দীর্ঘদিন বাদে পর্দায় ফিরতে চলেছেন সিরিয়ালের এই জনপ্রিয় অভিনেত্রী

দীর্ঘদিন বাদে পর্দায় ফিরতে চলেছেন সিরিয়ালের এই জনপ্রিয় অভিনেত্রী

মাঝে কয়েকদিনের মধ্যেই ফিরে এসেছেন উজান। তবে অন্য রূপে অন্য নামে। তা হলেও বা কী, নতুন স্ত্রীর সঙ্গে দিব্যি মানিয়েছে তাঁকে। কিন্তু কোথায় গেলেন হিয়া? তাঁকে তো দীর্ঘদিন ধরে দেখাই যাচ্ছে না। তবে কি উজানের উপরে রাগ করেই নির্বাসনে গিয়েছেন তিনি? এত কিছু জল্পনার অবসান এবার ঘটাচ্ছেন হিয়া নিজেই। কারণ আবার দেখা যেতে চলেছে হিয়াকে। কথা হচ্ছে 'এখানে আকাশ নীল' খ্যাত অনামিকা চক্রবর্তীকে নিয়ে। উজান অর্থাৎ শন বন্দ্যোপাধ্যায় তো অনেক আগেই ফিরেছেন নতুন ধারাবাহিকে ঋষিরাজ সেন হয়ে। আর এবার পালা হিয়া অর্থাৎ অনামিকা চক্রবর্তীর।

আবার করুণাময়ী!

আবার করুণাময়ী!

বাংলার এক জনপ্রিয় চ্যানেলে চলছে 'জয় জগন্নাথ' ধারাবাহিক। এই ধারাবাহিকে পুরীর জগন্নাথ ধাম নিয়ে নানা জানা অজানা তথ্য, পৌরাণিক কাহিনী ও ইতিহাস তুলে ধরা হয়েছে। কীকরে শবররাজ বিশ্বাবসুর কাছ থেকে নীল মাধব রাজা ইন্দ্রদুম্নর কুল দেবতা জগন্নাথ রূপে প্রতিষ্ঠিত হলেন, কেনই বা জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার হাত পা নেই, এমন নানা প্রচলিত পৌরাণিক গল্প উঠে আসছে এই ধারাবাহিকের হাত ধরে। আর সেখানেই করুণাময়ীর চরিত্রে অভিনয় করতে চলেছেন অনামিকা চক্রবর্তী।

 অনামিকার নিউ লুক

অনামিকার নিউ লুক

বরাবরই আধুনিক লুকে দর্শকদের নজর কেড়েছেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী অনামিকা চক্রবর্তী। কিন্তু এবার তাঁকে সম্পূর্ণ অন্যরকম চরিত্রে দেখা যেতে চলেছে পর্দায়। 'জয় জগন্নাথ' ধারাবাহিকে অনামিকা করুণাময়ীর চরিত্রে অভিনয় করছেন। ইতিমধ্যেই দেখা গিয়েছে এই চরিত্রের বেশকিছু ঝলক। সেখানে দেখা যাচ্ছে সাদা রঙের থান শাড়ি পড়ে মাথায় ঘোমটা দিয় বসে আছেন তিনি। বিধবার বেশে কপালে সাদা চন্দনের তিলক আর ছোট করে কাটা চুল। আড়ম্বরহীন চেহারায় ফুটে উঠছে ঈশ্বর সাধনার ভাব। আর এইভাবেই পর্দায় ধরা দিতে চলেছেন অনামিকা ওরফে করুণাময়ী। জানা গিয়েছে যে এই চরিত্রটি খুবই গুরুত্বপূর্ণ। সামনেই একাদশী স্পেশাল পর্বে করুণাময়ী বেশে দর্শকদের সামনে হাজির হতে চলেছেন অনামিকা।

 দর্শকদের ক্ষোভ

দর্শকদের ক্ষোভ

'এখানে আকাশ নীল' ধারাবাহিক দ্বিতীয়বার ছোট পর্দায় ফিরে আসার পর এই সিরিয়ালও বেশ পছন্দ করেছেন দর্শকরা। পাশাপাশি উজান হিয়া জুটি হিসেবে শন ও অনামিকাকেও ভরপুর ভালোবাসা দিয়েছেন ফ্যানেরা। কিন্তু দর্শকদের প্রত্যাশায় জল ঢেলে হঠাতই বন্ধ করে দেওয়া হয় এই ধারাবাহিকটিকে। যার ফলে ফ্যান ও দর্শকদের ক্ষোভও ছিল প্রচুর। কিন্তু এবার শন ও অনামিকা, দুজনকেই পর্দায় দেখে কিছুটা হলেও মন গলবে দর্শকের, এমনটাই মনে করছন মেকাররা।

 অনামিকার কীর্তি

অনামিকার কীর্তি

রাজযোটক সিরিয়াল থেকে পর্দায় আগমন হয়েছিল অনামিকা চক্রবর্তীর। আর তারপর শুধুমাত্র সিরিয়ালেই নয়, সিরিয়ালের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মে একাধিক জনপ্রিয় ওয়েব সিরিজেও অভিনয় করেছেন অনামিকা। এই সবের সঙ্গে সিনেমাতেও কাজ করেছেন তিনি। আর এবার সম্পূর্ণ অন্যরকম চরিত্রে তিনি কেমন অভিনয় করেন তা দেখার জন্যই অপেক্ষা করছেন ফ্যানেরা।

ছবি সৌজন্য:ইনস্টাগ্রাম

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+