বিতর্কের পর ফের ছোটপর্দায় কামব্যাক করছেন এই অভিনেতা, ‘বিক্রম-বেতাল’ ফিরছে টিভির পর্দায়
বহুবছর পর ছোটপর্দায় ফিরতে চলেছেন অভিনেতা জয় মুখোপাধ্যায়। স্টার জলসার নতুন সিরিয়াল 'বিক্রম বেতাল'-এ রাজা বিক্রমাদিত্য সাজছেন জয় মুখোপাধ্যায়। প্রসঙ্গত, চলতি মাসে একের পর এক সিরিয়াল আসছে স্টার জলসায়। আগামী ৫ সেপ্টেম্বর থেকে বিকেলে এই সিরিয়াল দেখা যাবে বলে জানা গিয়েছে।

ছোটবেলায় অনেকেই বিক্রম-বেতালের গল্প পড়েছে কিংবা হিন্দি টেলিভিশনের বিক্রম-বেতাল দেখেছে। এই প্রথমবার বাংলা টেলিভিশনে দেখা যাবে এই রূপকথার গল্প বিক্রম-বেতাল। বেতালের চরিত্রে অভিনয় করছেন শুভাশিষ মুখোপাধ্যায় এবং বিক্রমের চরিত্রে জয় মুখোপাধ্যায়। বহু বছর পর ফের টেলিভিশনে ফিরছেন জয় মুখোপাধ্যায়। শেষবার তাঁকে দেখা গিয়েছিল জিয়ন কাঠি ধারাবাহিকে। একদা বিতর্কের কেন্দ্রে থাকা জয় ফিরছেন ছোটপর্দায় এখন এটাই বড় খবর। অন্যদিকে প্রায় দুবছর পর টেলিভিশনের পর্দায় দেখা যাবে শুভাশিষ মুখোপাধ্যায়কে ।
বেশ অনেকদিন ধরেই এই ধারাবাহিকের কথা চলছিল। কিন্তু ২০২০ সালে 'জিয়ন কাঠি' ধারাবাহিকের সেটে সহ অভিনেত্রীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওঠে জয়ের বিরুদ্ধে। সেই সময় থেকেই নিজেকে একেবারে গুটিয়ে নেন অভিনেতা। অবশেষে ফের কামব্যাক করছেন জয়। এই ধারাবাহিকের প্রোমো শেয়ার করে নেওয়া হয়েছে চ্যানেলের তরফ থেকে। যেখানে বেতালের চরিত্রে শুভাশিষ মুখোপাধ্যায়ের লুক নজর কেড়েছে। সাদা চুল, সাদা পোশাকে একেবারে বইয়ের পাতা থেকে উঠে আসা বেতালের থেকে কোনও অংশ কম মনে হচ্ছে না তাঁকে।












Click it and Unblock the Notifications