ওয়েব সিরিজে জুটি বাঁধছেন স্বস্তিকা ও দেবাশিস, কী নিয়ে এই সিরিজ

ওয়েব সিরিজে জুটি বাঁধছেন স্বস্তিকা ও দেবাশিস, কী নিয়ে এই সিরিজ

এবার টেলিভিশন অভিনেত্রী স্বস্তিকা দত্ত ও দেবাশিস মণ্ডল ওয়েব সিরিজে জুটি বাঁধছেন। নতুন সিরিজের নাম 'জনি বনি'। এটি পরিচালনা করছেন অভিজিৎ চৌধুরী। কী নিয়ে ওয়েব সিরিজের গল্প। কোন চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী স্বস্তিকা?

ওয়েব সিরিজে জুটি বাঁধছেন স্বস্তিকা ও দেবাশিস, কী নিয়ে এই সিরিজ


নতুন ওয়েব সিরিজে তরুণ পুলিশ অফিসারের চরিত্রে দেখা মিলবে অভিনেতা দেবাশিস মণ্ডলের। তার চরিত্রে নাম হবে জনার্দন দাস ওরফে জনি। তার স্ত্রীর ভুমিকায় রয়েছেন স্বস্তিকা দত্ত। অভিনেত্রীর বোনের ছেলের ভুমিকায় অভিনয় করবেন বনি অর্থাৎ অভিনেতা অঙ্কিত মজুমদার।

তবে, এই সিরিজের গল্প কী নিয়ে। জনি স্ব সময়তেই চান বড় কোনও কেসের তদন্ত করতে। কিন্তু বড় কেস তো অনেক দূরের কথা। অগ্যতা তার কাজের জন্য পোস্টিং হয় স্থানীয় পলিটিশিয়ান প্রমোদ সেনের বাড়ির নিরাপত্তার তদারকির দায়িত্বে। সেখানে প্রোমোদ সেনের স্ত্রী সুরমা। জনিকে বাড়ির ছেলে হিসেবে ভালোবাসেন বলে দাবি করেন তিনি। সেখানে পুলিশ অফিসার জনির কাজ হয়ে দাড়ায় বাড়ির বাজার করা থেকে শুরু করে পোষ্যর দেখাশুনো করা। শুধু তাই নয়। ঘরের কাজও তাঁকে অনেক সময় করতে হতো। আর এই কাজগুলি করতে একেবারের পছন্দ করতেন না তিনি।

আর তার মধ্যে ঘটে অন্য এক বিপত্তি। আঁখির দিদির ছেলে বনি বয়স তেরো বছর। দুর্গাপুরে নিজের বাড়ি থেকে পালিয়ে জনার্দনদের বাড়িতে আসেন সে। এসে হাজির হয়। কলকাতায় এক দাবা টুর্নামেন্টে বনি যোগ দিতে চায়, সেটাই তার ইচ্ছা। সে। জনি ও বনির মধ্যে একদম মিল নেই। কারণ পুলিশ অফিসার জনি চান বনি বড়দের শাসন মেনে বড় হোক।

আর বনি একবারেই মানতে নারাজ যে ছোটরা বড়দের থেকে কম বোঝে। তারপরে গল্পের মোড় অন্যদিকে ঘুরে যায়। এর মধ্যে সময় চলে বনির দাবা টুর্নামেন্টের। আর আচমকাই প্রোমোদ সেনের বাড়িতে তিনজন দুষ্কৃতী হামলা করেন। এর পর কী ঘটবে সেটা জানতে হলে দেখতে হবে ওয়েব সিরিজটি। আসন্ন ওয়েব সিরিজে অভিনয় করছেন দেবাশিস মণ্ডল, স্বস্তিকা দত্ত, অঙ্কিত মজুমদার, কমলেশ্বর মুখোপাধ্যায়, লোকনাথ দে-সহ অনেকে। প্রযোজনায় রয়েছে 'মিলকি ওয়ে ফিল্মস'।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+