কপিল শর্মার শোয়ে রবীন্দ্রসঙ্গীত নিয়ে বিদ্রুপ, হেসে লুটোপুটি খেলেন কাজল! তীব্র প্রতিবাদ শ্রীজাতর

বলিউডের বিখ্যাত কমেডিয়ান কপিল শর্মা তাঁর নানা রকম মজাদার কাণ্ডকারখানার জন্য বরাবরই শিরোনামে থাকেন। কখনও কমেডি শোতে হাসির ফোয়ারা ওড়ান, আবার কখনও কোনও পুরস্কার বিতরণী মঞ্চে কমেডি গানে মাতিয়ে রাখেন সকলকে। কিন্তু এবার মজা করতে গিয়ে তাঁর শো-তে যা হল তা নিয়ে উঠেছে নিন্দার ঝড়! কপিল শর্মা শোতে অপমান করা হয়েছে স্বয়ং কবিগুরু রবীন্দ্রনাথকে! এই অভিযোগে তোলপাড় বিনোদন দুনিয়া।

কপিল শর্মার কমেডি শোয়ে বলিউডের তাবড় তারকারা বিভিন্ন সময়ে আসেন। কখনও তাঁদের ছবির প্রচারে, আবার কখনও নিছক মজা করতে কপিল শর্মা শোতে দেখা যায় তারকাদের। তাঁদের সঙ্গে নানা ধরনের হাসি, মশকরায় মেতে ওঠেন কপিল এবং অনুষ্ঠানের অন্যান্য কমেডিয়ানরা। কিন্তু মাঝেমধ্যে মাত্রাতিরিক্ত হাসি-ঠাট্টার জন্য একাধিকবার চর্চায় এসেছেন বলিউডের এই অভিনেতা কমেডিয়ান। তবে এবার মাত্রা ছাড়িয়ে গেল সবকিছুর।

ছবি সৌজন্য- Srijato Bandyopadhyay/ ফেসবুক

সম্প্রতি কপিল শর্মা কমেডি শোয়ে যান বলিউড তারকা কাজল। হাসি ঠাট্টার পাশাপাশি, হঠাৎ কৌতুকাভিনেতা ক্রুষ্ণা অভিষেক 'যদি তোর ডাক শুনে কেউ না আসে' গানটি নিয়ে মশকরা শুরু করেন। এমনকি তিনি গানের শব্দ পাল্টে দিয়ে ব্যঙ্গার্থক ভাবে গানটিকে উপস্থাপন করেন। আর যাতে হেসে গড়াগড়ি খেতে দেখা যায় কাজলকে! কাজল বাঙালি বংশোদ্ভুত বলে এমন কাণ্ড করেছেন ক্রুষ্ণা! আর কাজল নিজেও বা স্বয়ং কবিগুরুর গানের এমন অপমান দেখে হেসে লুটোপুটি খেলেন কীভাবে? এই নিয়ে চলছে তুমুল সমালোচনা।

এই ঘটনার পর অবশ্য সরাসরি গোটা বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপের কথা জানিয়েছেন লেখক শ্রীজাত। পাশাপাশি তাঁকে পূর্ণ সমর্থন করেছেন সংগীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত। গোটা বলিউড অশিক্ষিততে ভরে গেছে! কাকে নিয়ে ঠাট্টা মশকরা করা যায় আর কাকে নিয়ে যায় না সে বিষয়ে নূন্যতম জ্ঞান নেই। দেশের জাতীয় সংগীত কে লিখেছেন সেই তথ্যটাই নেই অধিকাংশ মানুষের মধ্যে! গোটা ঘটনা তীব্র সমালোচনা করে বলেন ইন্দ্রদীপ। পাশাপাশি শ্রীজাতকের সমর্থন করে ঘটনার প্রতিবাদ জানিয়েছেন সৃজিত মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, রাজ চক্রবর্তী ইমন সহ বহু তারকা। অবশ্য এরপর ক্ষমাও চেয়েছেন ক্রুষ্ণা অভিষেক বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+