'বিচ্ছেদ' গুঞ্জনের মধ্যেই জিতুকে আচমকাই চড় মারলেন নবনীতা! কিন্তু কেন?
'বিচ্ছেদ' গুঞ্জনের মধ্যেই জিতুকে আচমকাই চড় মারলেন নবনীতা! কিন্তু কেন?
ঘর গড়া আর ঘর ভাঙা প্রায় লেগেই থাকে সেলিব্রিটিদের মধ্যে। মাঝেমধ্যেই শোনা যায় কোনও না কোনও সেলেবের ব্রেক-আপ বা বিবাহ বিচ্ছেদের কথা। আর বেশ কিছুদিন ধরেই টেলিপাড়ায় গুঞ্জন শোনা যাচ্ছে সেই ঘর ভাঙার তালিকায় নয়া সংযুক্তি নাকি অভিনেতা জিতু কামাল এবং অভিনেত্রী নবনীতার। কিন্তুয় প্রকাশ্যে তাঁরা এ বিষয়ে কোনোদিনই কিছু বলেননি। কিন্তু এবার সামনে এল এমন একটি ঘটনার ভিডিও, যাতে দেখা গিয়েছে জিতুর গায়ে হাত তুলেছেন নবনীতা! কিন্তু এমন কী হল যাতে জিতুকে ধরে এভাবে মারলেন তিনি? এর পিছনের আসল কারণটা একটু দেখা যাক।

জিতু-নবনীতার মারপিট
নিজের স্যোশাল মিডিয়ায় বরাবরই বেশ অ্যাক্টিভ থাকেন জিতু কামাল। আর সেখানে নিজের এবং স্ত্রী নবনীতার নানা রকমের ভিডিও বা ছবি শেয়ার করে থাকেন তিনি। ঠিক তেমনই সম্প্রতি একটি ছবি শেয়ার করেছেন জিতু। সেখানে দেখা গিয়েছে 'ডান্স মেরি রানি' গানের সঙ্গে উদ্দাম নৃত্য করছেন দুজনেই। জিতু তোয়ালে আর স্যান্ডো গেঞ্জি পরে আছেন এবং নবনীতা পরেছেন বাড়িতে পরার ক্যাজুয়াল টাওয়াল ড্রেস। আর সেখানেই নাচতে নাচতে জিতুকে গান বন্ধ করতে বলেন নবনীতা। কিন্তু তা না করে আরও বেশি করে নাচতে থাকেন জিতু। আর তাতেই রেগে গিয়ে তাঁকে উত্তম মধ্যম মারছেন। এই পুরো বিষয়টি অবশ্য নিছক মজার ছলেই হচ্ছে। আর যা এখন ভাইরাল স্যোশাল মিডিয়ায়। এই কাণ্ড কারখানা দেখে হেঁসে লুটোপুটি ফ্যানেরা।
রুমার ভার্সেস রিয়্যালিটি
এই পোস্ট আর দুজনের ফুল অন মস্তি দেখেই স্বভাবত বোঝাই যাচ্ছে যে দুজনের যে বিবাহ বিচ্ছেদ নিয়ে গুজব উঠেছিল তা সম্পূর্ণ কাল্পনিক। আসলে এই ভিডিও শেয়ার করে জিতু এইসকল জল্পনাকারীদের মুখ বন্ধ করে দিয়েছেন বলেই মনে করছেন তাঁদের ফ্যানেরা। এছাড়াও বেশ কিছু অন্যান্য ভিডিওও নিজের স্যোশাল মিডিয়া সাইটে শেয়ার করেছেন জিতু কামাল। যেখানে নবিনীতার সঙ্গে নানা রকমের খুনসুটি করতে দেখা গিয়েছে তাঁকে। আর এইসব রিল, ছবি আর ভিডিও দেখে তা রীতিমত তাড়িয়ে উপভোগও করছেন নেতিজেনরা।
এবং 'অপরাজিত'
বাস্তব দাম্পত্য জীবন এবং 'অপরাজিত' সিনেমার কাজ দুটোই সমানতালে সামলাচ্ছেন অভিনেতা জিতু কামাল। মাস কয়েক আগে বাংলার রিল ও রিয়েল হিরো সত্যজিত রায়ের জীবনী অবলম্বনে সিনেমা 'অপরাজিত'তে জিতুর ফার্স্ট লুক চূড়ান্ত ভাইরাল হয়। সেখানে অনেকেই দুজনকে প্রথমে আলাদাই করতে পারেননি। এমনকি সত্যজিত পুত্র সন্দীপ রায়ও জিতুকে দেখে প্রশংসা করেছেন। আর তার জন্য এই ছবি দেখতে রীতিমত মুখিয়ে আছেন দর্শকরা।
অবসরে নবনীতা
এতদিন ধরে বাংলার এক জনপ্রিয় চ্যানেলে 'মহাপীঠ তারাপীঠ' ধারাবাহিকে মা তারার চরিত্রে অভিনয় করছিলেন নবনীতা। কিন্তু দিন কয়েক আগেই শেষ হয়ে গিয়েছে এই ধারাবাহিক। আর তাই এখন অবসর সময় কাটাচ্ছেন নবনীতা। শোনা যাচ্ছে শ্যুটিং থেকে বিরতি নিয়ে নাকি কাশ্মীর ঘুরতে যেতে চলেছেন জিতু আর নবনীতা।












Click it and Unblock the Notifications