এখন কেমন আছেন সত্যজিতের ‘চারুলতা’
এখন কেমন আছেন সত্যজিতের ‘চারুলতা’
গতকাল, শুক্রবার অসুস্থ হয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন বর্ষীয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়। তাঁর অসুস্থতার খবরে চিন্তিত হয়ে পড়েছিলেন পরিবার থেকে ভক্ত সকলেই। হাসপাতাল সূত্র মারফত জানা গিয়েছে, এখনও কিন্তু রক্তে সুগারের মাত্রা বেশি। যদিও চিকিৎসকেরা সেটি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন।

যদিও চিকিৎসকেরা জানিয়েছেন, গতকালের থেকে আজ অভিনেত্রী অনেকটাই সুস্থ আছেন। সকালের খাবারও তিনি খেয়েছেন বলে জানা গিয়েছে। তাঁর অনেক পরীক্ষা করানো হয়েছে। সেগুলির রিপোর্ট হাতে পেলেই পরের চিকিৎসা আবার শুরু হবে বলে জানা গিয়েছে হাসপাতাল মারফত।
অভিনেত্রীর রক্তের সোডিয়াম ও পটাশিয়ামের মাত্রা সামান্য পরিমাণে ওঠানামা করছে। তবে, অভিনেত্রীর পরিবার জানিয়েছেন, রুটিন চেকআপের জন্যই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর ইসিজি করা হয়েছে। যদি সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে অভিনেত্রী রবিবারই বাড়ি ফিরতে পারেন।
উল্লেখ্য, ৮০ বছর বয়সী অভিনেত্রী মাধুরী দেবী আপাতত মেডিসিন বিভাগের রয়েছেন বলেই জানা গিয়েছে। তবে তিনি কী কারণে অসুস্থ হয়েছেন তা এখনও জানা যায়নি, তারই চেষ্টা চালাচ্ছেন চিকিৎসকেরা। পরিবার সূত্রে জানা গিয়েছে, অভিনেত্রীর শরীরটা কিছুদিন ধরে ভালো যাচ্ছিল না। আর তাই সব রকম পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে অভিনেত্রীকে। খুব তাড়াতাড়ি শারীরিক দুর্বলতা কাটিয়ে বাড়ি ফিরবেন তিনি। এমনটাই আশা করছেন পরিবারের সকলে। তাঁর এই শরীর খারাপ হওয়ার জন্য তাঁর ভক্তরা খুব দুঃখিত। তাঁরা চাইছেন, তিনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরুন। আপাতত চিকিৎসকদের কড়া নজরে আছেন তিনি।
বলা বাহুল্য, ১৯৪২ সালের ১০ ফেব্রুয়ারি তিনি কলকাতায় জন্মগ্রহণ করেন। তার প্রথম চলচ্চিত্র অভিনয় ছিল শিশুশিল্পী হিসাবে ১৯৫০ সালে কাঁকনতলা লাইট রেলওয়ে ছবিতে। তাঁর উল্লেখযোগ্য সিনেমা 'চারুলতা’। তিনি অনেক সিনেমা করেছেন। তাঁর সুদক্ষ অভিনয়ের জন্য অনুগামীরা তাঁকে খুব ভালোবাসেন। তাঁর থেকেও মিষ্টি ব্যবহার সকলের খুব প্রিয়। তিনি সুবর্ণরেখা, কাপুরুষ, টনসিল, থানা থেকে আসছি সিনেমা করে খুব জনপ্রিয় হয়েছিলেন।












Click it and Unblock the Notifications