অনুরাগের ছোঁয়ায় পর আবার ছোট পর্দায় ফিরছেন অর্জুন, কোন সিরিয়ালে দেখা যাবে তাঁকে?
বড়পর্দাতে একের পর এক সাফল্য, ছোটপর্দাতেও সমান ভাবে হিট। তিনি যে সত্যিই সবদিকে সমানভাবে নিজের কর্মদক্ষতা দেখিয়ে চলেছেন তা প্রমাণিত হয় তাঁর নামের মধ্যে দিয়েই। অর্জুন চক্রবর্তী, স্ক্রিনে তাঁর উপস্থিতি আলাদা মাত্রা এনে দেয় যে কোনও ক্ষেত্রে। আরও একবার ছোটপর্দায় দেখা যেতে চলেছে অর্জুন চক্রবর্তীকে।
বছরের শুরুতেই শুরু হতে চলেছে একের পর এক নতুন ধারাবাহিক। বেশ কিছু পুরনো ধারাবাহিক বন্ধ হওয়ারও খবর আসছে। আর সেই শূন্যস্থান পূরণ করতে নতুন সিরিয়ালের আগমন টেলিভিশনের দুনিয়ায়। তবে এবার একটু অন্যরকম গল্প নিয়ে আসতে চলেছে বিনোদন চ্যানেলগুলি। তারমধ্যে একটি হলো ভৌতিক পটভূমিকায় নির্মিত সিরিয়াল।

দিন কয়েক আগে দেখা গিয়েছে নতুন সিরিয়াল 'ছেটকির' প্রোমো। সেখানে বলতে শোনা গিয়েছে ভূত-প্রেত ডাইনির কথা তো সকলে শুনেছেন, কিন্তু ছেটকির কথা কি কখনো শুনেছেন আগে? প্রোমো দেখেই বোঝা গিয়েছে বেশ ভয়ানক হতে চলেছে ধারাবাহিক। সোনা গিয়েছে এই সিরিয়ালে অভিনয় করতে চলেছেন অর্জুন।
ভয়ঙ্কর চরিত্র যার হাত ধরেই শুরু হতে চলেছে এক অদ্ভুত ভৌতিক গল্প। সিরিয়ালের প্রোমো দেখে দর্শকরা ও রীতিমতো আগ্রহী হয়ে উঠেছেন এই নতুন ধারাবাহিক কেমন হবে তা নিয়ে। এই ভৌতিক চরিত্রের মধ্যে লুকিয়ে রয়েছে কোনও গোপন রহস্য। আর তা জানা যাবে সিরিয়াল শুরু হওয়ার পরেই।
এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেতা অর্জুন চক্রবর্তীকে। তাঁর অভিনয় দক্ষতা এবং প্রভাব বরাবরই দর্শকদের মন ছুঁয়ে যায়। এর আগে অনুরাগের ছোঁয়া সিরিয়ালে অর্জুনের অভিনয় যথেষ্ট প্রশংসিত হয়েছিল। যদিও ধারাবাহিকে কিছুদিনের জন্য এসেছিলেন তিনি। কিন্তু তাও তাঁর চরিত্রকে যথেষ্ট ভালোবাসা দিয়েছে দর্শক। উল্লেখ্য গানের ওপারে সিরিয়ালের হাত ধরে অভিনয় জগতে প্রবেশ সব্যসাচী চক্রবর্তী ছোট ছেলের। সেই সিরিয়াল যথেষ্ট হিট হয়েছিল। ছোট পর্দায় চুটিয়ে অভিনয় করার পর বড় পর্দাতেও দাপট দেখিয়েছেন অর্জুন। এবার তাকে নতুন সিরিয়ালে দেখার জন্য মুখিয়ে রয়েছে দর্শক।












Click it and Unblock the Notifications