বাস্তব জীবন থেকে এবার ছোট পর্দায়, ‘রঙ্গন’-এর কাছে এলেন অভিনেত্রী প্রমিতা
বাস্তব জীবন থেকে এবার ছোট পর্দায়, ‘রঙ্গন’-এর কাছে এলেন অভিনেত্রী প্রমিতা
বাংলা ধারাবাহিক দেখেন না এমন মানুষের সংখ্যা নিতান্তই কম। সন্ধে হলেই হাতে টিভির রিমোট নিয়ে সব কাজ সেরে বসে পড়ে বাড়ির বউদি থেকে দিদিমা সকলে। তবে বাদ যান না কিন্তু দাদারও। যদি বাংলা ধারাবাহিকে যদি বাস্তব জীবনে জুটি যদি সিরিয়ালে জুটি বাধে তাহলে মন্দ হয় না। বরং দেখতে বেশ ভালো লাগে। দীর্ঘ সময় পর অর্থাৎ প্রায় ২ বছর পর আবারও বাংলা ধারাবাহিকে জুটি বাঁধতে চলেছেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় ও প্রমিতা চক্রবর্তীর। 'জি বাংলায়’ কিছু আগে শুরু হয়েছে 'পিলু’ ধারাবাহিক। যেখানে শিঞ্জিনী ও রঙ্গনের চরিত্র অভিনয় করবেন তাঁরা। তাঁদের নতুন অভিনয় কেমন লাগবে নেটিজেনদের!

রুদ্রজিৎ ও প্রমিতা কিন্তু রেজিস্টি করে ফেলেছেন ইতিমধ্যে। বাংলা সিরিয়াল 'সাত ভাই চম্পা' থেকে তাঁদের ভালোবাসার সম্পর্ক শুরু হয়েছিল। প্রেম যেন তাঁদের বেশ গাঢ়। এই সিরিয়ালের পর অনেক ধারাবাহিকে তাঁরা আলাদাভাবে অভিনয় করেছেন। জি বাংলার সিরিয়াল 'জীবনসাথী’ তে অভিনয় করেছেন অভিনেতা রুদ্রজিৎ মুখোপাধ্যায়। 'করুণাময়ী রানি রাসমণি'-ধারাবাহিকে অভিনয় করেছেন অভনেত্রী প্রমিতা চক্রবর্তী। যদিও তাঁদের এখনও আর ওই ধারাবাহিক গুলোতে দেখা যায় না। কিন্তু এবার 'পিলু’ সিরিয়াল দেখা মিলবে তারকা জুটির।
অপরদিকে, অভিনেতা রুদ্রজিৎ মুখোপাধ্যায় ছোট পরদার পাশপাশি বড়পর্দায় ডেভিউ করতে চলেছেন। নতুন সিনেমা 'মিনি'-তে অভিনয় করেছেন তিনি। নতুন ছবিটি পরিচালনা করেছেন পরিচালক মৈনাক ভৌমিক।
অভিনেতা রুদ্রজিৎ মুখোপাধ্যায়কে নতুন সিনেমার প্রথমদিন শ্যুটিংয়ে কেমন অভিজ্ঞতা হল তাঁর? উত্তরে তিনি জানান, 'এত দিন ধরে আমি ছোট পর্দায় কাজ করছি। বড় পর্দায় অভিনয় করার জন্য এই আমার প্রথম ছবির প্রথম শট। আমি শট নিয়ে কিছু ভাবিনি। কারণ বেশি ভাবলে আমি নার্ভাস হয়ে পড়ব। প্রথম শটে যাওয়ার আগে আমি ক্যান্ডি ক্রাশ খেলেছিলাম। শুটিং ফ্লোরেই প্রথম পরিচালক মৈনাকদার সঙ্গে আলাপ হয়েছে। উনি খুব ভালো মানুষ। সেই সঙ্গে ভালো পরিচালকও বটে। প্রথম দিন কাজ করার পর আমার খুব ভালো লেগেছে।'












Click it and Unblock the Notifications