এবার টেলিকুইন তৃণা ও পরমব্রত একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন, কিন্তু কোন সিনেমায়?

এবার টেলিকুইন তৃণা ও পরমব্রত একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন, কিন্তু কোন সিনেমায়?

টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী তৃণা সাহাকে প্রায় সকলেই পছন্দ করেন। এখন বেশি পছন্দ করেন গুনগুন হিসাবে। খড়কুটো ধারাবাহিকটি প্রায় সকলেরই পছন্দের। তবে আর তিনি ছোটপর্দায় আবদ্ধ থাকবেন না। যদিও তিনি অনেক জায়গাতেই অভিনয় করেছেন। এবার ফিরছেন বড় পর্দায় মুখ্য চরিত্রে লক্ষ্মীপ্রিয়া হয়ে। এই সিনেমার পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। প্রযোজক রানা সরকার। সিনেমার নাম কি? নাম 'লহ গৌরাঙ্গের নাম রে’। সেখানে অভিনেত্রীর বিপরীতে দেখা মিলবে জনপ্রিয় টলিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের।

তৃণার দেখা মিলবে বড় পর্দায়

জানা গিয়েছে, এই সিনেমার আগে অভিনেত্রী 'ইস্কাবনের বিবি'র কাজ শেষ করবেন। খুব তাড়াতাড়ি শুরু হবে অরিন্দম শীলের এই ছবির কাজ। ছোট পর্দায় তিনি কিন্তু বেশ দাপিয়ে কাজ করেন। এবং অনেক অনুগামীদের মনে নিজের জায়গাও করে নিয়েছেন তিনি।

কারা কারা অভিনয় করছেন সিনেমায়

কারা কারা অভিনয় করছেন সিনেমায়

'লহ গৌরাঙ্গের নাম রে' ছবিতে পরমব্রত, প্রিয়াঙ্কা, তৃণা ছাড়াও কাজ করবেন ব্রাত্য বসু। যিনি গিরিশ ঘোষের চরিত্রে অভিনয় করবেন। তাছাড়া থাকছেন সোহিনী সরকার, আবির চট্টোপাধ্যায়, পাওলি দাম-সহ অনেক তাবড় তাবড় কলাকুশলীরা। কেমন হবে আসন্ন সিনেমটি, সেদিকেই তাকিয়ে অনুগামীরা।

 কে কোন চরিত্রে অভিনয় করবেন

কে কোন চরিত্রে অভিনয় করবেন

আসন্ন ছবিতে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের দেখা মিলবে শ্রীচৈতন্যের ভূমিকায়। আর তাঁর স্ত্রীর চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী। চরিত্রের নাম লক্ষ্মীপ্রিয়া। এই ছবির গল্প কিন্তু চৈতন্য অন্তর্ধান রহস্য নিয়ে। জানা গিয়েছে এই চরিত্রের জন্য অভিনয় করার কথা ছিল প্রিয়াঙ্কা সরকারের। তবে, তাঁকে এখন দেওয়া হয়েছে নটী বিনোদিনীর চরিত্রে।

কবে শুরু হবে ছবির শুটিং

কবে শুরু হবে ছবির শুটিং

শোনা যাচ্ছে চলতি বছরের জুন মাস থেকে শুরু হবে আসন্ন ছবির শুটিং। তাঁর আগেই ইস্কাবনের বিবি'র কাজ শেষ করবেন গুনগুন। পরিচালক সৃজিত জানান, অভিনেত্রী তৃণার সঙ্গে কাজ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। কারণ একসময় অভিনেত্রী পরিচালকের ছবির সহ-পরিচালক ছিলেন। তিনি জানান, 'লক্ষ্মীপ্রিয়ার চরিত্রে তাঁকে খুব সুন্দর মানাবে। তাঁর মতে, যারা সহ -পরিচালক হিসাবে কাজ করে থাকেন, তাঁদের অভিনয়ের ওপর একটা আলাদা দক্ষতা ও ভালোবাসা থাকে। আমার মতে, অভিনেত্রী তৃণা খুব ভালো কাজ করবেন। কেমন হবে সিনেমাটি, সেদিকেই তাকিয়ে সকল অনুগামীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+