আবারও একসঙ্গে পর্দায় বিক্রম ও ঐন্দ্রিলা, কিন্তু কেন?

আবারও একসঙ্গে পর্দায় বিক্রম ও ঐন্দ্রিলা, কিন্তু কেন?

বাংলা ধারাবাহিকের বেশ পরিচিত ও জনপ্রিয় মুখ বিক্রম চ্যাটার্জী ও ঐন্দ্রিলা সেন। তাঁদের জুটি কিন্তু বেশ ভালো লাগে অনুগামীদের। ধারাবাহিক 'সাত পাকে বাঁধা’, 'ফাগুন বউ’ তে এই ধারাবাহিকগুলো কিন্তু এখনও যেন দর্শকের মনে দাগ কেটে গেছে। তারা এখনও সেই সব দৃশ্য ভুলতে পারছে না। অনেকদিন ধরেই তাদের এক সঙ্গের জুটিকে পর্দায় দেখেনি ভক্তরা। তবে, এবার শোনা যাচ্ছে তারা নাকি আবারও এক সঙ্গে পর্দায় ফিরছেন। কিন্তু কবে?

আবারও একসঙ্গে পর্দায় বিক্রম ও ঐন্দ্রিলা, কিন্তু কেন?


কিছুদিনের জন্য তারা ছোটপর্দা থেকে বিরতি নিয়েছিলেন অভিনেতা ও অভিনেত্রী। ওয়েব সিরিজ এবং বড় পর্দায় চুটিয়ে কাজ করেছেন ঐন্দিলা থেকে বিক্রম দু’জনেই। অনুগামী কিন্তু তাদের আবার ধারাবাহিকে দেখতে চান। তবে এবার তারা ধারাবাহিকে না, জি বাংলায় জনপ্রিয় রিয়েলিটি শো দাদাগিরি'র মঞ্চে দোল উৎসবে স্পেশাল পর্বে উপস্থিত হয়েছেন। তাঁদের দেখা মেলায় খুব খুশি অনুগামীরা। হোলিতে সকল ভক্তরাই প্রায় আনন্দিত। বিক্রম ও ঐন্দ্রিলাকে দেখা আনন্দ যেন হোলির দিনে দ্বিগুণ হয়ে গেছে। দাদাগিরি শো কিন্তু সকলেই কাছে খুব প্রিয়। এই শোতে মাঝে মধ্যেই উপস্থিত থাকতে দেখা যায় বাংলা ধারাবাহিকের অনেক কলাকুশলীদের।

অভিনয়ের বাইরেও কিন্তু ঐন্দ্রিলার সঙ্গে বিক্রমের একটা খুব ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। কারণ, ঐন্দ্রিলার হবু স্বামী অঙ্কুশের খুব ভালো বন্ধু অভিনেতা বিক্রম। সেই সূত্রেই ঐন্দ্রিলার সঙ্গে পারিবারিক সম্পর্ক রয়েছে তাঁর। তারা যে শোতে এসেছিলনে, সেই দাদাগিরি শেষ পর্বের নাম ছিল 'রাঙিয়ে দিয়ে যাও’ যা হোলির জন্য আয়োজিত হয়েছিল। পর্বটি দেখে খুব খুশি অনুগামীরা। তবে তারা আবারও এই জুটিকে একসঙ্গে পর্দায় দেখতে চান। তবে আশা কবে পূরণ হবে? অনেকদিন পর একসঙ্গে তাঁদের পর্দায় দেখে অনেক অনুগামীদের বক্তব্য ,তারা কবে আবার একসঙ্গে বাংলা ধারাবাহিকে ফিরবে? আবার অনেককে বলতে শোনা যাচ্ছে, জি বাংলাকে বিশেষ ধন্যবাদ। তাঁদের জন্যই বিক্রম ও ঐন্দ্রিলাকে একসঙ্গে পর্দায় ভক্তরা দেখতে পেয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+