আসছে সন্দীপ্তার নতুন ওয়েব সিরিজ ‘নষ্টনীড়’, কবে মুক্তি পাবে?
সুদক্ষ অভিনয়ের জোরেই আজ অনুগামীদের মনে নিজের একটা পাকাপাকি জায়গা তৈরি করে নিয়েছেন অভিনেত্রী সন্দীপ্তা সেন। একপ্রকার তাঁর অভিনয় দেখার জন্য মুখিয়ে থাকেন সকলে। টেলিভিশন থেকে ওয়েব সিরিজের দাপটের সঙ্গে অভিনয় করে থাকেন সন্দীপ্তা। বর্তমানে হইচইয়ের নতুন ওয়েব সিরিজের দেখা মিলবে অভিনেত্রী সন্দীপ্তা সেনের।
নষ্টনীড় নামের একটি ওয়েব সিরিজে দেখা মিলবে অভিনেত্রীর। এটি পরিচালনার দায়িত্বে রয়েছেন অদিতি রায়। এই ওয়েব সিরিজের মুখ্য ভূমিকায় দেখা মিলবে অভিনেত্রীর। তার সঙ্গে এই সিরিজে অভিনয় করতে দেখা যাবে সৌম্য বন্দ্যোপাধ্যায়, রুকমা রায়, অনিন্দ্য চট্টোপাধ্যায়, অঙ্গনা রায়।এসভিএফের প্রযোজনায় আসছে নষ্টনীড় ওয়েব সিরিজটি।

জুন মাসে মুক্তি পেতে চলেছে এই ওয়েব সিরিজটি। বর্তমানে সিরিজের পোস্টার মুক্তি পেয়েছে। এখানে সন্দীপ্তাকে একটি সুন্দর নীল রঙের শাড়ি পরে দেখা গেছে। ঘরোয়া বধূর মতোই তাকে দেখা গেছে। হাতের শাখা পলা, কপালের টিপ, সিঁথিতে সিঁদুর পড়েই দেখা মিলেছে অভিনেত্রীর।
কী নিয়ে ওয়েব সিরিজের গল্প। এই ওয়েব সিরিজের অভিনেত্রীর নাম হয়েছে অপর্ণা। সাত বছর হল তার বিয়ে হয়ে গেছে। ঋষভ হলেন তার স্বামী, স্বামী ও তার মেয়েকে নিয়ে খুব ভালোই সংসার করছেন অপর্ণা। নিজের হাতেই সংসারের পুরো দায়িত্ব সামলাচ্ছেন তিনি। ছোট থেকে খুব পড়াশুনায় ভালো ছিলেন তিনি। তবে একসময় পড়াশোনা ছেড়ে তিনি নিজের প্যাশনকেই বেছে নিয়েছিলে।ন সেলাই করতে খুব ভালোবাসেন অপর্না। বুটিক চালান তিনি। হঠাৎ সোশ্যাল মিডিয়া এমন একটি পোস্ট তার সাজানো সংসারকে তছনছ করে দেয়। পরিবারের নেমে আসে খারাপ সময়। তারপর কী ঘটবে, কীভাবে ঘটবে, তা জানতে হলে আপনাকে দেখতে হবে ওয়েব সিরিজটি।
অপরদিকে, আসছে রবীন্দ্র কাব্য রহস্য। আসন্ন সিনেমায় ঋত্বিক চক্রবর্তী নাম হয়েছে অভীক সেন। তাকে গোয়েন্দা চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। একটি সিরিয়াল কিলিংয়ের ঘটনার তদন্ত করার জন্য পৌঁছবেন লন্ডনে তাঁরা। অপরদিকে শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে এই সিনেমায় দেখা যাবে রবীন্দ্র সংগীত শিল্পী হিসাবে। তাঁর চরিত্রের নাম হিয়া। তিনি তার একটি শোয়ের জন্য লন্ডনে গিয়েছেন। তারপর কীভাবে তিনি এই তদন্তের সঙ্গে জড়িয়ে পড়বেন সেটাই দেখার বিষয়। রোমাঞ্চে, রহস্যে ভরপুর এই ছবি দেখার জন্য মুখিয়ে রয়েছেন অনুগামীরা। এটি একটি থ্রিলার ঘরানার ছবি হতে চলেছে। তবে সিনেমাটি কবে মুক্তি পাবে, যদিও এখনোও সে বিষয়ে কিছুই জানা যায়নি।












Click it and Unblock the Notifications