বিবাহ বিচ্ছেদের পর ফের নতুন সম্পর্কে জড়ালেন পর্দার পাখি, বাল্যবন্ধুর সঙ্গে প্রেম করছেন মধুমিতা!

ভালোবেসে বিয়ে করেছিলেন সৌরভ চক্রবর্তীকে। কিন্তু সুখের হয়নি সংসার। বেশিদিন টেকেনি তাঁদের বৈবাহিক সম্পর্ক। জানা যায়, টলিউড অভিনেত্রী মধুমিতা সরকার তাঁর অভিনীত প্রথম ধারাবাহিক 'সবিনয় নিবেদন'-এ অভিনয় করতে গিয়েই অভিনেতা সৌরভ চক্রবর্তীর প্রেমে পড়েছিলেন তিনি। সম্পর্ক গড়িয়েছিল বিয়ে পর্যন্ত। কিন্তু শেষমেশ সুখের হয়নি তাঁদের পরিণয়। বছরখানেকের ব্যবধানে বিচ্ছেদের পথে হাঁটেন মধুমিতা-সৌরভ জুটি। এবার আরও একবার নতুন করে সংসার করার স্বপ্ন দেখছেন মধুমিতা। প্রেম করছেন বাল্যবন্ধু দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ডিভোর্সের পর প্রথমবারের মত নিজের জীবনের নতুন পরিকল্পনার কথা শেয়ার করেছেন অভিনেত্রী মধুমিতা। বর্তমানে তাঁর প্রিয় মানুষটির নাম প্রকাশ্যে এনে ২০২৫ সাল নাগাদ বিয়ে করার কথা জানান মধুমিতা। অভিনেত্রী জানান, দেবমাল্য চক্রবর্তী তাঁর ছোটবেলার বন্ধু। মাঝে দীর্ঘদিন কোনো যোগাযোগ ছিল না তাঁদের। এরপর হঠাৎ করেই আবার যোগাযোগ হয় দুজনের। আর দেখা হওয়ার পর ছোটবেলার এই বন্ধুর প্রেমেই পড়েছেন অভিনেত্রী। ২০২৫ সালেই বিয়ে করার কথা ভাবছেন তাঁরা।

ছবি সৌজন্য- Madhumita Sarcar/instagram

মধুমিতা আরও জানান, 'দেবমাল্য বিনোদন জগতের কেউ নন, তাই এখনই তাঁদের সম্পর্কটা নিয়ে চর্চায় আসতে চাননা দেবমাল্য। তাই ও কী করে, কোথায় থাকে সবটাই এখন খোলসা করে বলা সম্ভব হচ্ছে না।'

মাত্র ১৮ বছর বয়সে মধুমিতা বিয়ে করেছিলেন অভিনেতা সৌরভ চক্রবর্তীকে। ২০১৫ সালে জনপ্রিয় ধারাবাহিক 'বোঝে না সে বোঝে না'-র শুটিং চলাকালীনই প্রেমিক সৌরভ চক্রবর্তীর সঙ্গে চুপচাপ আইনি বিয়ে সেরে ফেলেছিলেন মধুমিতা। এরপর ২০১৯ সালে তাঁদের সংসার ভাঙার খবর প্রকাশ্যে আসে। যদিও তাঁদের সম্পর্ক ভাঙার পর একে অপরের নামে কোনও কটূক্তি করতে দেখা যায়নি তাঁদের। তবে, অল্প বয়সে বিয়ের সিদ্ধান্ত নেওয়ার জন্য একটা আক্ষেপ ছিল মধুমিতার। তাঁর মতে, ওইসময় বিয়ে না করে কেরিয়ারে ফোকাস করলে আরও বেশি ভালো হত।

বর্তমানে সব ভুলে এখন দেবমাল্যর সঙ্গেই গাঁটছড়া বাঁধার প্রস্তুতি নিচ্ছেন মধুমিতা। সব ঠিক থাকলে ২০২৫ সালেই বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারেন মধুমিতা ও দেবমাল্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+