বেশ কিছু সময় পর আবার ফিরছেন ইন্দ্রাশিস রায়, এতদিন কেন উধাও ছিলেন অভিনেতা?

বাংলা ধারাবাহিকের জগতে অত্যন্ত জনপ্রিয় মুখ তিনি। যেকোনও ধারাবাহিকে তিনি মুখ্য চরিত্রে থাকা মানেই সেই সিরিয়াল দর্শকদের জনপ্রিয়তা তুঙ্গে পৌঁছে যায় নিমেষে। নিজের অসাধারণ অভিনয়ের দক্ষতার মাধ্যমে বরাবরই দর্শকের মন জয় করতে সক্ষম হয়েছেন তিনি। অবশেষে আবার ছোট পর্দা কাঁপাতে আসছেন জনপ্রিয় অভিনেতা ইন্দ্রাশিস রায়।

তবে বেশ কয়েকদিন ধরে পর্দা থেকে উধাও হয়ে গিয়েছিলেন অভিনেতা। কিছু সময়ের জন্য তাকে পর্দায় না দেখে কৌতূহলী হয়ে উঠেছিল দর্শকরা। কিন্তু শোনা যাচ্ছে, তিনি এবার ফের নতুন কাজ নিয়ে আসছেন। সূত্রের খবর মাঝে বেশ কিছুদিন অসুস্থ ছিলেন ইন্দ্রাশিস। তাই নিয়েছিলেন কিছুদিনের বিরতি। এরপর চিকিৎসা করিয়ে সুস্থ হওয়ার পরেই আবার কাজে ফিরেছেন ইন্দ্রাশিস।

Idrish roy

এর আগে একাধিক জনপ্রিয় ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা ইন্দ্রশিস রায়। তারমধ্যে অন্যতম ধুলোকণা, জল থৈ থৈ ভালোবাসা, বালিঝড় ইত্যাদি। তবে শেষবার তাকে দেখা গিয়েছিল স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক হরগৌরী পাইস হোটেলে রুদ্রর ভূমিকায়। কিন্তু আচমকাই মাঝপথে সেই সিরিয়াল ছেড়ে দেন অভিনেতা। তখন থেকেই নাকি অসুস্থ ছিলেন তিনি। অবশেষে আবার ছোট পর্দায় ফিরতে চলেছেন ইন্দ্রাশিস রায়।

তবে জানা গিয়েছে এবার ধারাবাহিক নয় বরং সিরিজে দেখা যাবে তাঁকে। পরিচালক রাজদীপ ঘোষের নতুন প্রোজেক্টে ইন্দ্রাশিসকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। @ ফলোয়ার্স সিরিজে অভিনয় করতে চলেছেন তিনি। শোনা যাচ্ছে সিরিজে ইন্দ্রশিসের বিপরীতে অভিনয় করবেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী। তবে এতদিন পর আবার নিজের প্রিয় অভিনেতাকে কাজে ফিরতে দেখে খুশি দর্শকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+