হাসপাতালে ভর্তি মধুমিতা সরকার, চলেছে স্যালাইন, কী হয়েছে অভিনেত্রীর?
অভিনেত্রী মধুমিতা সরকারের নাম কিন্তু টলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে রয়েছে। তিনি বাংলা ধারাবাহিক দিয়ে কেরিয়ার শুরু করলেও তিনি কিন্তু এখন টলিউডের নিজের একটা পাকাপাকি পরিচয় তৈরি করে নিয়েছেন। সোশ্যাল মিডিয়াতেও সেই সঙ্গে সক্রিয় থাকেন তিনি। যাই করেন না কেন সেটাই কিন্তু সোশ্যাল মিডিয়া শেয়ার করে থাকেন।
তার ছবি দেখার জন্য একপ্রকার মুখিয়ে থাকেন সকল অনুগামীরা। তবে সোমবার সকালে অভিনেত্রী নিজের ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন, তাঁর সেই ছবিটি দেখে রীতিমতন সকলে ভয় পেয়ে গেছেন। ছবিটিতে দেখা যাচ্ছে, একটি হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন অভিনেত্রী।

শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, হাতের পাশে রয়েছে একটা বই, হাতে স্যালাইন করা, চোখে পরে রয়েছেন কালো চমশা ক্যাপশনে তিনি লিখেছেন, মারাত্মক একটা কিছু হয়েছিল। কিন্তু ভালোভাবে সেরে উঠছি। আপনাদের ভালবাসার জন্য খুব ধন্যবাদ।
তবে কী খুব অসুস্থ হয়েছিলেন মধুমিতা।এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকার থেকে জানা গিয়েছে, অভিনেত্রী অ্যাপেনডিক্স অপারেশন হয়েছে। তিনি এও জানান কয়েকদিন ধরেই পেটে তীব্র যন্ত্রণা হচ্ছিল। তার শুধু তাই নয় শুটিংয়ের মাঝখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। ডাক্তার দেখাবার পর তার অ্যাপেনডিক্স ধরা পড়ে। তাই তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। রবিবার তার অস্ত্রোপ্রচার হয়েছে। মধুমিতা জানান রক্তে সংক্রমণ বেড়ে গিয়েছিল। তবে অপারেশন ভালোমত হয়ে গিয়েছে। এখন তিনি অনেকটাই সুস্থ রয়েছেন।
জানা গিয়েছে, এখন তিনি কয়েকদিন হাসপাতালে ভর্তি থাকবেন। তবে বাড়িতে ফিরেও তাকে কিন্তু বিশ্রামে থাকতে হবে। তারপরে তিনি ফিরবেন শুটিং ফ্লোরে। এই মুহূর্তে কিন্তু অভিনেত্রী খুব ব্যস্ত রয়েছেন। কারণ মৈনাক ভৌমিক পরিচালিত চিনি ২ এর সিনেমার শুটিং নিয়ে অত্যন্ত ব্যস্ত মধুমিতা। অভিনেত্রীর অসুস্থ হওয়ার খবর ছড়িয়ে পড়তে তারপর খুব চিন্তিত হয়ে উঠেছেন ফ্যানেরা। মধুমিতা দ্রুত সুস্থ হোক এমনটাই কামনা করছেন সকলে।
অপরদিকে, টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা রোহন ভট্টাচার্য ও মধুমিতা সরকার এবার একসঙ্গে জুটি বেঁধে আসছেন। শুরু হচ্ছে হইচইয়ের নতুন ওয়েব সিরিজ জাতিস্মরের শুটিং। এই সিরিজের গল্প লিখেছেন অনুজ চট্টোপাধ্যায়। পরিচালকের আসনে রয়েছেন সানি ঘোষ রায়।












Click it and Unblock the Notifications