শার্টের ফাঁকে স্পষ্ট বক্ষ বিভাজিকা! বোল্ড ছবি পোস্ট করে কটাক্ষের শিকার, অকপটে স্বস্তিকা
শার্টের ফাঁকে স্পষ্ট বক্ষ বিভাজিকা! বোল্ড ছবি পোস্ট করে কটাক্ষের শিকার, অকপটে স্বস্তিকা
জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা দত্তকে সকলকেই প্রায় অল্প বিস্তর চেনেন। ফেসবুকের একটি ছবি শেয়ার করা নিয়ে তিনি এবার নেটিজেনদের ট্রোলিংয়ের শিকার হলেন। তবেই তিনিই কিন্তু চুপ থাকলেন না। অনুগামীদের তিনি এবার যোগ্য জবাব দিলেন।

অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ছবি শেয়ার করেছেন
অভিনেত্রী স্বস্তিকা দত্ত নিজের ফেসবুকে নিজের একটি ছবি শেয়ার করেছেন। সেখানে তাঁকে দেখা যাচ্ছে ছেঁড়া জিনসের শার্ট পরে প্যান্টের পকেটে হাত দিয়ে সুন্দর পোজে দাঁড়িয়ে আছেন। জামাটির বেশির ভাগ বোতামই রয়েছে খোলা। যার জন্য তাঁর অন্তর্বাসটিও স্পষ্ট দেখা যাচ্ছে। সেই সঙ্গে দেখা যাচ্ছে বক্ষ বিভাজিকাও। অভিনেত্রীর এই রকম পোশাক দেখে অনেক নেটিজেনরা নানা ধরনের কমেন্ট করেছনে। সেই সঙ্গে করেছেন কটাক্ষও। অনেকে খারাপ মন্তব্যও করেছেন।

নেটিজেনদের তিনি কী জানালেন
অভিনেত্রী মনে করেন, মাঝে মধ্যে নেটিজেনদের যোগ্য জবাব দেওয়া উচিত। তাই তিনি এবার আর চুপ না থেকে মুখ খুললেন। নেটিজেনদের মধ্যে অনেকে লিখেছেন, কোনও কাজ নেই তাই খবরের শিরোনামে থাকার জন্যই নাকি এধরনের ছবি পোস্ট করেছেন অভিনেত্রী স্বস্তিকা। আবার অনেকে লিখেছেন 'ভদ্র পোশাক নেই? কোথায় কী পরতে হয় সেই জ্ঞানটুকুও বোধহয় নেই স্বস্তিকা।' আবার অনেকেই লিখেছেন কোথায় বিকিনি বা সাঁতারের পোশাক পরতে হয় আর কোথায় ঢাকাই জামদানি, এটা ভালই জানা আছে, তা নিয়মিত ইন্ডাস্ট্রিতে কাজ করে চলেছি।' 'অভিনেত্রী ছবিতে বক্ষ বিভাজিকা দেখা যাওয়ায় এক নেটিজেন প্রশ্ন তুললেন তিনি বলেন, 'চোখ, কান, নাক, মুখ, হাত, পায়ের মতোই ক্লিভেজ শরীরের অংশ। ছবিটা সুন্দর তাই শেয়ার করেছি।'

তারকাদের নিয়ে ট্রোল করা কিছু নতুন ব্যাপার নয়
সোশ্যাল মিডিয়ায় তারকাদের নিয়ে ট্রোল করা কিছু নতুন ব্যাপার নয়। প্রায় সময় নেটিজেনরা তারকাদের নিয়ে নানান মন্তব্য করেন। এবার অভিনেত্রী স্বস্তিকাকেও তাই করলেন। তবে, অভিনেত্রী চুপ না থেকেও যোগ্য জবাব দিলেন।
ছবি সৌ:ইনস্টাগ্রাম












Click it and Unblock the Notifications