ফের ধারাবাহিকে ফিরছেন গীতশ্রী রায়, কোন সিরিয়ালে দেখা মিলবে অভিনেত্রীর?
টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী হলেন গীতশ্রী রায়। তিনি প্রায় সময়েই কোনও না কোনও কারণে খবরের শিরোনাম দখল করে থাকেন। কাজের মাঝে অভিনেত্রী কিন্তু সোশ্যাল মিডিয়ায় দারুন ভাবে সক্রিয় থাকেন। মাঝে মধ্যে ইনস্টাগ্রামে নিজের নানান লুকের ছবি শেয়ার করে অনুগামীদের স্তব্ধ করে দেন গীতশ্রী।

রাশি সিরিয়ালে মুখ্য চরিত্রের অভিনয় করে সকলের হৃদয়ে নিজের জায়গা করে নিয়েছিলেন অভিনেত্রী গীতশ্রী। তারপর নানান সিরিয়ালে তাকে অভিনয় করতে দেখা গেছে। যেমন শন বন্দোপাধ্যায় এবং সৃজলা গুহ অভিনীত মন ফাগুন ধারাবাহিকে কিন্তু অভিনেত্রীকে অভিনয় করতে দেখা গেছে।
তবে ফের পর্দায় ফিরছেন অভিনেত্রী। এবার কমলা এবং শ্রীমান পৃথ্বীরাজে দেখা মিলবে অভিনেত্রীর। এই ধারাবাহিকে খুব সাধারণ গৃহবধূর বেশে দেখা যাবে তাকে। দেখা যাবে সুহাসিনী চরিত্রে। জানা গিয়েছে আইনজীবী ফনি ভূষণের দ্বিতীয় স্ত্রী হলেন সুহাসিনী, প্রথম স্ত্রীর ভূমিকার অভিনয় করতে চলেছেন সোহিনী সান্যাল, এই খবরে খুব খুশি হয়েছেন তার অনুগামীরা।
চ্যানেলের তরফে জানানো হয়েছে ১৩ মার্চ থেকে সোমবার থেকে রবিবার সন্ধে সাড়ে ৬ টায় টিভির পর্দায় দেখতে পাবেন অনুগামীরা। তবে এই ধারবাহিকটি কিন্তু পরকীয়তায় ভরা ধারাবাহিক নয়, দস্যিপনা আর ভালোবাসায় পরিপূর্ণ থাকবে এই সিরিয়ালের গল্প। স্বদেশী আন্দোলনের সময়ের প্রেক্ষাপট ধরেই এগোবে ধারাবাহিকের গল্প।
কিশোরবেলার সুন্দর প্রেমের গল্প দেখার জন্য অপেক্ষা করে রয়েছেন অনেক অনুগামীরাই । এই ধারাবাহিকে কমলার চরিত্রে অভিনয় করবেন আয়না চট্টোপাধ্যায়। তাঁকে আগেও অনেক জায়গায় অভিনয় করতে দেখা যাচ্ছে। পৃথ্বীরাজের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সুকৃত সাহাকে। বাংলা ধারাবাহিকে এই প্রথমবার কাজ করবেন সুকৃত। তাছাড়াও এই ধারাবাহিকে কাজ দেখা মিলবে কুশল চক্রবর্তী, অভিজিৎ গুহ, গীতশ্রী রায়, সুভদ্রা চক্রবর্তী সহ অন্যান্যদের।
কমলার বাবা ব্রিটিশ ভক্ত অর্থাৎ তিনি ব্রিটিশদের খুব পছন্দ করেন। রায় বাহাদুর উপাধি পেতে ইংরেজদের তোষণ করেন তিনি। তবে এটি একদমই পছন্দ করেন না পৃথ্বীরাজের বাবা। বাংলা যাত্রাপালা দেখতে ইংরেজ ম্যাজিস্ট্রেটকে আমন্ত্রণ জানানো হয়। সেই যাত্রাপালা দেখতে এসে একেবারেই তা নষ্ট করে দেয়।
পৃথ্বীরাজ ব্রিটিশদের চোখে চোখ রেখে সুর তোলেন তিনি। এই দেখে বেশ মুগ্ধ হয়ে যান কমলা। ছেলেকে শান্ত করতে মানিকের পরিবার তার বিয়ের সিদ্ধান্ত নেয়। কমলা ও মানিকের চার হাত এক হয়। তারপর কী হবে সেটি জানতে হলে দেখতে হবে আপনাকে এই ধারাবাহিকটি।












Click it and Unblock the Notifications