বারো বছর পর আবারও ছোট পর্দায় ফিরছেন বৈশাখী, তবে কোন ধারাবাহিকে দেখা মিলবে তাঁর?
বারো বছর পর আবারও ছোট পর্দায় ফিরছেন বৈশাখী, তবে কোন ধারাবাহিকে দেখা মিলবে তাঁর?
বহুদিন আবারও ছোট পর্দায় ফিরছেন টেলিভিশন অভিনেত্রী বৈশাখী মার্জিত। তিনি 'সাত পাকে বাঁধা’ ধারাবাহিকে সিরিয়ালে শেষ কাজ করেছেন, তারপর তাঁকে আর কোন ধারাবাহিকে দেখা যায়নি। ১২ বছর পর ধারাবাহিকে ফিরছেন অভিনেত্রী।

বর্তমানে জি বাংলার বেশ জনপ্রিয় ধারাবাহিক 'মিঠাই’। আর সেখানেই দাদাইয়ের বান্ধবী হিসাবে অভিনয় করবেন তিনি বলেই জানা গিয়েছে। তার চরিত্রের নাম ললিতা। শোনা যাচ্ছে তার চরিত্রটি নাকি মজার চরিত্রই হবে। যদি মিঠাই ধাবারাহিকের সকল চরিত্রই কিন্তু মজার চরিত্র। পাশপাশি এও জানা যাচ্ছে দাদাইয়ের জীবনে পুরানো বান্ধবী ফিরে আসায় ঠাম্মি বেশ রেগে যাবেন। তবে, বোঝাই যাচ্ছে মোদক পরিবারের এবার মজার মজার কাণ্ড ঘটবে।
অভিনেত্রী সাত পাকে বাঁধা ছাড়াও অনেক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন। যেমন 'এখানে আকাশ নীল’, 'কেয়ার করি না’। আজ থেকে কুড়ি বছর আগেও তিনি সিনেমায় অভিনয় করেছেন। 'স্বপ্নের ফেরিওয়ালা’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। যেটি ২০০২ সালে মুক্তি পেয়েছিল। তাছাড়াও তিনি 'ম্যাডলি বাঙালি’, 'ব্যোমকেশ গোত্র’, 'দুর্গেশগরের গুপ্তধন’ সিনেমায় অভিনয় করেছেন তিনি।
অপরদিকে, মিঠাই ধারাবাহিক থেকে সরে গেছেন নীপা। তিনি এই ধারাবাহিকে সিডের বোনের ভূমিকায় অভিনয় করতেন। মন খারাপ অভিনেত্রীর ভক্তদের।মিঠাই সিরিয়ালে মোদক পরিবারের সব ছেলে-মেয়েদের মধ্যে সব থেকে নীপা। আর সেজন্য বাড়ির সদস্যরা তাঁকে একটু বেশীই ভালবাসেন। সেই সঙ্গে মিঠাইও তাঁকে একটু আলাদা ভাবে বেশী ভালোবাসেন। এবার ধারাবাহিক থেকে তিনি বিরতি নিলেন।
আগেও একবার সিরিয়াল থেকে বিরতি নিয়েছিলেন তিনি, কারণ, সেসময় অভিনেত্রীর পা ভেঙ্গে গেছিল। তারপর তিনি একটু সুস্থ হতেই প্লাস্টার পা নিয়ে ধারাবাহিকের শুটিংয়ে এসছিল। তবে, অনেকের মতে, কেন মিঠাই থেকে সরলেন নীপা! আসলে অভিনেত্রী কাজ থেকে ছুটি নিয়ে বেড়াতে গেছেন, সেখান থেকে ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। মন খারাপ কিছু নেই। ঘুরে এসে আবারও কাজে যোগ দেবেন।
বলা বাহুল্য, বাংলা ধারাবাহিকের বেশ জনপ্রিয় মুখ মানসী সিনহা। তাঁর অভিনয়ের মুগ্ধ দর্শকরা। দীর্ঘ দিন ধরে অভিনয়ের জগতের সঙ্গে যুক্ত মানসী। বর্তমান তিনি জি বাংলার বেশ জনপ্রিয় ধারাবাহিক 'এই পথ যদি না শেষ হয়’ তে অভিনয় করছেন তিনি। সিরিয়ালের ঊর্মি ছোট ঠাম্মি হিসেবে প্লে করছেন তিনি।শুধু জি বাংলা নয় সান বাংলাতেও তাঁর দেখা মিলেছে। কন্যাদান নামের এক ধারাবাহিকে। একটি বিশেষ চরিত্রের দেখা যাচ্ছিল মানসী সিন্হাকে। তবে হঠাৎই ধারাবাহিক থেকে সরলেন তিনি।












Click it and Unblock the Notifications