আবার কোথায় ঘুরতে গেলেন টলি অভিনেত্রী মধুরিমা, ভাইরাল সেই ভিডিও

আবার কোথায় ঘুরতে গেলেন টলি অভিনেত্রী মধুরিমা, ভাইরাল সেই ভিডিও

সিনেমা থেকে টেলিভিশন বেশ জনপ্রিয় নায়িকা মধুমিতা সরকার। এনাকে প্রায় সকলেই চেনেন। মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় নতুন ফটো বা ভিডিও দিয়ে লাইমলাইটে থাকেন তিনি। এবারও এক নতুন ভিডিও দিয়ে সবার নজর কাড়লেন তিনি। এই ভিডিও দেখে অন্য অনেক নেটিজেনরা জিজ্ঞাসা করছেন এটি কোথাকার ভিডিও?

আবার কোথায় ঘুরতে গেলেন টলি অভিনেত্রী মধুরিমা, ভাইরাল সেই ভিডিও

ভিডিওতে দেখা যাচ্ছে স্নিগ্ধ শান্ত সমুদ্রের ঢেউ এর পাশে হেঁটে যাচ্ছেন মধুমিতা। তখন সবে পড়ন্ত রোদ্দুর, নিজের খোলাচুলকে আলতোভাবে সরিয়ে নিচ্ছেন তিনি, যা দেখে অনেক নেটিজেনরা অবাক।

ভিডিও শেয়ার করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন,’’ এই ভিডিওটা দেখে আমার মনে পরে গেল, অনেকদিন সমুদ্র দেখিনি।' কালো ফ্লোরাল পোশাক পড়ে খোলা চুলে বালির চরে দাঁড়িয়ে অভিনেত্রী। সমুদ্রের হাওয়াই তার চুল উঠছে, পড়ন্ত আলোয় খুব সুন্দর দেখাচ্ছে অভিনেত্রীকে। ইন্টারনেটে ভাইরাল হওয়া ভিডিওটি দেখে খুশি অনুগামী মহল।

কিছুদিন আগেই শেষ হয়েছে অভিনেত্রীর একটি ছবির শুটিং। যেখানে মধুমিতা সরকার ছাড়াও অভিনয় করেছেন বিক্রম চট্টোপাধ্যায়, ইন্দ্রানী হালদার, নীল মুখোপাধ্যায়। ছবিতে অভিনেত্রীর নাম হয়েছে মিঠি। যিনি খুব হাসিখুশি অল্প বয়সী একজন মেয়ে। তার বিপরীতে দেখা গেছে বিক্রমকে। যার নাম হয়েছে প্রীতম। যেখানে দেখা গেছে অভিনেত্রী বিয়ের পর তার পদবী পরিবর্তন করতে একদমই রাজী নন। কারণ বিয়ের আগের পাদবী ব্যবহার করতে চান তিনি। তার এই সিদ্ধান্তকে মেনে নেন তার স্বামী প্রিয় প্রীতম কিন্তু বেঁকে বসেন বৌমার শ্বশুর শাশুড়ি।

ইন্দ্রানী হালদারকে দেখা যাবে বিক্রমের মায়ের চরিত্রে। অত্যন্ত মধ্যবিত্ত গৃহবধূর মতনই চরিত্রটি। পরিবারের সবার মতই মিঠিকে সে খুবই ভালোবাসেন ও স্নেহ করেন। কিন্তু এই পদবী না পরিবর্তন করাকে তিনি একেবারেই মেনে নিতে পারছেন না।

অপরদিকে, বিক্রমের বাবা, তার চরিত্রের নাম প্রাণতোষ। তিনি বাড়ির কর্তা, তিনি কিন্তু মিঠির এই সিদ্ধান্তে বিরক্তি প্রকাশ করেছেন। সিনেমার নাম 'কুলের আচার’। শ্বশুর-শাশুড়ির আপত্তি সত্ত্বেও অভিনেত্রী কী তার পদবী পরিবর্তন করবে? সেটা জানতে হলে দেখতে হবে আপনাকে 'কুলের আচার’। সিনেমাটি ঠিক কেমন হবে তা নিয়ে উদ্বেগ বাড়ছে অনুগামী মহলের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+