Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মেয়ের মৃত্যু মামলা লড়তে গিয়ে সর্বস্বান্ত ‘‌আনন্দী’‌র মা–বাবা, থাকছেন এক–কামরার ঘরে

মেয়ের মৃত্যু মামলা লড়তে গিয়ে সর্বস্বান্ত ‘‌আনন্দী’‌র মা–বাবা

কালার্স টেলিভিশনে '‌বালিকা বধূ’‌ খ্যাত প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়ের মা–বাবা আর্থিক অনটনের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। তাঁরা জানিয়েছেন যে আইনি মামলা চলার কারণে তাঁদের আর্থিক দিক খুবই দুর্বল হয়ে পড়েছে। প্রসঙ্গত, জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী প্রত্যুষাকে ২০১৬ সালে মুম্বইয়ে তাঁর ফ্ল্যাট থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তাঁর অভিভাবক সেই সময় প্রত্যুষার প্রেমিক রাহুল রাজ সিংকে তাঁদের মেয়ের মৃত্যুর জন্য দায়ী করেছিলেন।

আত্মহত্যা নয়

আত্মহত্যা নয়

মেয়ের মৃত্যুকে আত্মহত্যা বলতে নারাজ প্রত্যুষার মা-বাবা। তাঁদের দাবি, মেয়েকে খুন করা হয়েছে। বিচারের আশায় কোর্টে কেস করেন। যা গত পাঁচ বছর ধরে চলছে যদিও কোনও সুরাহা বা মীমাংসা এখনও হয়নি। বরং অর্থনৈতিকভাবে ভেঙে পড়েছেন প্রত্যুষার মা-বাবা।

 আর্থিক অনটনে রয়েছেন প্রত্যুষার অভিভাবক

আর্থিক অনটনে রয়েছেন প্রত্যুষার অভিভাবক

এক সাক্ষাতকারে প্রত্যুষার মা-বাবা জানিয়েছেন যে তাঁদের মেয়ের মৃত্যুর মামলা তাঁদের সর্বস্বান্ত করে দিয়েছে। তাঁরা এখন এক-কামরার ঘরে থাকেন। বাবা শঙ্কর বন্দ্যোপাধ্যায় এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সাক্ষাতকার দিতে গিয়ে বলেন, '‌ওই দুর্ঘটনার পর, আমাদের মনে হয়েছিল যে এক দারুণ ঝড় এসে আমাদের কাছ থেকে সবকিছু ছিনিয়ে নিয়ে গেল। আমাদের কাছে এখন একটা পয়সাও নেই। দ্বিতীয় মামলা লড়তে গিয়ে আমরা সবকিছু হারিয়েছি।'‌ তিনি এও বলেন, '‌আমরা বাধ্য হয়েছি একটি ছোট ঘরে থাকতে। মেয়ের মামলা লড়তে গিয়ে নিঃস্ব হয়ে গিয়েছি। মেয়ের মামলা লড়তে গিয়ে আমরা ঋণে জর্জরিত।' তিনি জানিয়েছেন যে তাঁর স্ত্রী চাইল্ড কেয়ার সেন্টারে কাজ করেন এবং তিনি গল্প লেখেন। তবে তিনি জোর দিয়ে বলেছেন যে প্রত্যুষাকে হারতে দেবেন না কিছুতেই।

অভিযোগের তীর মেয়ের প্রেমিক রাহুলের দিকে

অভিযোগের তীর মেয়ের প্রেমিক রাহুলের দিকে

প্রত্যুষার মৃত্যুর তিন মাসের মধ্যে রাহুল অন্তর্বতী জামিন পেয়ে যান বম্বে হাইকোর্টের পক্ষ থেকে। রাহুল দাবি করেছিলেন যে ২০১৬ সালের ডিসেম্বরে তিনি ও প্রত্যুষা বিয়ের পরিকল্পনা করেছিলেন কিন্তু প্রত্যুষার মা সোমা বন্দ্যোপাধ্যায় ও বাবা শঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ক্রমাগত হস্তক্ষেপের কারণে প্রত্যুষা খুব বিরক্ত ও হতাশ হয়ে যাচ্ছিলেন। এ বছরের গোড়ার দিকে রাহুল একটি সাক্ষাতকারে জানিয়েছিলেন যে তিনি প্রত্যুষার মৃত্যুর শোক কাটিয়ে এগিয়ে যেতে চান এবং নিজের পরিবার শুরু করতে চান। ২ বছর আগেই রাহুল অভিনেত্রী সলোনি শর্মাকে বিয়ে করেছেন। রাহুল বলেন, '‌প্রত্যুষার চলে যাওয়ার পর আমার জীবন টিভি শোয়ের গল্পের মতো হয়ে গিয়েছিল। আমি এখনও আমার সুখী জীবন পাওয়ার জন্য সংঘর্ষ করছি, তবে আমি দৃঢ় ভাবে দাঁড়িয়ে এই সমস্ত কিছুই বুঝতে পেরেছিলাম যে কীভাবে আমার পরিবার এবং স্ত্রী এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে সহায়তা করছেন।'‌

আকস্মিক মৃত্যু প্রত্যুষার

আকস্মিক মৃত্যু প্রত্যুষার

টেলি পর্দার জনপ্রিয় মুখ হয়ে উঠেছিলেন প্রত্যুষা ওরফে ছোট পর্দায় দর্শকদের প্রিয় আনন্দী। শশুরাল সিমর কা, হাম হ্যায় না, রক্ত সম্বন্ধ, বালিকা বধূ সহ একাধিক ধারাবাহিকে কাজ করেছিলেন তিনি। ২০১০ সালে তাঁর কাছে '‌বালিকা বধূ'‌র প্রস্তাব আসে। অভিকা গরের পর প্রত্যুষাকে ধারাবাহিকে নেওয়া হয়। বিগ বসের ৭-নম্বর সিজনেও অংশগ্রহণ করেছিলেন প্রত্যুষা। '‌বালিকা বধূ'‌ ধারাবাহিকের তাঁর কেরিয়ারের গ্রাফ শীর্ষে পৌঁছায়। কিন্তু ২০১৬ সালের ১ এপ্রিল মুম্বইয়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় ২৪ বছরের প্রত্যুষার ঝুলন্ত দেহ। তাঁর মৃত্যুতে অভিযোগের আঙুল উঠেছিল তৎকালীন প্রেমিক রাহুল রাজ সিংয়ের উপর। রাহুলের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগও তোলেন প্রত্যুষার মা-বাবা। যদিও প্রত্যুষার আত্মঘাতী হওয়ার প্রকৃত কারণ এখনও অজানা।

ছবি সৌ:ইনস্টাগ্রাম

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+