একি প্রত্যাবর্তন! দর্শকদের টানে ফিরে এলেন রানি রাসমণি
একি প্রত্যাবর্তন! দর্শকদের টানে ফিরে এলেন রানি রাসমণি
কখনও মৃত কেউ জীবিত হয়ে ওঠেন, এরকম ঘটনা বাস্তবে দেখা না গেলেও বহুবার দেখা যায় পর্দায়। আর এবারেও সেইরকম দৃশ্যই দেখা গেল। কিন্তু যে সে কোনও ধারাবাহিক নয়, করুণাময়ী রানি রাসমণি ধারাবাহিকে দেখা গেল সেই দৃশ্য। আর এবার অন্য কেউ নয়, বরং ফিরে এলেন স্বয়ং রানিমা। অর্থাৎ রাসমণির প্রত্যাবর্তন হল ধারাবাহিকের পর্দায়। মৃত্যুর পরেও আবার ফিরে এলেন রানি রাসমণি। খাদির সাদা থান, সাদা চাদর, গলায় রুদ্রাক্ষের মালা, কপালে চন্দনের তিলক পড়ে আবার এসেছেন রানিমা। কিন্তু কেন? সেই কারণ আরওই অবাক করা।
রাসমণির পুনরায় আগমন
বাংলা টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হল করুণাময়ী রানি রাসমণি। আর সেখানেই এতদিন রাজত্ব করেছেন রানিমা। তবে জানবাজারের রানি রাসমণি নিজের প্রতিভা আর অভিনয় ক্ষমতা দিয়ে সত্যিই যে কখন হয়ে উঠেছেন লোকমাতা, অর্থাৎ সকলের প্রিয় রানিমা, তা বোধহয় নিজেও বুঝতে পারেননি রানিমা ওরফে দিতিপ্রিয়া। আর বেশ কয়েক মাস আগেই রানিমার মৃত্যুর সঙ্গে সঙ্গেই সিরিয়াল থেকে বিদায় নিয়েছিলেন দিতিপ্রিয়া। তবে এবার আবার ধারাবাহিকে ফিরে আসছেন তিনি।
আসছেন নটী বিনোদিনী
ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের একনিষ্ঠ ভক্ত নাট্য সম্রাট গিরিশ ঘোষের যাত্রাপালার অন্যতম আকর্ষণ ছিলেন নটী বিনোদিনী। আর সেই দৃশ্যই এবার পর্দায় ফুটিয়ে তোলা হবে। তবে তা মাত্র একদিনের জন্য। আর একটা এপিসোডের জন্য হলেও নটী বিনোদিনীর চরিত্রে দেখা যেতে চলেছে ছোট পর্দার বেশ জনপ্রিয় মুখ 'মিঠাই' ধারাবাহিকের 'শ্রীতমা' অর্থাৎ অভিনেত্রী দিয়া মুখার্জিকে। নটী বিনোদিনীর মহাপ্রভুর ভুমিকায় অভিনয় দেখে স্বয়ং ঠাকুর তাঁকে আশীর্বাদ করে বলেছিলেন 'তোমার চৈতন্য হোক'। আর সেই ঐতিহাসিক মুহূর্তই এবার পর্দায় ফুটিয়ে তুলতে চলেছেন মেকাররা।
শেষ হচ্ছে উত্তর পর্ব
১৩ই ফেব্রুয়ারি সন্ধ্যা ৬.০০ টায় শেষ দিন কারুণাময়ী রানি রাসমণির। আর সেখানেই থাকছে এই বিশেষ চমক। অর্থাৎ সিরিয়াল শুরু হয়েছিল রানিমা কে দিয়ে, আর শেষও হবে রানিমার হাত ধরেই। শেষ দিনে সেটে উপস্থিত হলেন দিতিপ্রিয়া। শেষ পর্বের শুটিং হয়েছে ১০ই ফেব্রুয়ারি। আর এই শেষ দিনে রীতিমত চোখের জল ফেলেছেন সকল কলাকুশলীরা। কেক কেটে পালিত হয়েছে প্রায় ৫ বছরের এই যাত্রাপথ। চোখের জলে শেষ বিদায় জানালেন সকলে। শ্রী রামকৃষ্ণদেবের জীবনে ঘটা নটী বিনোদিনীর ঘটনার মধ্য দিয়েই ইতি টানতে চলেছে এই ধারাবাহিকের।

কে আসছে রানির জায়গায়
আগামী ১৪ই ফেব্রুয়ারি থেকে রানি রাসমণির স্লটেই আসছে 'অপরাজিতা অপু'। টিআরপি কমে যাওয়াতেই এখন বিদায় নিতে হচ্ছে করুণাময়ী রানি রাসমণিকে। আর সেই জায়গায় আসছে অপু। কিন্তু এই সিরিয়ালের টি আর পিও হালফিলে বেশ কমের দিকেই। এছারাও আরও বেশ কিছু নতুন ধারাবাহিক আসতে চলেছে এই চ্যানেলে। তাই আপাতত স্লট পরিবর্তন করে অন্য সিরিয়াল এলেও নতুন কোনও ধারাবাহিক শুরু হবে কিনা এই স্লটে তার এখন সময়ই বলবে।












Click it and Unblock the Notifications