Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Mahalaya 2023: কোনও টলিউড হিরোইন নন! এবার জি বাংলার দূর্গা হচ্ছেন এই জনপ্রিয় মুখ

হাতে মাত্র আর ২ মাস প্রায়। তারপরেই মর্তে আসবেন মা উমা। তবে মা আসার ১০০ দিন আগে থেকেই শুরু হয়ে যায় বাঙালির কাউন্ট ডাউন। তবে ইউনেসকোর পক্ষ থেকে কলকাতার দুর্গাপুজোকে হেরিটেজ তকমা দেওয়ার পর থেকে যেন আরও বহুগুন বেড়ে গিয়েছে দূর্গা পুজোর আনন্দ।

তবে পুজোর আগে আরও একদিনের জন্য অপেক্ষা করে থাকেন আপামর বাঙালি, আর তা হল মহালয়া। এবার টিভিতে বিভিন্ন চ্যানেলে মহালয়ায় দেবী দুর্গার চরিত্রে কারা থাকছেন তা নিয়ে শুরু হয়ে গিয়েছে জল্পনা।

অঙ্কিতা মল্লিক

আশ্বিনের শারদপ্রাতে

সেই ৫০-এর দশক থেকে শুরু। বাংলা ও বাঙালির ঐতিহ্যের বাহক হয়ে এখনও অম্লান রয়েছে মহিষাসুরমর্দিনী। পিতৃ পক্ষের অবসান আর দেবীপক্ষের শুরুর সেই সন্ধিক্ষণে মহালয়ার আনন্দে মেতে ওঠেন সবাই। কিন্তু পুরাণ বলে মহালয়া বলে আলাদা কিছু হয় না। তবে বাঙালি পিতৃ তর্পণের দিনটিকেই মহালয়া বলে মেনে আসছে সেই শুরু থেকে। আর সেদিন ভোরে রেডিওতে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে আশ্বিনের শারদপ্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জীর, সেই গুরুগম্ভীর চণ্ডীপাঠ না শুনলে বাঙালির পুজোই শুরু হয় না। সেই ট্র্যাডিশন এখনও চলছে যা ফিকে হয়নি কখনও। আর তাই মহালয়ার প্রতিটি অনুষ্ঠান নিয়েই সকলের মধ্যে থাকে বাড়তি উন্মাদনা।

মহালয়ার সেকাল একাল

সালটা ছিল ১৯৩১, সেখান থেকেই মহালয়ার দিন ভোর ৪টের সময় রেডিওতে সম্প্রচারিত হয়ে আসছে চিরাচরিত অনুষ্ঠান মহিষাসুরমর্দিনী। প্রথমে এই অনুষ্ঠান লাইভ হলেও ৫০-এর দশকে তা হয় রেকর্ডিং। এখনও প্রতি বছর নিয়ম করে রেডিওতে শোনানো হয় সেই রেকর্ড করা অনুষ্ঠান। বাণী কুমার পরিচালিত, পঙ্কজ কুমার মল্লিক নির্দেশিত এই অনুষ্ঠান বরাবর বাঙালির মনে এক আলাদা নস্টালজিয়া। কিন্তু ৯০-এর দশকের শুরু থেকে রেডিওর সঙ্গে সঙ্গেই টিভিতে শুরু হয় মহালয়ার অনুষ্ঠান। দূরদর্শনে প্রথমবার দেবী দূর্গা রূপে দেখা গিয়েছিল হেমা মালিনীকে। এরপর প্রায় টানা ১০ বছর দূর্গা হিসেবে অভিনয় করেছেন বিশিষ্ট নৃত্যশিল্পী সংযুক্তা বন্দ্যোপাধ্যায়। তবে হালফিলে মহালয়ার চরিত্র বদলেছে অনেকটাই।

অঙ্কিতা মল্লিক

হালফিলের মহালয়া

আগে ছিল শুধু দূরদর্শন। কিন্তু এখন বেসরকারি বিনোদন চ্যানেলগুলির রমরমা। আর প্রতি বছর প্রায় প্রতিটি চ্যানেলেই আলাদা রকমভাবে উপস্থাপিত হয় মহালয়ার অনুষ্ঠান। কোথাও দেবী আদিশক্তি দশ মহাবিদ্যাকে নিয়ে, আবার কোথাও অকাল বোধনের গল্প নিয়ে তৈরী হয় মহালয়ার অনুষ্ঠান। আর সেখানে দেবী দূর্গা বা মা শক্তির চরিত্রে কে অভিনয় করছেন তা নিয়ে থাকে বাড়তি আগ্রহ। সেখানে ইন্দ্রানী হালদার, দেবশ্রী রায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, কোয়েল মল্লিক, শ্রাবন্তী বা শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে দেবী দূর্গা রূপে দেখে এসেছেন দর্শকরা। তবে এইসব অতিরঞ্জিত মহালয়ার গল্প বা অতিরিক্ত স্পেশাল এফেক্টের ব্যবহার নিয়ে চর্চাও হয় প্রচুর।

এবছর কে হবে জি বাংলার দূর্গা?

উল্লেখ্য, বিগ দুই বছর ধরে জি বাংলায় দেবী দুর্গার চরিত্রে শুভশ্রীকে দেখে আসছেন দর্শকরা। তবে এবার তিনি অন্তঃসত্বা হয়ে পড়ায় তাঁর বদলে দেবী দুর্গার চরিত্রে দেখা যেতে চলেছে নতুন মুখ। তবে এবার আর কোনও বড় পর্দার অভিনেত্রী নন, বরং দেখা যাবে ধারাবাহিকের এই বেঙ্গল টপারকে। এবার দুর্গা হিসাবে দেখা যাবে সবার প্রিয় জগদ্ধাত্রীকে। নিজের প্রতিভা দিয়ে প্রথম সিরিয়ালেই কার্যত বাজিমাত করে দিয়েছেন অঙ্কিতা। ধারাবাহিকে অঙ্কিতাকে একজন দাপুটে গোয়েন্দার চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। আর এবার অঙ্কিতা মল্লিককে দেখা যাবে একদম নতুন রূপে। কারণ এবার বন্দুক হাতে দুষ্কৃতীদের নয়, ত্রিশূল হাতে অসূর বেশ করতে দেখা যেতে চলেছে তাঁকে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+