এমন কী ম্যাজিক দেখালেন তৃণা, যার জন্য নেট নাগরিকরা বুঁদ হয়ে তা দেখছেন!

এমন কী ম্যাজিক দেখালেন তৃণা, যার জন্য নেট নাগরিকরা বুঁদ হয়ে তা দেখছেন!

টেলিভিশনের বেশ জনপ্রিয় মুখ তৃণা সাহা। তবে তিনি কিন্তু ধারাবাহিকে আটকে নেই। পাশাপাশি সিনেমা ও ওয়েব সিরিজেও তিনি বেশ জনপ্রিয় হতে শুরু করেছেন। সব কাজের মাঝেও তিনি সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকেন। আর ভক্তদের জন্য মাঝমধ্যেই তিনি নানান ভিডিও ও ছবি পোস্ট ছবি করে থাকেন, যা খুব পছন্দ হয় তাঁদের।

এমন কী ম্যাজিক দেখালেন তৃণা, যার জন্য নেট নাগরিকরা বুঁদ হয়ে তা দেখছেন!

এবার সুন্দর একটি ম্যাজিক ভিডিও বানাতে দেখা গেল অভিনেত্রীকে। সেই ভিডিও তিনি ইনস্টাগ্রামে শেয়ারও করেছেন। যাতে অনেক মানুষকে লাইক ও কমেন্ট করতে দেখা গেছে। কিন্তু কি আছে সেই ভিডিওতে? ভিডিওতে যায় অভিনেত্রী সুন্দর একটি পোশাক পরে সিঁড়ি দিয়ে নামছিলেন, সেই সময় আচমকাই তিনি উধাও হয়ে যান, আর তার জামাটা পরে যায়, তারপর আবার তিনি ডাইনিং রুমের চেয়ারে এসে বসেন ব্যস আবারও উধাও হয়ে যান, আর চেয়ারে পরে থাকে সেই জামাটি তবে, এখানেই শেষ নয় একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে তার কিছুক্ষণ পরে। এই ভিডিওর সঙ্গে সেট করা ছিল একটি সুন্দর হিন্দি গান 'লামহা লামহা’। সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করার পাশপাশি অভিনেত্রী সুন্দর একটি ক্যাপশনও দিয়েছেন। তার এই ভিডিওতে অনুগামীদের পাশাপাশি কমেন্ট করতে দেখা গেছে তাঁর স্বামী অভিনেতা নীলকে। যা দেখে খুব খুশি হয়েছেন সকলে।

এবার অঞ্জন দত্তের নতুন ওয়েব সিরিজে কাজ করছেন অভিনেত্রী তৃণা সাহা। সিরিজের নাম 'মার্ডার বাই দ্য হিলস'। আর এখানে অভিনয় করেছেন তৃণা। তা তিনি এত খুশি। অভিনেত্রী ওয়েব সিরিজ ছাড়াও সিরিয়ালেও অভিনয় করে সকলের বিশেষ নজর কেড়েছেন। তাছাড়াও তিনি কিন্তু সিনেমাও করেছেন।

এই প্রথমবার অঞ্জন দত্তের সঙ্গে কাজ করছেন অভিনেত্রী তৃণা সাহা। আর তার জন্য তিনি যে বেজায় খুশি তা অভিনেত্রীর ইনস্টাগ্রাম পেজে চোখ রাখলেই দেখা যাবে। কারণ সেখানে তিনি অঞ্জন দত্তের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন। তাতে দেখা যাচ্ছে অভিনেত্রীর মুখে উপচে পড়া হাসি। ছবি পোস্ট করে তৃণা লিখেছেন, বারবার মনে করার মত একটা মুহূর্ত। এই কাজ মনে রাখার মতো। হ্যাঁ অঞ্জনদা, তুমি প্রেরণা আর নিজেই একজন প্রতিষ্ঠান, আরও বিস্তারিত খুব তাড়াতাড়ি আসছে। দার্জিলিংকে কেন্দ্র করে এই সিনেমার গল্প।

পাহাড়ের আনাচে কানাচে লুকিয়ে অনেক রহস্য, তারই সমাধান হয়েছে এই ওয়েব সিরিজে। টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী তৃণা সাহাও শ্রীমতী ছবির হাত ধরেই বড় পর্দায় পা রাখছেন। মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। সেখানে দেখা যাচ্ছে, ভালোবেসে বিয়ে করে, মন দিয়ে সংসার করছেন শ্রীমতী। এটাই কিন্তু তার স্বপ্ন। এক সাধারণ গৃহবধূ, যার কাছ সংসার সামলানো ও বিশ্রাম নেওয়া এই দুটোই খুব দরকারি। কেমন হবে সিনেমাটি, সেদিকেই তাকিয়ে সকলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+