সিরিয়াল ছাড়লেন অনুষ্কা গোস্বামী, এবার তাহলে কে হবেন নতুন রোশনাই?
স্টার জলসা জনপ্রিয় সিরিয়াল রোশনাইতে আসছে বিরাট বদল। এমনিতেই রোশনাই আর অরণ্যের সম্পর্কের কথা জানতে পেরে বিয়ের জন্য বেঁকে বসেছে গরিমা। কিন্তু এবার নাকি সবকিছু ছেড়ে চলে যাচ্ছে রোশনাই! কিন্তু নায়িকা ছেড়ে গেলে সিরিয়াল হবে কীকরে? এই প্রশ্নই এখন উঠছে সবার মনে। কিন্তু আসলে ব্যাপারটা কি? কেন সবাইকে বিদায় জানাচ্ছে রোশনাই? তাহলে কি মাত্র এ ক'দিনের মধ্যেই বন্ধ হয়ে যেতে চলেছে এই সিরিয়াল? না ব্যাপারটা একদমই তা নয়।
আসলে রোশনাই চরিত্রে আসছে বিরাট বদল। কারণ এরপর থেকে আর এই চরিত্রে অভিনয় করতে দেখা যাবে না সকলের প্রিয় অনুষ্কা গোস্বামীকে। রোশনাই সিরিয়ালকে বিদায় জানাচ্ছেন অভিনেত্রী। কিন্তু হঠাৎ করে এমন কী হলো যাতে এত বড় সিদ্ধান্ত নিলেন অনুষ্কা? আসলে জানা গিয়েছে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন অভিনেত্রী আর সেই কারণে চিকিৎসক বেশ কিছুদিন তাকে সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন আর যার ফলে একপ্রকার বাধ্য হয়ে সিরিয়াল থেকে সরে দাঁড়ালেন অনুষ্কা।

কিন্তু এখন প্রশ্ন হল তাহলে রোশনাই চরিত্রে অনুষ্কার বদলে কাকে দেখা যেতে চলেছে? একদিকে অনুষ্কা সিরিয়াল ছাড়ার পর সিরিয়াল ছাড়ার পর ভক্তদের মনে শূন্যতা তৈরি হয়েছে, অন্যদিকে নতুন মুখের আগমন নিয়েও চলছে জোরদার চর্চা। তবে এ বিষয়ে নির্মাতারা এখনই কিছু জানাননি। কিন্তু নতুন রোশনাই খোঁজার কাজ যে জোর কদমে চলছে তা এক প্রকার স্পষ্ট।
তবে এ বিষয়ে কানাঘুষা খবর রোশনাই হিসাবে ইতিমধ্যেই লুক টেস্ট করা হয়েছে এক জনপ্রিয় নায়িকার। তিনি আর কেউ নন, সকলের প্রিয় কৃষ্ণকলি তিয়াসা লেপচা। তিনি কি তাহলে নেবেন নতুন রোশনাই চরিত্র? শোনা যাচ্ছে, তিয়াসার লুকও নাকি ঠিক হয়ে গিয়েছে এবং শুটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি। তিয়াসাকে শেষ দেখা গিয়েছিল বাংলা মিডিয়াম ধারাবাহিকে। আর এবার অভিনেত্রীর কাছ থেকে নতুন কিছু দেখার আশা করছেন দর্শকরা। তবে সত্যিই রোশনাই চরিত্রে তাঁকে দেখা যাবে কিনা তা জানতে এখন করতে হবে অপেক্ষা।












Click it and Unblock the Notifications