বিয়ের একমাসের মধ্যেই আসছে নতুন সদস্য! সুখবর দিলেন রূপসা চট্টোপাধ্যায়

বলিউড হোক কিংবা টলিউড, তারকাদের জীবনে আসছে সেরা মুহূর্ত। তাবড় তারকাদের মা হওয়ার খুশির খবর এখন খবরের শিরোনামে। বড় পর্দা হোক কিংবা ছোট পর্দা, সুখবর শোনাচ্ছেন একের পর এক অভিনেতা-অভিনেত্রীরা। আর এবার সেই তালিকায় জুড়ে গেল আরও একটি নাম।

সায়নদীপের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন টেলি পর্দার জনপ্রিয় অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়। সেই শুভ দিনের মাসখানেক যেতে না যেতেই এবার আরও বড় সুখবর শোনালেন সদ্য বিবাহিত এই দম্পতি। মা হতে চলেছেন রূপসা! সোশ্যাল মিডিয়া সাইটে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন নিজের জীবনের এই সেরা মুহূর্তটির কথা।

actress rupsa chatterjee shared the good news that she is pregnant

ছবি সৌজন্য- Rupsa Chatterjee/ইনস্টাগ্রাম

পুজোর আগ দিয়ে অক্টোবর মাসে ধুমধাম করে বিয়ে করেছেন রূপসা ও সায়নদীপ। আইবুড়ো ভাত মেহেন্দি গায়ে হলুদ থেকে বিয়ের অনুষ্ঠান সবেতেই ছিল জমকালো আয়োজন। ওয়াইন মেরুন রংয়ের বেনারসি গা ভর্তি সোনার গয়না আর মাথায় শোলার টোপর পরে বিয়ের আসরে এসেছিলেন অভিনেত্রী। তাঁর এই সাজ দেখে চোখ আটকে গিয়েছিল অনুরাগীদের। আর এবার এই সুখবর পেয়ে অত্যন্ত খুশি ভক্তরা।

সোশ্যাল মিডিয়া সাইট ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি পোস্ট করেছেন সায়নদীপ ও রূপসা। সেখানে দেখা গিয়েছে নীল এবং গোলাপি বেলুনে সাজানো গোটা ঘর। সঙ্গে ছোট্ট শিশুদের ব্যবহার করা জুতো লালাপোষ, জামা এবং অন্যান্য সামগ্রী। একই সঙ্গে নীল ও গোলাপি রঙের কেক তার ওপরে ফুটফুটে এক শিশু শুয়ে রয়েছে। কেক কেটে গুড নিউজ সেলিব্রেশন করলেন অভিনেত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+