হট লুকে অভিনেত্রী দিতিপ্রিয়া, ডেনিম ব্রালেটে উষ্ণতার পারদ ছড়াচ্ছেন সোশ্যাল মিডিয়ায়
খুব কম বয়সেই কিন্তু ইন্ডাস্ট্রিতে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। 'রানি রাসমনি’ ধারাবাহিকে রানিমা কিন্তু সকলের খুব পছন্দের। ধারাবাহিক শেষ হলেও কিন্তু তিনি কিন্তু এই নামেই বেশ পরিচিত। সেই চরিত্রে তাঁর দেখা মিলেছিল আটপৌরে শাড়ি, আর মাথায় একহাত ঘোমটা দেওয়া। তবে তা থেকে তিনি কিন্তু বেরিয়ে এসেছেন। তিনি কিন্তু একই রকম চরিত্র নিয়ে সবসময় থাকতে চান না। এবার অন্যলুকে দেখা মিলল রানিমার। তাঁর চেনা লুক থেকে একেবারেই অন্যরকমের লুক নায়িকার। যা বেশ পছন্দ অনুগামীদের।
হট লুকে দিতিপ্রিয়া
'করুণাময়ী রানি রাসমনি' ধারাবাহিকে অভিনেত্রী দিতিপ্রিয়াকে দেখা গিয়েছিল একেবারেই অন্যরকম অবতারে। নিজের বয়সের চেয়ে প্রায় চারগুন বড় এক মহিলার চরিত্রে অভিনয় করেছেন তিনি। সেই সঙ্গে নজর কেড়েছেন সকলের। নিজের সেই চেনা গণ্ডি থেকে পেরিয়ে একেবারে হট লুকে ধরা দিলেন নায়িকা।
অভিনেত্রীর নতুন রিল পোস্ট
সম্প্রতি দিতিপ্রিয়া তাঁর ইনস্টাতে একটি নতুন রিল পোস্ট করেছেন। যা দেখে সকলেই প্রায় অবাক। সেখানে তাঁকে দেখা যাচ্ছে হালকা আকাশি রঙের ছেড়া জিনসে, সাদা হাতা গটানো বোতাম খোলা শার্ট, তার ওপরে ব্র্যালেট। সঙ্গে পড়েছেন গোল্ডেন রঙের জাঙ্ক জুয়েলারি। চেনা রূপ ছেড়ে অচেনা দিতিপ্রিয়া। যে রিলটি বানিয়েছেন তাতে কখনও তিনি বসছেন, কখনও বা তিনি হাঁটছেন। তাঁকে এই হট লুকে অনেক অনুগামীদের কিন্তু কমেন্ট ও লাইক করতে দেখা গেছে। ক্যাপশানে তিনি লিখেছেন, ঘৃণা বা ভালোবাসা, যেকোন পরিস্থিতিতেই তাঁকে মনে রাখতে হবে।

কী কী নিয়ে ব্যস্ত অভিনেত্রী
জনপ্রিয় ব্যস্ততম অভিনেত্রীদের মধ্যে দিতিপ্রিয়া কিন্তু একজন। তিনি কিছিদিন আগে মুম্বইয়ে ওয়েব সিরিজ ও বিজ্ঞাপনের শুটিং সেরেছেন। শুটিং, ডাবিং, ছবির প্রমোশন, বিজ্ঞাপন, ওটিটি প্রায় সব কিছুতেই কাজ করছেন অভিনেত্রী। সেখানে নায়িকা জানান, 'অনেক রকম চরিত্রে কাজ করছি, এই সময়টা খুব মজা করছি।' ইতিমধ্যেই হইচই এর ওয়েব সিরিজ 'রুদ্রবীণার অভিশাপের ' মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্মেও ডেবিউ করে ফেলেছেন অভিনেত্রী।
ছবি সৌ:ইনস্টাগ্রাম












Click it and Unblock the Notifications