পাঞ্জাবি প্রেমিককে বিয়ে করলেন অভিনেত্রী! লাল বেনারসী পরে গাঁটছড়া বাঁধলেন পায়েল
গত বছর পাঞ্জাবি মতে বাগদান সম্পন্ন হয়েছে অভিনেত্রী পায়েল দেব-এর। এবার পাকাপাকিভাবে গাঁটছড়া বাঁধলেন এই অভিনেত্রী। বৃহস্পতিবার পাঞ্জাবি পোশাক ব্যবসায়ী শিখর টন্ডনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন পায়েল দেব। করোনাকালেই সোশ্যাল মিডিয়ায় আলাপ হয় পায়েল ও শিখরের। সেই থেকেই শুরু হয় বন্ধুত্ব। আর সেই বন্ধুত্ব থেকেই হয় প্রেম। অবশেষে পরিণতি পেলো তাঁদের প্রেমের সম্পর্ক।
বিগত কয়েকদিন ধরে আইবুড়োভাত পর্বের ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন পায়েল। বৃহস্পতিবার সকালে গায়ে হলুদের ছবিও পোস্ট করেন অভিনেত্রী।

পাঞ্জাবি প্রেমিকের সঙ্গে বিয়ে সারলেন অভিনেত্রী পায়েল দেব। অভিনেত্রী তাঁর বিশেষ দিনের জন্য বেছে নিয়েছিলেন লাল রঙের বেনারসি শাড়ি। প্রসাধনীতেও ছিল সাবেকিয়ানার স্পর্শ। বেনারসির সঙ্গে পরেছিলেন মানানসই সোনার ভারী গয়না। কনের পরনে এদিন বাঙালিয়ানার ছোঁয়া থাকলে বরের পরনে ছিল পাঞ্জাবি সাজ। বিয়ের দিন বরের পরনে ছিল ঘিয়ে রঙের শেরোয়ানি, পায়ে ছিল সাদা জুতো এবং মাথায় ছিল পাগড়ি। তবে, বিয়ের সময় বাঙালি পোশাকেই বিয়ের পিঁড়িতে বসেছিলেন বর।
বিয়ের পাশাপাশি গায়েহলুদ অনুষ্ঠানের জন্যও পায়েল বেছে নিয়েছিলেন নজরকাড়া সাজ। গায়হলুদের অনুষ্ঠানে অভিনেত্রীর পরনে ছিল হলুদ রঙের লেহঙ্গা এবং ফুলের গয়না। চোখে ছিল নজরকাড়া সানগ্লাস।
অভিনেত্রী পায়েল দেবের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিপাড়ার অনেকেই। অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও যোগ রয়েছে পায়েলের। তৃণমূলের সদস্য হিসাবেও পরিচিতি রয়েছে তাঁর। বেশ কিছু নির্বাচনী প্রচারেও দেখা গিয়েছে তাঁকে। তাই, অভিনেতা অভিনেত্রীদের পাশাপাশি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনৈতিক ব্যক্তিত্বও। উপস্থিত ছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।












Click it and Unblock the Notifications