১৫তম সিজনে প্রথম সদস্য হিসাবে বিগ বসের শো ছাড়লেন সাহিল শ্রফ, সলমনের ভর্ৎসনা প্রতীককে
১৫তম সিজনে প্রথম সদস্য হিসাবে বিগ বসের শো ছাড়লেন সাহিল শ্রফ
বিগ বস সিজন ১৫–এর বিতর্কিত শো দারুণভাবে জমে উঠেছে। এই শোয়ে দেখা গিয়েছে ঝগড়া, রোম্যান্স ও তর্ক–বিতর্ক। শনিবার এই শোয়ের প্রথম 'উইকেন্ড কা ওয়ার’ পর্ব অনুষ্ঠিত হল। যেখানে দর্শকরা বেশ কিছু নতুন জিনিস দেখতে পেলেন।

শনিবার 'উইকেন্ড কা ওয়ার’–এ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নিকি তাম্বোলি, রাখি সাওয়ান্ত, রাহুল বৈদ্য, অর্জুন বিজলানি, আস্থা গিল, নিয়া শর্মা, করণ প্যাটেল ও ইয়োহানি। মানিকে মাগে হিথে গানটি গেয়ে দর্শকদের সঙ্গে সলমন খানেরও মন জয় করে বসলেন শ্রীলঙ্কা কন্যা। এছাড়াও এদিন সলমন খান শোয়ের মধ্যে আপত্তিকর ভাষা প্রয়োগের জন্য সতর্ক করলেন জয় ভানুশালীকে। অন্যদিকে বিধি পাণ্ডিয়া স্নান করার সময় প্রতীক সহেজপাল বাথরুমের ল্যাচটি খুলে ফেলার কারণে সকলে তিরস্কার করেন প্রতীককে। এমনকী সলমন খানও প্রতীকের ওপর বিরক্ত হয়ে জানান যে এই ধরনের আচরণ তিনি কীভাবে করতে পারেন।
এরই মাঝে সলমন খান প্রতীক সহেজপালকে তাঁর আচরণের জন্য ভর্ৎসনা করায় প্রতীকের ভক্তরা রীতিমতো ক্ষেপে যান সলমন খানের ওপর। এই শোতে সলমন খান প্রতিযোগীদের তাঁর আচরণের জন্য যেভাবে ভর্ৎসনা করেন তার জন্য এই অভিনেতা যথেষ্ট জনপ্রিয়। এই শোয়ে প্রতিযোগীদের কোনও অভদ্র আচরণ মেনে নেন না সলমন খান। আর এবারেও তার ব্যতিক্রম হল না। বিধি পাণ্ডিয়ার সঙ্গে প্রতীক যেভাবে আচরণ করেছেন তার জেরে সলমন খানের কাছে রীতিমতো ভৎর্সিত হতে হয় প্রতীককে। সলমন খান জানান যে তাঁর মা বা বোন বাথরুমে থাকলেও কি তিনি এই ধরনের কাজ করতেন। শুধু তাই নয়, সলমন প্রতীককে অত্যন্ত বাজে ভাষায় তিরস্কার করেন, যা মেনে নিতে পারেননি প্রতীকের ভক্তরা। অনেকেই সলমন খানের এই আচরণের জন্য তাঁর সমালোচনা করেছেন। বিগ বসের প্রত্যকটি পর্বেই সলমন খানের রোষের মুখোমুখি হতে হয়েছে প্রতিযোগীদের। আর এটাই শোয়ের অন্যতম নিয়ম। সারা সপ্তাহ প্রতিযোগীরা যা করে তার খোঁজখবর নেন সলমন। কোনও প্রতিযোগীর বেচাল দেখলেই ছেড়ে কথা বলেন না অভিনেতা। আর এটা এই শোয়ের অন্যতম বৈশিষ্ট্য বলা যেতে পারে।
এদিন বিগ বস ১৫–এর প্রথম এলিমিনেশন হল। প্রথম সদস্য হিসাবে এই শো থেকে বিদায় নিলেন অভিনেতা ও মডেল সাহিল শ্রফ। সাহিল প্রথম থেকেই দর্শকদের মনোরঞ্জন করতে ব্যর্থ হয়েছেন আর তাই সবচেয়ে কম ভোট পেয়ে বাড়ি ছেড়ে চলে গেলেন।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications