এবার হিন্দি সিরিয়ালে ডেবিউ সুন্দরী শিরিনের, কোন ধারাবাহিককে অভিনয় করতে চলেছেন মধুরিমা?
বাংলা টেলিভিশনে নায়িকাদের পাশাপাশি বিরাট ভূমিকা থাকে খলনায়িকাদেরও। এমন দেখা গিয়েছে সিরিয়ালে খলনায়িকার ভূমিকায় অভিনয় করে জনপ্রিয়তার শিখরে উঠেছেন বহু অভিনেত্রী।
পরবর্তীতে সেই অভিনেত্রীর পরিচয় হয়ে উঠেছে নির্দিষ্ট কোনও খল চরিত্র। উদাহরণ হিসাবে বলা যায় অভিনেত্রী উষসী চক্রবর্তীর কথা। শ্রীময়ী সিরিয়ালে জুন আন্টির চরিত্রে অভিনয় করে চরম জনপ্রিয়তা পেয়েছেন তিনি। তেমনই, আরও অভিনেত্রী হলেন মধুরিমা বসাক।

অত্যন্ত সুন্দরী অভিনেত্রী মধুরিমা বসাক। তবে এই অভিনেত্রীকে পজিটিভ এর থেকে নেগেটিভ চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে বেশি। মোহর, শ্রীময়ী, গুড্ডি সহ একাধিক ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছেন অভিনেত্রী মধুরিমা বসাক। এইসব সিরিয়ালে তাঁর নেগেটিভ চরিত্র নজর কেড়েছে দর্শকদের। বিশেষত গুড্ডি ধারাবাহিকে শিরিনের চরিত্রে অসামান্য অভিনয় করে দর্শকদের মন জিতে নিয়েছেন তিনি।
শুধুমাত্র ছোট পর্দা নয়, বড়পর্দা থেকে বিজ্ঞাপন, সর্বত্রই নিজের রূপের জাদু ছড়িয়ে দিয়েছেন মধুরিমা বসাক। তবে এবার আরও বড় খবর এলো মধুরিমাকে নিয়ে। বাংলা ধারাবাহিকের গণ্ডি ছাড়িয়ে এবার নাকি তিনি অভিনয় করতে চলেছেন হিন্দি সিরিয়ালে! খুব তাড়াতাড়ি জনপ্রিয় হিন্দি বিনোদন চ্যানেলের সিরিয়ালে ধরা দিতে চলেছেন মধুরিমা। এমনটাই খবর সামনে এলো। তবে সেখানে তাঁর চরিত্র নেগেটিভ হবে না পজেটিভ সে বিষয়ে অবশ্য এখনও কিছু জানা যায়নি।












Click it and Unblock the Notifications