এই প্রথমবার বড় পর্দায় জুটি বাঁধছেন ঋতাভরী ও জিতু

জনপ্রিয় অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীকে সকলেই চেনেন, সেই সঙ্গে টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় অভিনেতা হলেন জিতু কামাল । এবার বড় পর্দায় দুটি বাঁধছেন জিতু কামাল ও ঋতাভরী চক্রবর্তী।

বর্তমানে অভিনেতা জিতু কামাল কিন্তু শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে বাবুসোনা সিনেমার জন্য খবরে রয়েছেন। এই প্রথমবার জিতু আর ঋতাবরী চক্রবর্তী একইসঙ্গে আপনজন ছবিতেও অভিনয় করবেন বলে জানা গিয়েছে। পরিচালক ও অভিনেতা জুটি এই সিনেমা দুটির খবর দিয়েছেন বলে জানা গিয়েছে।

এই প্রথমবার বড় পর্দায় জুটি বাঁধছেন ঋতাভরী ও জিতু
Photo Credit: ছবি সৌজন্য - জিতু কামাল ও ঋতাভরী চক্রবর্তীর ইনস্টাগ্রাম প্রোফাইল

ঋতাভরী চক্রবর্তী এবং জিতুক আমার এই প্রথম কোনও ছবিতে একই সঙ্গে জুটি বাঁধতে দেখা যাচ্ছে। আপনজন সিনেমাটি পরিচালনা করবেন অংশুমান প্রত্যুষ। প্রযোজনা করবে এস কে মুভিস। এই ছবির মাধ্যমেই ফুটে উঠবে দুই সিঙ্গেল পেরেন্টের গল্প। এই খবরটি শুনে প্রচণ্ড খুশি হয়েছেন অনুগামীরা।

এপ্রিল মাস থেকেই আসন্ন সিনেমা আপনজন সিনেমার শুটিং শুরু হচ্ছে, জানা গেছে জিতু কামাল ও ঋতাভরী চক্রবর্তী ছাড়াও এই ছবিতে দেখা মিলবে অভিনেত্রী পায়েল সরকারের। এই ছবিতে তাকে খুব গুরুত্বপূর্ণ চরিত্রেই দেখা যাবে। তাছাড়াও আছেন বিলাস এবং উদিতা। তাদের দেখা মিলবে শিশুশিল্পী হিসাবে।

এই প্রথমবার বড় পর্দায় জুটি বাঁধছেন ঋতাভরী ও জিতু
Photo Credit: ছবি সৌজন্য - জিতু কামাল ও ঋতাভরী চক্রবর্তীর ইনস্টাগ্রাম প্রোফাইল

আসন্ন সিনেমা আপনজনে অভিনেত্রীকে একজন সিঙ্গেল মাদারের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে, ঠিক তেমনি অন্যদিকে সিঙ্গেল ফাদার হিসাবে দেখে মিলবে অভিনেতার। জিতু কামালের এই সিনেমায় নাম হয়েছে পার্থিব আর অভিনেত্রীর নাম রূপা।

হঠাৎই একদিন রূপা আর পার্থিবর দেখা হয়। তারা নিজেদের কথা ভাবেন এবং সন্তানদের ভবিষ্যতের কথা তারা বলতে থাকেন। এরপর গল্পের মোড় কোন দিকে যাবে তা জানতে হলে দেখতে হবে আপনাকে আসন্ন সিনেমা আপনজন।

এই প্রথমবার বড় পর্দায় জুটি বাঁধছেন ঋতাভরী ও জিতু
Photo Credit: ছবি সৌজন্য - ঋতাভরী চক্রবর্তীর ইনস্টাগ্রাম প্রোফাইল

জানা গিয়েছে, আসন্ন সিনেমার শুটিং কলকাতা এবং লন্ডন দুই জায়গাতেই হবে। ছবির নিয়ে সিনেমার পরিচালক জানিয়েছেন, সিনেমাটি ভিন্ন স্বাদের হবে। তাই এই ছবিটি সকল সিনেমা প্রেমীদের ভালো লাগবে বলেই আশা করছি।

অপরদিকে, কিছুদিন আগেই মুক্তি পেয়েছে রক্তবীজ। শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা দাসের পরের সিনেমায় জুটি বেঁধেছেন আবীর চট্টোপাধ্যায় ও মিমি চক্রবর্তী। এই সিনেমায় মিমি চক্রবর্তী ও আবির চট্টোপাধ্যায় ছাড়াও অভিনয়ের তালিকায় রয়েছেন অনুসুয়া মজুমদার, ভিক্টর বন্দ্যোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, অম্বরিশ ভট্টাচার্য, দেবাশীষ মন্ডল-সহ অন্যান্যদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+