শীতের মরশুমেও নিজের গ্ল্যামার দিয়ে আগুন ধরালেন মনামী ঘোষ, নিমেষে ভাইরাল হল ছবি

শীতের মরশুমেও নিজের গ্ল্যামার দিয়ে আগুন ধরালেন মনামী ঘোষ, নিমেষে ভাইরাল হল ছবি

বাংলা টেলিভিশন এবং সিনেমা দুটি মাধ্যমেই দাপটের সঙ্গে কাজ করছেন মনামী ঘোষ। সেই হিসেবে দেখতে গেলে এই মুহূর্তে ছোটপর্দার সবথেকে জনপ্রিয় এবং অভিজ্ঞ অভিনেত্রী হলেন মনামী। দেখতে দেখতে টলিউড ইন্ডাস্ট্রিতে এক যুগ কাটিয়ে ফেলেছেন তিনি। আর বরাবরই নিজের মিষ্টি স্বভাব আর গ্ল্যামারের জন্য চর্চায় থাকেন তিনি।

মনামীর নতুন ছবি

মনামীর নতুন ছবি

সম্প্রতি নিজের স্যোশাল মিডিয়া হ্যান্ডেল ইনস্টাগ্রামে কয়েকটি নতুন ছবি দিয়েছেন মনামী ঘোষ। সেখানে দেখা গিয়েছে ডিপ নেক কালো বেস কালারের উপর লেমন ইয়েলো, আকাশী আর সবুজ কম্বিনেশনের ফ্লোরাল প্রিন্টের স্লিভ লেস টপের সঙ্গে গাঢ় মিলেটারি গ্রিনের জ্যাকেট পরেছেন তিনি। কিন্তু খোলা জ্যাকেটের ওপারে দেখা যাচ্ছে মনামীর লাস্যময় দেহ আর হাতের অংশ। যা রীতিমত ঘুম উড়িয়েছে তাঁর ভক্তদের।

টপ বানে অনন্যা

টপ বানে অনন্যা

মাঝেমধ্যেই নিজের নানারকম ফটোশুটের ছবি তাঁর স্যোশাল মিডিয়া সাইটে ভাগ করে নেন অভিনেত্রী মনামী ঘোষ। এখানেও তিনি তাঁর নতুন ছবি পোস্ট করেছেন। পোশাকের সঙ্গে সামঞ্জস্য রেখে নজর কেড়েছে তাঁর লুক আর মেকআপও। ন্যুড আই মেকআপের সঙ্গে সিগন্যাল রেড লিপস্টিক, কানে লং রিং আর হাতে আংটি আলাদা মাত্রা দিয়েছে। আর তার উপরে নিজের চুল নিয়ে হামেশাই বেশ পরীক্ষা করেন মনামী। এই ছবির জন্য বেছেছেন টপ বান। আর তাতেই এককথায় অনন্যা লাগছে তাঁকে।

 আবার চর্চার কেন্দ্রে

আবার চর্চার কেন্দ্রে

নিজের এই হট ফটো স্যোশাল মিডিয়া সাইটে ভাগ করে নেওয়ার পর আবার চর্চার কেন্দ্রে উঠে গিয়েছেন মনামী। তাঁর এই লুকের ভরপুর তারিফ করছেন অগণিত ভক্ত। সেই সঙ্গে অনেকে তো আবার স্বিকারই করে ফেলেছেন যে মনামীকে দেখে তাঁর বয়স বোঝার কোনও উপায় নেই। সেই সঙ্গে প্রিয় অভিনেত্রীকে আর্জি জানিয়েছেন এরকম ফটো যাতে নিয়মিত পোষ্ট করেন, তার জন্য।

 মনামীর আপকামিং প্রোজেক্ট

মনামীর আপকামিং প্রোজেক্ট

ধারাবাহিক 'ইরাবতীর চুপকথা'য় শেষ বার লিড রোল ইরাবতীর ভূমিকায় দেখা গিয়েছিল মনামীকে। এই সিরিয়াল যথেষ্ট জনপ্রিয় হয়। সেখানে মনামীর শাড়ি আর লুক তো রীতিমত ট্রেন্ড হয়ে গিয়েছিল। সম্প্রতি তাঁকে একাধিক ইভেন্টেও দেখা গিয়েছে। কিন্তু তিনি ফের কোন ধারাবাহিক দিয়ে ছোট পর্দায় ফিরছেন তা এখনও কিছু স্থির না হলেও 'ডান্স ডান্স জুনিয়র সিজন-২'তে বিচারকের ভূমিকায় দেখা যাচ্ছে তাঁকে।

ছবি সৌ:ইনস্টাগ্রাম

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+