বিয়ে সারলেন প্রান্তিক-অঙ্কিতা! কারা উপস্থিত ছিলেন শুভ অনুষ্ঠানে

বিয়ে সারলেন প্রান্তিক-অঙ্কিতা! কারা উপস্থিত ছিলেন শুভ অনুষ্ঠানে

বৈশাখ মাস পরতেই চারিদিকে বিয়ে লেগে রয়েছে। আর যদি সেটা তারকাদের বিয়ে হয় তাহলে তো আর কোন কথাই নেই! শুভ কাজে দেরি করে লাভ কী, সে যতই গরম হোক, বিয়েটা সেরে ফেলাই মঙ্গল! তেমনই করছেন সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ। এবার বিয়ে সারলেন বাংলার জনপ্রিয় অভিনেতা প্রান্তিক বন্দ্যোপাধ্যায় ও অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী।

বিয়ে সারলেন প্রান্তিক-অঙ্কিতা! কারা উপস্থিত ছিলেন শুভ অনুষ্ঠানে


তারা কিন্তু টেলিভিশন জগতের বেশ জনপ্রিয় মুখ। গতকাল প্রকাশ্যে তাদের বিয়ের খবর এসেছে। যদিও বিয়েটা কিন্তু গতকাল হয়নি। চলতি বছরের জানুয়ারি মাসে সিকিমের এক ছোট্ট গ্রামে। সুন্দর পরিবেশে পাহাড়ের কোলে অঙ্কিতার মাথায় সিঁদুর পরিয়ে বিয়ে করেছেন প্রান্তিক। ঠিকই শুনছেন সিনেমা বা ধারাবাহিকের শুটিং কিন্তু না। এটা বাস্তব। অবাক হচ্ছেন? যদিও শোনা যাচ্ছে তাদের বিয়েতে কোন মন্ত্র উচ্চারণ হয়নি, হয়নি কোনও সইও। কিন্তু প্রকৃতিকে সাক্ষী রেখে গান্ধর্ব মতে বিয়ে করেছেন তারকা জুটি। তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন অনেকে।

শুধু যে আমরা বিয়ের খবর জানতাম না তা কিন্তু নয় প্রান্তিক অঙ্কিতার বাবা-মাও তাদের বিয়ের খবর জানতেন না। তারা সামাজিক রীতিনীতি মেনে বিয়ে করবেন না বলেই তারা এমন অভিনব কায়দায় বিয়ে সেরেছেন । সারাজীবন দু’জন দুজনের পাশে থাকার অঙ্গীকার করেছেন। তবে আপনার অনেকেই জানতে চাইছেন সে সময়ে মানে অনুষ্ঠানে কারা কারা উপস্থিত ছিলেন? জানা গিয়েছে দু'পক্ষের অত্যন্ত ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু বান্ধব উপস্থিত ছিলেন বিয়ের সময়। তবে জানা যাচ্ছে অঙ্কিতা আর প্রান্তিকের কাছের বান্ধবী সহিনী সরকার উপস্থিত ছিলেন।

বিয়ের দিন সুন্দর লাল বেনারসি শাড়িতে বেশ সুন্দর লাগছিল অঙ্কিতাকে। সেই সঙ্গে ছিল সোনার গহনাও। অভিনেতার পরনে ছিল সাদা পোশাক। যদিও জানা যাচ্ছে বিয়ে হয়েছে বলেই কিন্তু তারা একই জায়গায় থাকছেন না। তারা দুজনে দুজনের পাশাপাশি ফ্ল্যাটে থাকছেন।

বলা বাহুল্য, চলতি বছরের ১৩ মে মুক্তি পাবে ছবিটি। ছবির নাম 'হৃদপিণ্ড’। যদিও এটি সকলের জানা। কারণ এটি প্রায় দু’বছর আগে সিনেমার শুটিং করা হয়েছিল। মুক্তির অপেক্ষায় অপেক্ষারত ছিল সিনেমাটি। সিনেমায় অভিনয় করেছেন অর্পিতা চট্টোপাধ্যায়, সাহেব চট্টোপাধ্যায় –সহ অন্যান্যরা। নতুন ছবিতে অভিনেতার নাম হয়েছে ঋক। তবে, মুক্তির জন্য অপেক্ষা করছেন অনুগামীরা।

উল্লেখ্য, অভিনেতা প্রান্তিক পরিচালক রাজা চন্দের হার মানা হার সিনেমাতেও অভিনয় করেছেন। সায়ন্তন ঘোষালের আসন্ন সিনেমা 'সম্পূর্ণা’তে অভিনয় করছেন প্রান্তিক। এখন কিন্তু নায়কের হাতে অনেকগুলি কাজ। যা নিয়ে তিনি ভীষণ ব্যস্ত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+