Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

শাড়ি ছেড়ে সটান জিন্স! সর্বজয়ার নতুন লুক দেখে অবাক দর্শকরা

শাড়ি ছেড়ে সটান জিন্স! সর্বজয়ার নতুন লুক দেখে অবাক দর্শকরা

বৃহস্পতিবার মানেই টিআরপি তালিকা প্রকাশের হিরিক আর সেই সঙ্গে বুক দুরুদুরু সব চ্যানেলের। সেক্ষেত্রে কোন সিরিয়াল বা শো এগিয়ে গেল, কোন সিরিয়াল তালিকায় খারাপ ফল করল তা নিয়ে চলে চুলচেরা বিশ্লেষণ। বিশেষত, টিআরপি ধরে রাখার জন্য সবরকম ভাবে চেষ্টা করে যান শো মেকার থেকে শুরু করে চ্যানেল কর্তৃপক্ষ। আর এবার সবকিছুকে ছাড়িয়ে সম্পূর্ণ নতুন ভাবে গল্পের ট্র্যাক বদলাতে চলেছেন সর্বজয়া ধারাবাহিকের মেকাররা।

সর্বজয়ার গল্পে নতুন মোড়

ধারাবাহিক সর্বজয়াকে নিয়ে প্রথম থেকেই চলেছে তুলকালাম। একদিকে স্রাসরি একাংশের দর্শক এই ধারাবাহিককে ইন্দ্রানী হালদার অভিনীত শ্রীময়ীর নকল বলে এসেছেন। অন্যদিকে নানা ভাবে এই সিরিয়ালকে নিয়ে চর্চা চলেছে। কিন্তু এতদিন পর্যন্ত টিআরপি তালিকায় সেরা ১০ সিরিয়ালের মধ্যে টিকে থাকতে সক্ষম হলেও এই সপ্তাহে টপ টেন তালিকা থেকে বাদ পরে সরাসরি তেরো তম স্থানে রয়েছে এই ধারাবাহিক। আর তাই টিআরপি রেটিং-এ রেকর্ড পতনের পর সিরিয়ালকে আবার টেনে তুলতে গল্পে নতুন মোড় নিয়ে আসতে চলেছেন মেকাররা।

আধুনিক দেবশ্রী

আধুনিক দেবশ্রী

কয়েক দশক ধরে বাংলা সিনেমার অন্যতম সেরা মুখ থেকেছেন দেবশ্রী রায়। দর্শকদের উপহার দিয়েছেন গুচ্ছ গুচ্ছ হিট সিনেমা। কিন্তু এক্ষেত্রে তাঁর সমসাময়িক অভিনেত্রীদের থেকে কিছুটা আলাদা রাস্তায় হেঁটে ছোট পর্দাতে ধারাবাহিকের লিড রোল নিয়ে কাজে ফিরেছেন তিনি। বেশ কয়েক বছর পর পুনরায় সর্বজয়ার চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে তাঁকে। এতদিন সর্বজয়া সাধারণ বাংলি বৌমার মত শারি, সিঁদুর পরলেও এখন আর তাঁকে আটপৌরে অবতারে দেখা যাবে না। বরং শারি ছেড়ে সটান জিন্স টপ পরে পর্দার সামনে আসতে চলেছেন দেবশ্রী।

সর্বজয়ার ভোল বদল

সর্বজয়ার ভোল বদল

আসলে ধারাবাহিকে দেখা গিয়েছে যে সর্বজয়ার পরিবারকে বরবাদ করে তাঁদের সব সম্পত্তি হাতানোর জন্য উঠেপড়ে লেগেছে ভিলেনরা। আর সেখানে সর্বজয়াকে আঘাত করে তাঁকে রাস্তা থেকে সরাতে চায় তারা। একদিকে দেখা যাচ্ছে হাসপাতালে ভর্তি আছেন সর্বজয়া। কিন্তু অপরদিকে সকলকে শায়েস্তা করতে নতুন লুকে দেখা যেতে চলেছে তাঁকে। যেখানে শারি ছেড়ে পাশ্চাত্য পোশাকে আসতে চলেছেন সর্বজয়া। আর সম্প্রতি রিয়েল লাইফেও দেবশ্রী একটি বোল্ড ফটোশ্যুট করেছেন। যেখানে তাঁকে দেখা গিয়েছে কালো ডেনিম আর স্প্যাগেটিতে, সঙ্গে কাঁধে হালকা ভাবে ঝোলানো ব্লেজারে এককথায় যেন সেই যৌবনে ফিরে গিয়েছেন দেবশ্রী।

দেবশ্রীর জবাব

দেবশ্রীর জবাব

দেবশ্রী রায়ের এই নতুন রূপ দেখে অনেকেই তাঁর প্রশংসা করলেও কতাক্ষ করতেও পিছুপা হন নি বেশকিছু নেটিজেনরা। অনেকে তাঁকে বুড়ো বয়সের ভিমরতি বলে কটাক্ষ করেছেন। কিন্তু সেই সব কথায় মোটেই পাত্তা দিচ্ছেন না দেবশ্রী। বরং তিনি এখন ব্যস্ত সর্বজয়ার নিউ লুক সেট করতে। আর এইভাবেই সব কটাক্ষের জবাব দিয়েছেন তিনি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+