বডি শেমিং নিয়ে সরব অভিনেত্রী, কাস্টিং কাউচ নিয়ে মুখ খুললেন সায়ন্তনী
বডি শেমিং নিয়ে সরব অভিনেত্রী, কাস্টিং কাউচ নিয়ে মুখ খুললেন সায়ন্তনী
টেলিভিশন অভিনেত্রী সায়ন্তনী ঘোষ বেশ জনপ্রিয় মুখ। তাঁকে চেনেন না এমন মানুষ হয়তো নেই। 'নাগিণ’ ধারাবাহিক দিয়ে তিনি অনুগামীদের বিশেষ নজর কেড়েছিলেন। বর্তমানে অনেক মহিলাকেই বডি শেমিং নিয়ে সরব হতে দেখা গেছে। এবার তাঁদের তালিকা থেকে বাদ গেলেন না অভিনেত্রী। মুখ খুললেন তিনিও। শেয়ার করলেন কিছু ব্যক্তিগত কথা। তাঁকে অনেক বারই বড় স্তনের জন্য সমালোচনার মুখে পড়তে হয়েছিল।

এক সাক্ষাৎকারে অভিনেত্রী সায়ন্তনী জানান, 'অনেক ছোট বয়স থেকেই আমাকে এমন ধরনের কথা শুনতে হয়, এটা আমার কাছে নতুন কোন ঘটনা নয়। আমার যতদূর মনে পরে শৈশব থেকেই এমন কথা শুনতে হত আমাকে। একবার এক ভদ্রমহিলা আমাকে বলেছিলেন, তোমার বুক তো সমান নয়, বেশ ভালো, অনেক বড়, তুমি সেক্স করেছো নাকি! এই যুগে দাঁড়িয়ে অনেকেরই ধারণা স্তন বড় মানে সেক্স করা। তখন আমি ঠিক কথাটার মানে বুঝিনি। কারণ তখন আমি বয়সে অনেকটাই ছোট ছিলাম। তখন আমি এই ধরনের কথাটায় কিছুটা ভয় পেয়ে গিয়েছিলাম। কিন্তু সে সময় সেই কথাগুলি আমার মনে একটা ক্ষতের সৃষ্টি করেছিল।'
তিনি আরও জানান, ' আমি এই কথাগুলো নিয়ে মাঝেমধ্যেই আগে হতাশ হতাম। নিজেকে প্রশ্ন করতাম আমার সঙ্গে কি ভুল হচ্ছে? কেন হচ্ছে আমার সাথে এরকম? আমি কি আমার শরীরের জন্য অন্য কাউকে ভাবাই? তাদের কি আদৌও এই বিষয়ে জানার অধিকার আছে? আগে আমার মনে বার বার এই প্রশ্ন গুলো জাগত।
অভিনেত্রী জানান, বাদ দেয়নি প্রযোজক। 'একবার এক জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা তাঁকে তাঁর সঙ্গে কিছু সময় কাটানোর কথা জানিয়েছিলেন। বলেছিলেন যদি তিনি সময় কাটান তাহলে তাঁকে ভালো রোল দেওয়া হবে। তখন তিনি বলেছিলেন, আগে দুজন দুজনকে চেনা খুব দরকার। তারপর সময় কাটানো।'
বলিউড থেকে টলিউড প্রায় সব জায়তেই অভিনয় করেছেন অভিনেত্রী সায়ন্তনী। ২০০৬ সালে অভিনেত্রী অভিনয় জগতে পা রেখেছিলেন অভিনেত্রী। 'মহাভারত’ ধারাবাহিকে অভিনয় করে তিনি সকলের বিশেষ নজর কেড়েছিলেন।












Click it and Unblock the Notifications