ফের সাহসী লুকে সোশ্যাল মিডিয়ায় ধরা দিলেন গৌরবপত্নী দেবলীনা, ভাইরাল রিল
সব কিছুর মাঝেও সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকেন অভিনেত্রী দেবলীনা কুমার। সোমবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, অভিনেত্রীকে বনেদি বাড়ির বধূ বেশে দেখা গেছে।
টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী হলেন দেবলীনা কুমার। তাকে চেনেন না এমন মানুষের সংখ্যা আছে বলে মনে হয় না, তাছাড়া ও তিনি কিন্তু জনপ্রিয় অভিনেতা গৌরবের পত্নী তিনি, শুধু তাই নয় মহানায়ক উত্তম কুমারের নাতবৌ তিনি , তবে এখানেই শেষ না বিধায়ক দেবাশীষ কুমারের কন্যা তিনি। এই সব মিলিয়ে দেবলীনা মানেই এক আলাদা ভালোবাসা অনুগামীদের কাছে, তবে অভিনেত্রীর অভিনয় যেন সকলের মন কেড়েছে। তাছাড়া তিনি খুব সুন্দরী তা বলার অপেক্ষা রাখে না।

কেমন লুকে ধরা দিলেন অভিনেত্রী
সব কিছুর মাঝেও সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকেন অভিনেত্রী দেবলীনা কুমার। সোমবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, অভিনেত্রীকে বনেদি বাড়ির বধূ বেশে দেখা গেছে। তবে এখানেই শেষ নয় তাকে দেখে চোখ টানছে অনুগামীদের। তার কারণ ব্লাউজ হীন পীঠ খোলা চুল, সুন্দর সাজ, গা ভর্তি সোনার গয়নায়, নাকে নথ, শাঁখা বলা চুড়ি কি নেই তার পরনে, তাকে অত্যন্ত সুন্দর লাগছে ,অপরূপা লাগছে দেবলীনাকে।

কী লিখলেন ভক্ত
এই রিল দেখে অনেক ভক্তরাই তাকে লাইক ও কমেন্টে ভরিয়ে দিয়েছেন। একজন ভক্ত লিখেছেন,' তুমি সত্যিই দেবী দুর্গা, কী অপূর্ব রূপ তোমার, আরেকজন লিখেছেন, সব পোশাকেই তুমি সাবলীল দেবলীনা। তবে এই সব কিছুর মাঝেখানেও দেবলীনাকে ট্রোল করতে কিন্তু ছাড়েননি এক ভক্ত। তিনি লিখেছেন,' লজ্জাই নারীদের ভূষণ, যতই কর পাবে না আসন দেবলীনা'।

দারুণ সুন্দর লাগছে অভিনেত্রীকে
যে রিলটি ইন্টারনেটে শেয়ার হয়েছে তাতে দেখা যাচ্ছে, দেবলীনার গা ভর্তি গয়না, নাকে নথ, চওড়া সিঁদু,র খোলা চুল, উন্মুক্ত পিঠ থেকে চুল সরাতে নেট নাগরিকরা যেন অবাক হয়ে যাচ্ছে। অত্যন্ত সুন্দর লাগছে দেবলীনাকে। কখনোও তিনি অবাক হয়ে ক্যামেরার দিকে তাকাচ্ছেন, কখনো কখনোও খোলা পিঠে মাটিতে শুয়ে পড়ছেন।
মুক্তি পেয়েছে শ্বেতকালী
চলতি মাসেই মুক্তি পেয়েছে শ্বেতকালী। এখানেও অভিনয় করেছেন দেবলীনা কুমার। তাছারাও রয়েছেন জি ফাইভে। এই ওয়েব সিরিজের অভিনয়ে রয়েছেন অরিন্দম গঙ্গোপাধ্যায়, দেবদূত ঘোষ, সাহেব ভট্টাচার্য, সৌরভ চক্রবর্তী, কৌশিক-সহ অনেকেই।এই ওয়েব সিরিজটি অনুগামীরা দেখতে পাবেন জি ফাইভে। রহস্য, রোমাঞ্চে পরিপূর্ণ ওয়েব সিরিজ এটি। শ্বেতকালীতে অভিনয় করতে দেখা মিলবে ঐন্দ্রিলার। এই সিরিজটি পরিচালনা করেছেন সানি ঘোষ রায়। এই সিরিজটি পরতে পরতে রয়েছে রহস্য। রোমাঞ্চ, গা ছমছমে, লৌকিক, বিশ্বাস- অবিশ্বাসের সমস্ত কিছুকে একই সুতোয় বেঁধেছেন পরিচালক।












Click it and Unblock the Notifications