বরফের দেশে ছুটি কাটাচ্ছেন শ্যামা, পোস্ট করতেই ভাইরাল রিল ভিডিও

বরফের দেশে ছুটি কাটাচ্ছেন শ্যামা, পোস্ট করতেই ভাইরাল রিল ভিডিও

কৃষ্ণকলি আর ছোটকত্তার প্রেমের কাহিনী জানেন না বা পছন্দ করেননি এরকম দর্শক বাংলায় অনেক কমই আছে। কারণ কৃষ্ণকলির সুরেলা গানের গলা আর সেই সঙ্গে ছোটকত্তার টানটান সুপুরুষ চেহারার প্রেমে পড়েছেন আপামর বাংলার মানুষ। এক দুই সপ্তাহ নয়, টানা প্রায় ১ বছর ধরে এই জনপ্রিয় বাংলা ধারাবাহিক টিআরপি তালিকার শীর্ষে ছিল। শুধু তাই নয়, জনপ্রিয়তার নিরিখে এই সময় এই ধারাবাহিকের ধারে কাছে আসতে পারেনি অন্য কোনও বাংলা সিরিয়াল। নানা রকম ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে গিয়ে শেষ পর্যন্ত এক হয়েছে শ্যামা আর নিখিল। আর এখানেই হয়েছে ধারাবাহিকের মধুরেণ সমাপয়েৎ। আর সিরিয়াল শেষ হতেই অন্য অবতারে ধরা দিলেন নিখিলের শ্যামা।

তুষার আর তিয়াসা

তুষার আর তিয়াসা

জনপ্রিয় ধারাবাহিকের টেলিকাস্ট শেষ। তাই ছুটি কাটাতে গিয়েছেন কৃষ্ণকলির শ্যামা, অর্থাৎ তিয়াসা রায়। কারণ সূত্রের খবর তিনি নাকি কাজ থেকে এক মাসের লম্বা ছুটি নিয়েছেন। আর এত দিন পর এই টানা ছুটি পেয়েই পাহাড়ে ঘুরতে গিয়েছেন তিনি।

 সিকিমে জমিয়ে মজা

সিকিমে জমিয়ে মজা

উত্তর সিকিমে ঘুরতে গিয়েছেন নিখলের শ্যামা তথা সবার প্রিয় তিয়াসা। আর সেখানেই জিরো পয়েন্ট থেকে বরফের মাঝে দাঁড়িয়ে দেদার মজা করেছেন তিনি। শুধু মজা করেই থেমে থাকেননি তিয়াসা। একটু ভিডিও রিল বানিয়ে নিজের স্যোশাল মিডিয়া সাইটে আপ্লদকরেছেন তিনি। আর সেই সঙ্গেই তা নিমেষে হয়ে গিয়েছে ভাইরাল।

শ্যামার ভিডিও রিল

নিজের স্যোশাল মিডিয়া সাইট ইনস্টাগ্রামে বেড়াতে যাওয়ার ভিডিও রিল আপলোড করেছেন তিয়াসা। সেখানে দেখা গিয়েছে হাইনেক ক্রিম রঙের স্যোয়েটার টপের সঙ্গে লং জ্যাকেট আর বুট পড়েছেন তিনি। সঙ্গে মাথায় টুপি আর খোলা চুলে বেশ ভালো লাগছে তিয়াসাকে। সেই সঙ্গে চোখে সানগ্লাস দিয়ে মজা করছেন বরফ ঘেরা পর্বতের উপত্যকায়। সেখানে দেখা গিয়েছে নর্থ সিকিমের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যকে। তুষার আবৃত জিরো পয়েন্টেরর মাঝখান দিয়ে বয়ে চলেছে একটি পাহাড়ি নদী। সেখানেই ঘুরে ঘুরে ভিডিও করছেন তিয়াসা।

আবার কবে শ্যামা দর্শন?

আবার কবে শ্যামা দর্শন?

জানা গিয়েছে ইতিমধ্যেই নাকি নতুন কাজের অফারও পেয়ে গিয়েছেন টেলি অভিনেত্রী তিয়াসা রায়। মাঝখানে একটু ব্রেক নিয়ে ছুটি কাটিয়ে ফের শুটিং ফ্লোরে ফিরবেন তিনি। প্রসঙ্গত, চলতি মাসের ৯ তারিখেই শেষ হয়েছে কৃষ্ণকলি। আর সেই সঙ্গেই তিন বছর ধরে দর্শকদের মনোরঞ্জন করে সমাপ্ত হয়েছে নিখিল-শ্যামার জার্নি।

 কোথায় গেলেন ছোটকত্তা?

কোথায় গেলেন ছোটকত্তা?

এদিকে নিখিলের জার্নি শেষ করেই শ্যামার বদলে এখন উমার সঙ্গে সংসার পাততে দেখা যাচ্ছে ছোটকত্তাঅর্থাৎ অভিনেতা নীলকে। সেইসঙ্গে কৃষ্ণকলি ধারাবাহিকের একাধিক অভিনেতা ও অভিনেত্রীরা এখন ব্যস্ত উমা ধারাবাহিকের শুটিংয়ে। আর নিখিলকে দেখা যাচ্ছে উমা ধারাবাহিকের মুখ্য চরিত্র অভিমুন্য আচার্য্য রূপে।

ছবি সৌ:ইনস্টাগ্রাম

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+