‘এই পথ যদি না শেষ হয়’ থেকে সরলেন কোন অভিনেত্রী, যার জন্য মন খারাপ ভক্তদের
‘এই পথ যদি না শেষ হয়’ থেকে সরলেন কোন অভিনেত্রী, যার জন্য মন খারাপ ভক্তদের
কয়েকদিন আগে জি বাংলার বিখ্যাত ধারাবাহিক ’এই পথ যদি না শেষ হয়’ থেকে বিদায় নিয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী মিশমী দাস। তিনি কিন্তু তার ব্যক্তিগত কারণের জন্যই এই ধারাবাহিক থেকে সরে দাঁড়িয়েছিলেন। তবে, আবার ও কিন্তু এক অভিনেত্রী সরলেন এই সিরিয়াল থেকে। নাম তনুশ্রী সাহা। সিরিয়ালে যিনি বাড়ির ছোট মেয়ে মিমির চরিত্রে অভিনয় করতেন অভিনেত্রী।

নানান মুহূর্তের ছবি শেয়ার অভিনেত্রীর
সোশ্যাল মিডিয়ায় কিন্তু অভিনেত্রী অন্যন্য সহ কর্মীদের সঙ্গে কাটানো ছবিও কিন্তু শেয়ার করেছেন। যাতে কিন্তু লাইক পরেছে অনেক। তবে, সেটের অনেকেই জানিয়েছেন, তনুশ্রী চলে যাওয়াতে কিন্তু অনেকেরই খুব কষ্ট হচ্ছে। ক্যাপশনে তনুশ্রী লিখলেন, 'মিমি চরিত্রে আমার পথ এখানেই শেষ হল। ডেট ইস্যুর জন্য আমার পথে এখানেই ইতি হল।'

কী বললেন পরিচালকের সম্পর্কে
এই ধারাবাহিকে পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারকে কৃতজ্ঞতা জানিয়েছেন অভিনেত্রী। তিনি বলেছেন 'এতো মানুষের ভালোবাসা, সব কিছু সব তোমার জন্যই পেয়েছি স্বর্নেন্দু সমাদ্দার স্যার। তুমি ভরসা করে আমাকে অডিশনে ডেকেছিলে। তার জন্য আজ এতোকিছু পেয়েছি স্যার।

অভিনেত্রী সিরিয়ালের ফ্যামিলি সম্পর্কের কী জানালেন
ধারাবাহিকের ফ্যামিলিকে তিনি জানিয়েছেন, 'ফ্যামিলি ছিলাম আর ফ্যামিলি থাকব আমরা। মা দুঃখ পেও না, স্মৃতিকা মজুমদার... সবাইকে খুব মিস করব। মেক-আপ রুম, কস্টিউম, আমার বসার জায়গা, একসঙ্গে খাওয়া, মানসীদির কড়া শাসন, ময়নাদির রিল কর বলে রিল করানো। সুচন্দ্রদির গান, স্মিতাদির চিত্কার... সব মিস করব!! আমার জায়গা যেন আমার থাকে'।

বর্তমানে তিনি ‘বসন্ত বিলাপ’-এ অভিনয় করেছেন
বর্তমানে তিনি 'বসন্ত বিলাপ'-এ অভিনয় করেছেন। যেটি কালারস বাংলায় সম্প্রচারিত হয়। সময় এক হচ্ছে না বলে সমস্যায় পড়তে হচ্ছে তাঁকে। ডেটের সমস্যার জন্য তিনি বাংলা ধারাবাহিক 'এই পথ যদি না শেষ হয়' থেকে সরে দাঁড়ালেন। তার অভিনয় কিন্তু নেটিজেনদের মনে অনেকটাই জায়গা করে নিয়েছিল। মন খারাপ অনেক অনুগামীদের।
ছবি সৌজন্য:ইনস্টাগ্রাম












Click it and Unblock the Notifications