আবার ফিরছে বনি-কুণাল জুটি? অনুষ্কা ও রিয়াজের ভাইরাল ছবি ঘিরে জোরদার চর্চা
ধারাবাহিক গাঁটছড়ার হাত ধরে ছোট পর্দায় জুটি বেঁধেছিলেন অনুষ্কা ও রিয়াজ। একদিকে ডাকা বুকো বনি আর অন্যদিকে সরল সাদা কুণাল, সিরিয়ালে তাঁদের এই ঝাল-মিষ্টি জুটিকে ভালোই পছন্দ করেছিলেন দর্শকরা। বনি ও কুণালের চরিত্রে অভিনয় করে দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তাদের এই জুটি ছাপ ফেলেছিল দর্শকদের হৃদয়ে।
অনুষ্কা গোস্বামী এবং রিয়াজ লস্কর আবার নাকি ফিরতে চলেছেন একসঙ্গে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাদের দুজনের ছবি ভাইরাল হয়েছে। আর সেখানেই ক্যাপশনে লেখা রয়েছে, শীঘ্রই নতুন কিছু আসছে। আর এই ছবি আর ক্যাপশন দেখেই জল্পনা শুরু হয়ে গিয়েছে জোরদার। তবে কি আবার বনি কুণাল দুটিকে একসঙ্গে দেখা যেতে চলেছে ছোট পর্দায়? নতুন কোনও ধারাবাহিকের হাত ধরে দুজনেই ফিরছেন? চর্চা শুরু হয়ে গিয়েছে দর্শক মহলে।

অভিনেত্রী অনুষ্কা গোস্বামীকে দেখা গিয়েছিল ধারাবাহিক রোশনাইতে মুখ্য ভূমিকায়। বাংলা ছোট পর্দার আরএক অত্যন্ত জনপ্রিয় অভিনেতা শন বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে অনুষ্কার অভিনয় যথেষ্টই পছন্দ করছিলেন অনুরাগীরা। কিন্তু দুর্ভাগ্যবশত শারীরিক অসুস্থতার কারণে রোশনাই ধারাবাহিক ছেড়ে দিতে হয় অনুষ্কাকে। কারণ চিকিৎসকরা সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছিলেন অভিনেত্রীকে। এই মুহূর্তে রোশনাই ধারাবাহিকে অনুষ্কার বদলে অভিনয় করছেন কৃষ্ণকলি খ্যাত অভিনেত্রী তিয়াসা লেপচা। তবে বারবার অনুষ্কাকেই ফিরিয়ে আনার দাবি তুলেছেন দর্শকরা।
এদিকে বর্তমানে বেঙ্গল টপার পরিণীতা সিরিয়ালে অভিনয় করছেন রিয়াজ। তবে আবার মুখ্য চরিত্রে তাঁকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন অনুরাগীরা। অনুষ্কা ও রিয়া জ কোন ধারাবাহিকে একসঙ্গে অভিনয় করতে চলেছেন সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি। তবে এই জুটিকে যে আবার একসঙ্গে দেখতে দর্শকরা যথেষ্ট উদগ্রীব তা এক কথায় বলা বাহুল্য












Click it and Unblock the Notifications