নীল সাগরের পারের বালুকাবেলায় একা বসে কীসের প্রতীক্ষায় মধুমিতা সরকার?
নীল সাগরের পারের বালুকাবেলায় একা বসে কীসের প্রতীক্ষায় মধুমিতা সরকার?
ঠিক সেই সাত সাগর আর তেরো নদীর পারের স্বপ্নে দেখা রাজকন্যা যেন। অভিনেত্রী মধুমিতা সরকারের এই ছবি ধরা পড়ল সম্প্রতি। আর এই মুহূর্তে যা স্যোশাল মিডিয়ার আনাচে কানাচে ঘুড়ছে হটকেকের মত। প্রিয় অভিনেত্রীর এইরকম ছবি দেখে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। আর তার পাশাপাশি উঠছে প্রশ্ন, যে কার জন্য সূর্যঘেরা সমুদ্র সৈকতে অপেক্ষায় বসে আছেন তিনি।
মধুমিতার গান
সম্প্রতি সাগরে বেড়াতে গিয়েছিলেন বাংলার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। আর সেখানে তিনি বেশকিছু ছবি তুলেছেন। এরপরেই তাঁর স্যোশাল মিডিয়া সাইট ইনসটাগ্রামে সেই সব ছবি আপলোড করেছেন অভিনেত্রী। এতদূর পর্যন্ত তো ঠিকই ছিল। কিন্তু ছবি পোস্ট করে তার সঙ্গে নীচে মধুমিতার লেখা একটি গানের লাইনেই চোখ আটকেছে ফ্যান মহলের। সেখানে তিনি লিখেছেন, আজকে জোটে তোমায় যদি, একটা গোটা গঙ্গানদী করব আনুবাদ। আর সেই পোস্ট নিয়েই ঝড় উঠেছে স্যোশাল মিডিয়ায়। কাকে উদ্দেশ্য করে মধুমিতার এই লাইন তা নিয়ে শুরু হয়েছে জোরদার জল্পনা।

মধুমিতা আর কুলের আঁচার
মধুমিতা সরকারের আপ কামিং মুভি কুলের আঁচার। আর এই ছবিতে তাঁর চরিত্রের নাম মিঠি। এই ছবিতে তাঁর বিপরীতে মধুমিতার স্বামীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বাংলার অপর এক জনপ্রিয় অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়কে। সেখানে খুব সাপোর্টিভ স্বামীর চরিত্রে অভিনয় করবেন তিনি। বিয়ের পড়ে কোনও মেয়ে যদি পদবী বদলাতে না চায় তাহলে তাকে অনেক গঞ্জনা শুনতে হয়। তবে কি ঘর ভেঙে যাবে মিঠির? তাই নিয়ে ছবির প্রেক্ষাপট। এছাড়াও অনেক পরিচিত মুখ দেখা যাবে এই ছবিতে।

মন-মোহিনী মধুমিতা
মাত্র ২৮ বছর বয়সেই টিভি ও সিনেমায় দাপিয়ে অভিনয় করছেন মধুমিতা সরকার। এই লেটেস্ট ফটোতে তাঁকে দেখা গিয়েছে অফ হোয়াইটের সঙ্গে থিক বর্ডারওয়ার্ক করা সেমি প্লাজো আর সেই সঙ্গে ম্যাচ করা ইনার টপ পড়ে সৈকতে বসে রোদ পোহাচ্ছেন তিনি। আর মধুমিতার এই ছবি দেখে অনেক ফ্যানরা কমেন্ট করেছেন, মোহিনী লাগছে তাঁকে।

চর্চায় মধুমিতা
পার্সোনাল লাইফ হোক কিংবা প্রফেশনাল, খোলামেলা স্বভাবের জন্য বরাবরই চর্চায় থাকেন অভিনেত্রী মধুমিতা সরকার। কিছুদিন আগেই স্বামী অভিনেতা সৌরভ চক্রবর্তীর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে আলোচনার কেন্দ্রে এসেছেন। এছাড়াও একাধিক বিতর্কও হয়েছে তাঁকে ঘিরে। কিন্তু কোনও বিষয়কেই তেমন একটা গুরুত্ব দেননা মধুমিতা। তাঁর আপকামিং মুভি বক্স অফিসে কতটা লক্ষ্মী লাভ করে সেদিকেই তাকিয়ে তাঁর ফ্যানরা।
ছবি সৌ:ইনস্টাগ্রাম












Click it and Unblock the Notifications