আর একটু হলেই... উন্মত্ত বাইক আরোহীর হাতে আক্রান্ত অভিনেত্রী! অঝোরে কেঁদে কী বললেন পায়েল?
আর.জি কর কাণ্ড নিয়ে তোলপাড় গোটা বাংলা। প্রতিবাদের ঢেউ আছড়ে পড়েছে গোটা দেশ জুড়ে। নারী নিরাপত্তা নিয়ে সরব সর্বস্তরের মানুষ। ন্যায়ের দাবিতে প্রত্যেকদিন চলছে বিক্ষোভ, আন্দোলন। কিন্তু এরই মাঝে ঘটে গেল আরও এক দুর্ঘটনা। এবার কোন সাধারণ মানুষ নন, বরং আক্রান্ত হলেন জনপ্রিয় এক অভিনেত্রী!
আর.জি কর কাণ্ডের উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই শুক্রবার সন্ধ্যায় কলকাতার সাদার্ন অ্যাভিনিউয়ের রাস্তায় উদ্ধত বাইক আরোহীর হাতে আক্রান্ত হলেন বিখ্যাত টলি অভিনেত্রী পায়েল মুখোপাধ্যায়। এরপর সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে শেয়ার করলেন তাঁর ভয়াবহ অভিজ্ঞতার কথা। লক্ষাধিক ফলোয়ার্স রয়েছে তাঁর।

সেখানে দেখা যায় ২৭ নম্বর সাদার্ন অ্যাভিনিউয়ের সামনে রাস্তার পাশে দাঁড় করানো গাড়ির মধ্যে বসে আছেন তিনি। পাশে দেখা যায় গাড়ির জানালার কাঁচ ভাঙা! অঝোরে কাঁদতে কাঁদতে অভিনেত্রী বলেন, একটি বাইক তাঁর গাড়িতে ধাক্কা দেয়। গাড়ি ড্রাইভ করছিলেন অভিনেত্রী নিজে। গাড়ির কাঁচ নামাতে বলে উদ্ধত বাইক আরোহী। স্বভাবতই পায়েল কিন্তু পায়েল নিজের নিরাপত্তার কথা ভেবে কাচ না নামালে সেটি ঘুঁষি ভেঙে দেয় ওই বাইক আরোহী। শহর কলকাতায় একটি মেয়ের ন্যূনতম নিরাপত্তাটুকু নেই! পরে অবশ্য পুলিশ এসে পায়েলকে উদ্ধার করেন এবং অভিযুক্তকে আটক করা হয়।
আর.জি কর কাণ্ডের প্রতিবাদে সারা শহর পথে নেমেছে নারী নিরাপত্তা ও সুরক্ষার দাবিতে। কিন্তু এত কিছুর পরেও ছবিটা যে আদৌ বদলায়নি আরো একবার সেই প্রমাণ পাওয়া গেল খোদ শহর কলকাতার রাস্তায়। এমন পরিস্থিতি বদলাবে কবে? উঠছে বড় প্রশ্ন।












Click it and Unblock the Notifications