতে নাকি একজন গ্রামের মেয়েকে দেখানো হবে। যে গ্রামের একজন দস্যি মেয়ে। অপরদিকে নায়ক হবেন শহুরে গম্ভীর প্রকৃতির। দুজনের মিল কিভাবে হয়, তা নিয়েই এগিয়ে যাবে সিরিয়ালের গল্প। ব্লুজ প্রোডাকশনের প্রযোজনায় আসতে চলেছে এই ধারাবাহিক। গীতা এলএলবি ধারাবাহিকের পর আবার জলসায় সিরিয়াল নিয়ে আসছে এই প্রযোজনা সংস্থা।
তবে এর আগে এই কনসেপ্টে একাধিক জনপ্রিয় সিরিয়াল হয়েছে তাই আসন্ন এই ধারাবাহিক দর্শকদের নতুন কী চমক উপহার দিতে পারে, সেটাই এখন দেখার। উল্লেখ্য, বিগত কয়েক সপ্তাহে একাধিক নতুন সিরিয়াল এসেছে বিভিন্ন চ্যানেলে। তারমধ্যে চর্চায় রয়েছে জি বাংলার পরিণীতা এবং মিত্তির বাড়ি। তবে পিছিয়ে নেই স্টার জলসাও। নতুন সিরিয়ালগুলি দর্শকরা কতটা পছন্দ করেন সেটাই এখন দেখার।












Click it and Unblock the Notifications