মদ খেয়ে গাড়ি চালানোর অভিযোগ, এক রাত হাজতে কাটল অভিনেতা রাজদীপ গুপ্তের

মদ খেয়ে গাড়ি চালানোর অভিযোগে গ্রেপ্তার হন টলিউডের জনপ্রিয় অভিনেতা রাজদীপ গুপ্ত। এমনই অভিযোগ উঠল অভিনেতার নামে শুক্রবার রাতেই তাঁকে জেলে কাটাতে হয়েছে। অভিনেতা শনিবার সকালে ছাড়া পান বলে জানা গিয়েছে।

মদ্যপ অবস্থায় ছিলেন অভিনেতা

মদ্যপ অবস্থায় ছিলেন অভিনেতা

জনপ্রিয় অভিনেতা রাজদীপ গুপ্ত তাঁর বন্ধু ও ইন্ডাস্ট্রির অনেকের সঙ্গেই একটি ঘরোয়া পার্টির অনুষ্ঠানে যান। আর সেখানেই মদ খান অভিনেতা। আর সেই অবস্থাতেই তিনি পার্টি শেষ করে বাড়ি ফিরছিলেন নিজে ড্রাইভ করে। আর সেই সময়ই তাঁর পথ আটকায় পুলিশ। মদ খেয়ে গাড়ি চালানো কোনও নিয়মের মধ্যে পড়ে না। আর সেটাই করেছিলেন অভিনেতা। তার জেরেই পুলিশ অভিনেতাকে যাদবপুর থানায় নিয়ে যায়। এক রাত তাঁর জেলেই কাটে। শনিবার সকলে ছাড়া পান তিনি। তবে, অভিনেতা রাজদীপ অবশ্য এবিষয়ে কোনও মন্তব্য করেননি।

 OTT প্ল্যাটফর্মে কাজ করেছেন তিনি

OTT প্ল্যাটফর্মে কাজ করেছেন তিনি

টলিউডের জনপ্রিয় অভিনেতা রাজদীপ গুপ্ত ছোট পর্দার পাশপাশি OTT প্ল্যাটফর্মে কাজ করেন তিনি। বাংলা জনপ্রিয় ধারাবাহিক ''ওগো বধূ সুন্দরী'-তে তিনি অভিনয় করেছেন। আর সেখান থেকেই তিনি জনপ্রিয় হতে শুরু করেন। 'মিসম্যাচ' 'জাপানি টয়' সিরিজে অভিনয় করে নেটিজেনদের মন কেড়েছেন তিনি। নতুন ওয়েব সিরিজ 'উত্তরণ'-এ দেখা মিলেছে অভিনেতা রাজদীপের। সিরিজে নায়িকা জায়গায় ছিলেন অভিনেত্রী মধুমিতা সরকার। এবার আবার এক নতুন বিতর্কে জড়ালেন অভিনেতা।

 কোন কোন ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি

কোন কোন ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি

২৯ অক্টোবর তিনি কলকাতায় জন্মগ্রহণ করেন। ২০০৮ সাল থেকে তিনি তাঁর কর্মজীবন শুরু করেন। তিনি প্রথম ধারাবাহিক 'ওগো বধূ সুন্দরী'-কে 'ইশানের' চরিত্রে অভিনয় করেছিলেন। আর সেখান থেকেই তিনি জনপ্রিয় হতে শুরু করেন। তিনি 'ঝাঁজ লবঙ্গ ফুল', 'প্রেমের কাহিনী',' বাক্স বদল' বাংলা ধারাবাহিকে তিনি অভিনয় করেন। অভিনেতা 'অন্য বসন্ত', 'মুক্তি', 'মন জানে না' বাংলা সিনেমায় তিনি অভিনয় করেন। তাঁর অভিনয়ের দক্ষতার জন্য তাঁকে নেটিজেনরা খুব পছন্দ করেন। মাঝে মধ্যেই তিনি লাইম লাইটে থাকেন।

ছবি সৌ:ইনস্টাগ্রাম

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+