ফের ছোটপর্দায় ফিরছেন ডিঙ্কা, এবার কি জুটি বাঁধবেন মোহরের সঙ্গে?

ফের ছোটপর্দায় ফিরছেন ডিঙ্কা, এবার কি জুটি বাঁধবেন মোহরের সঙ্গে?

বেশ কয়েক বছর পর বাংলা ধারাবাহিকের চেনা ছক থেকে বাইরে এসে আলোড়ন ফেলে দিয়েছিল ইন্দ্রাণী হালদার ও টোটা রায়চৌধুরী অভিনীত ধারাবাহিক শ্রীময়ী। প্রাপ্ত বয়স্ক এক গিন্নি এবং সংসারে তাঁর অবস্থান মেনে না নেওয়া পরিবারের সদস্যরা, এই কাহিনির সঙ্গে মিলে মিশে গিয়েছে মধ্যবিত্ত ঘরের গ্রহবধূদের গল্প। এরই মাঝে স্বামীর গ্ল্যামারাস গার্লফ্রেন্ডের সঙ্গে পরকীয়া যেন মাথায় বাজ ফেলে সেই গৃহবধূর। এরপর তার জীবনের মোড় ঘোরানো গল্প নিয়েই সেজে উঠেছিল ধারাবাহিক 'শ্রীময়ী' আর সেখানে যিনি শ্রীময়ী ও রোহিতের পরেই তুমুল জনপ্রিয়তা লাভ করেন তিনি হলেন শ্রীময়ীর ছোট ছেলে ডিঙ্কা, ওরফে সপ্তর্ষি মৌলিক। শ্রীময়ীর পর পুনরায় ছোট পর্দায় ফিরতে চলেছেন অভিনেতা সপ্তর্ষি মৌলিক।

আসছে নতুন ধারাবাহিক

আসছে নতুন ধারাবাহিক

এই মুহূর্তে বাংলা বিনোদন চ্যানেলগুলোতে যেন একটি নতুন ধারা চলছে। একের পর পুরনো সিরিয়াল টিআরপি তুলতে না পারলেই বন্ধ হয়ে যাচ্ছে টপাটপ। আর তাদের স্থানে আসছে এক একটি নতুন ধারাবাহিক। আর সেই ধারা বজায় রেখেই বাংলার এক প্রথম সারির বিনোদন চ্যানেলে শুরু হতে চলেছে নয়া ধারাবাহিক। বিখ্যাত কাহিনিকার লীনা গঙ্গোপাধ্যায়ের দুটি ধারাবাহিক গুড্ডি এবং ধুলোকণা এই মুহূর্তে টেলিকাস্ট হচ্ছে, যারমধ্যে সিরিয়াল 'ধুলোকণা' বেশকিছু সপ্তাহ ধরে আবার টিআরপি টপার। আর সেই তালিকাতেই নয়া সংযোজন হতে চলেছে নতুন ধারাবাহিকের। অবশ্য তার নাম এখনও কিছু ঠিক হয়নি।

 সপ্তর্ষির প্রত্যাবর্তন

সপ্তর্ষির প্রত্যাবর্তন

ধারাবাহিক শ্রীময়ী শেষ হয়ে যাওয়ার পর থেকেই সেই সিরিয়ালের কলাকুশলীদের ফের পর্দায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে বসে রয়েছেন আপামর দর্শককুল। আর এবার সেই প্রতীক্ষার অবসান হতে চলেছে। কারণ বিখ্যাত কাহিনিকার লীনা গঙ্গোপাধ্যায়ের আগামী সিরিয়ালে অভিনয় করতে চলেছেন সকলের প্রিয় ডিঙ্কা অর্থাৎ অভিনেতা সপ্তর্ষি মৌলিক। বলা ভালো সপ্তর্ষি মৌলিক নিয়ে নতুন ধারাবাহিকের চিন্তাভাবনা রয়েছে লীনা গঙ্গোপাধ্যায়ের মাথায়। আর এবার পার্শ্ব চরিত্রে নয়, বরং ধারাবাহিকের মুখ্য চরিত্র নিয়েই ছোট পর্দায় ফিরিতে চলেছেন সপ্তর্ষি।

সপ্তর্ষি-সোনামণি জুটি

সপ্তর্ষি-সোনামণি জুটি

তবে এই নতুন ধারাবাহিকের মুখ্য পুরুষ চরিত্রে অভিনেতা সপ্তর্ষি মৌলিক প্রায় নিশ্চিত হলেও নারী চরিত্রে কে অভিনয় করতে চলেছেন তা নিয়ে বেশ কয়েকটি নাম সামনে উঠে আসছে। আর তারই মধ্যে সবথেকে বেশি চর্চা চলছে মোহর খ্যাত অভিনেত্রী সোনামণি সাহার নাম। টেলিপাড়ায় গুঞ্জন যে সব ঠিক থাকলে নাকি সোনামণি সাহা অর্থাৎ মোহরকেই সপ্তর্ষির বিপরীতে নায়িকা হিসেবে ভাবা হয়েছে। তবে এই খবর এখনও অফিসিয়ালি কিছু জানানো হয়নি মেকারদের পক্ষ থেকে।

 জুটি নিয়ে জল্পনা

জুটি নিয়ে জল্পনা

প্রসঙ্গত, লীনা গঙ্গোপাধ্যায়েরই ম্যাজিক মোমেন্টস সংস্থার ব্যানারের ধারাবাহিক মোহর ধারাবাহিকে শঙ্খ এবং মোহর জুটি খুব জনপ্রিয় হয়েছিল। শঙ্খ অর্থাৎ প্রতিক সেন ইতিমধ্যেই দেবচন্দ্রিমা সিংহ রায়ের সঙ্গে জুটি বেঁধে 'সাহেবের চিঠি' সিরিয়ালে ফিরতে চলেছেন। আর এবার আগামী ধারাবাহিকে সপ্তর্ষি ও সোনামণির জুটি দর্শকদের কতটা ভালোলাগে, সেটাই এখন দেখার।

ছবি সৌ:ইনস্টাগ্রাম

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+