সব বাধা পেরিয়ে অবশেষে বিয়ে, সূর্য নয়, তবে কে সিঁদুর দিলেন মিশকার কপালে?

সিরিয়াল অনুরাগের ছোঁয়ায় লাগাতার চলতে থাকে বিবাহ বিভ্রাট। সূর্য এবং দীপার মাঝে বরাবর দেওয়াল তুলে দেওয়ার চেষ্টা করছে মিশকা সেন। চলে গিয়েও বারবার ফিরে এসেছে সে, এমনকি ফাঁকি দিয়েছে মৃত্যুকে। সূর্যর সঙ্গে ঘর বাঁধতে বদ্ধপরিকর মিশকা। কিন্তু এবার তাকেই দেখা গেল বধূবেশে! ব্যাপার টা কী?

আসলে রিল লাইফের মিশকা রিয়েল লাইফে অহনা দত্ত। সিরিয়ালে যতই খল চরিত্রে অভিনয় করুন না কেন বাস্তবে তিনি একজন পুরোদস্তুর প্রেমিকা। এমনকি নিজের ভালবাসার মানুষের জন্য সম্পর্ক ছিন্ন করেছেন নিজের পরিবারের সঙ্গেও। অবশেষে নিজের লিভ ইন পার্টনারের সঙ্গে পাকাপোক্ত সম্পর্কের কথা স্বীকার করে নিলেন অহনা।

minisha

নতুন বছরের শুরুতেই অনুরাগীদের জন্য বিরাট খবর সামনে আনলেন তিনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অহনা পোস্ট করেছেন বেশ কিছু ছবি। আর সেখানেই ফাঁস হয়েছে তাঁর জীবনের গোপন রহস্য! ছবিতে দেখা গিয়েছে, গলায় বর মালা মাথায় সিঁদুর, কাঞ্জিভরম শাড়ি পড়ে পুরোদস্তুর কনে সেজে ধরা দিয়েছেন অহনা।

আইনি মতে নাকি বিয়ে সম্পন্ন হয়েছে তাঁর। তাও আবার এক বছর আগেই! এর আগে তিনি বলে এসেছেন লিভ ইন রিলেশনে থাকলেও সেই সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়ায়নি। তবে এবার নতুন বছরে সম্পর্কের গোপনীয়তা ভেঙে আসল কথা অনুরাগীদের জানালেন তিনি।

উল্লেখ্য অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের মিশকা সেন ওরফে অহনা দত্ত লিভ ইন রিলেশনে ছিলেন রূপটান শিল্পী দীপঙ্করের সঙ্গে। ২০২৩ সালের ১৩ ডিসেম্বর দীপঙ্কর দের সঙ্গে বিয়ে করেন অহনা। কিন্তু দীর্ঘ এক বছর এই সুখবর গোপন রাখেন তিনি। তবে বয়সে বড় ডিভোর্সি দীপঙ্করের সঙ্গে সম্পর্কে তীব্র আপত্তি ছিল অহনার মায়ের।

ভালোবাসার জন্য মায়ের সঙ্গেও দূরত্ব তৈরি করেছিলেন অহনা। কিন্তু সমাজের সব বিতর্ক দূরে সরিয়ে শেষ পর্যন্ত ভালোবাসার মানুষের কাছেই স্ত্রী হিসেবে ধরা দিলেন তিনি। অহনার বিয়ের খবর প্রকাশ্যে আসতেই শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগী এবং শুভাকাঙ্ক্ষীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+