খুদে কন্যার অন্নপ্রাশনের ছবি শেয়ার! তবে কি মা হলেন মানালি?

সেলিব্রিটিদের প্রেম, বন্ধুত্ব বা বিয়ে, নতুন সম্পর্কের সূচনা, বিচ্ছেদ। টলিপাড়ায় কান পাতলেই শোনা যায় নানা খবর। আর সেইদিক থেকে পিছিয়ে নেই টলিউডও। যেমন খুব সম্প্রতি সঙ্গীতশিল্পী দুর্নিবার ও অভিনেতা কাঞ্চন মল্লিকের পারিবারিক অশান্তির খবর নিয়ে এই মুহূর্তে চর্চা রয়েছে তুঙ্গে। কিন্তু সেই দিকেই আবার নতুন করে প্রেমে পড়েছেন কিংবা সুখী দাম্পত্য জীবনের একাধিক উদাহরণ দিচ্ছেন এরকম সেলিব্রিটির সংখ্যাও নেহাত কম কিছু নয়। আর তেমনই টলিউডের এক তারকা দম্পতি হলেন জনপ্রিয় টেলি তারকা মানালি দে, এবং তাঁর স্বামী পরিচালক অভিষেক। কিন্তু এবার কি তাঁদের জীবনে হয়েছে নতুন অতিথির আগমন? কিন্তু কবে? এই প্রশ্নের উত্তরই খুঁজছেন আপামর ভক্ত।

কাকে কোলে নিয়ে ছবি তুললেন মানালি দে?

যে কোনও মিডিয়ার তারকাদের প্রেম, বিয়ে বা নতুন সম্পর্কের সূচনা, বিচ্ছেদ। টলিপাড়ায় কান পাতলেই শোনা যায় হরেক কিসিমের নানা খবর। বর্তমানে টলিপাড়ার ধারাবাহিকের অভিনেতা অভিনেত্রীদের নিয়ে দর্শকদের উত্তেজনা কম নয়। মানালি দে টলিপাড়ার এক জনপ্রিয় অভিনেত্রী। 'বউ কথা কও' ধারাবাহিকের মাধ্যমে তাঁর ইন্ডাস্ট্রিতে প্রবেশ। ধীরে ধীরে মানুষের মনের অন্দরে ঢুকে গিয়েছেন তিনি। আর সেই ঘরের মেয়ে মানালির বৈবাহিক জীবনই এখন আরও একবার উঠে এল চর্চার শিরোনামে। কিন্তু এক্ষেত্রে বিচ্ছেদ নয়, বরং আরও দৃঢ় হতে দেখা গেল স্বামীর সঙ্গে মানালির প্রেম। আর তার সাক্ষী ছোট্ট এই খুদে! কিন্তু এর মাঝে রহস্যটা কী?

বরাবরই সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ থাকেন জনপ্রিয় অভিনেত্রী মানালি দে। মাঝেমধ্যেই বিভিন্ন ছবি ভিডিও শেয়ার করেন তিনি। কিন্তু সম্প্রতি একটি ছবি শেয়ার করার পরেই উঠছে প্রশ্ন। একটি শিশুকে কোলে নিয়ে স্বামী অভিষেকের পাশে দাঁড়িয়ে বেশ হাসিমুখে ছবি তুলেছেন তিনি। এরপরেই নেটিজেনদের প্রশ্ন, কবে মা হলেন অভিনেত্রী? কারণ সম্প্রতি, চুটিয়ে ধারাবাহিকের কাজ করছেন তিনি। মা হওয়ার খবর হলে তা আগেই জানা যেত। কিন্তু না শিশুটি মানালির নয়। আসলে এক আত্মীয়র মেয়ের অন্নপ্রাশন এই সেদিন দেখা গিয়েছিল মানালি এবং স্বামী অভিষেককে। আর সেখানেই সেই খুদে কন্যাকে কোলে নিয়ে দিব্যি খোশ মেজাজে ছবি তুলেছেন মানালি। এবং সেটি ইনস্টাগ্রামে শেয়ারও করেছেন। সেখানেই জানা গিয়েছে এই খুদের নাম রিওনা।

উল্লেখ্য, বেশ কয়েক বছর সঙ্গীত শিল্পী সপ্তকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন অভিনেত্রী মানালি। কিন্তু সেই সম্পর্ক স্থায়ী হয়নি। বিবাহবিচ্ছেদের পথে হাঁটেন তাঁরা। তারপর বেশ কিছুদিন একা কাটালেও ফের এরপরেই করোনা আবহের মধ্যেই পরিচালক অভিষেকের সঙ্গে ফের জীবনের এক নতুন অধ্যায় শুরু করেছেন সকলের প্রিয় 'মৌরি'। তবে তাঁদের সেই বিয়ের অনুষ্ঠানে সামান্য পরিবারের লোকজন ছাড়া বাইরের কেউ সামিল ছিলেন না। এবং খুবই ঘরোয়া ভাবে সম্পন্ন হয় তাঁদের এই বিয়ে। তারপর বেশ ভালোই আছেন অভিনেত্রী, একাধিকবার সে কথা নিজেই জানিয়েছেন মানালি দে।

অভিনেত্রীর পোস্ট করা ছবি দেখে তাক লেগেছে সকলেরই। নানা ফ্যান নানা রকমের কমেন্ট করেছেন মানালির এই ছবিতে। কেউ লিখেছেন মিষ্টি লাগছে। আবার কেউ লিখেছেন 'পারফেক্ট ফ্রেম'। আর এরই মধ্যে কয়েক হাজার লাইকও পড়েছে অভিনেত্রী মানালি দের এই পোস্টে। প্রসঙ্গত, এই মুহূর্তে 'ধুলোকণা' ধারাবাহিকের মূল চরিত্র 'ফুলঝুরি'র চরিত্রে অভিনয় করছেন মানালি। সেখানে তাঁর অসাধারণ অভিনয়ের জন্য টিআরপি তালিকায় শীর্ষের দিকেই থাকে এই ধারাবাহিক। তবে মানালি আসলে কবে মা হবেন তা নিয়েই এখন উৎসাহের শুরু হয়েছে ফ্যানেদের মধ্যে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+